14/04/2020
আজকের পোস্টে ডিপার্টমেন্ট এবং নন-ডিপার্টমেন্টের কোন কোন বই থেকে এবং কোন কোন টপিকস এর উপর বেশী প্রশ্ন হয় এগুলো নিয়ে আলোচনা করবো,
ডিপার্টমেন্ট_অংশাবলী
যেহেতু আমরা সবাই পলিটেকনিকে পড়েছি,তাই পলিটেকনিকের মুল বইগুলোর কথাই প্রথমে বলি,,,,,
1.Transmission & Distribution of Electrical Energy-1 (T.D-1).
2.Ac-Machine-1
3.Ac-Machine-2
4.Switch Gear & Protection.
5.Basic Electricity.
যে ভেন্যুতেই বা যে প্যাটার্নেই পরীক্ষা দেন না কেন এই ৫টি বই থেকে সবচেয়ে বেশী প্রশ্ন কমন পাবেন,,,,
এবং ভাইভা বোর্ডেও এই ৫ টা বই থেকে বেশী প্রশ্ন করে তাই এই ৫ টা বইয়ের কোন অংশ বাদ দিবেন না,,,,
সম্পুর্ন রপ্ত করে ফেলবেন।
...
1.DC Machine
2.Generation of Electrical Energy
3.Electrical & Electonic Majerment-1
4.Electrical & Electronic Majerment-2
5.Basic Electronics
এই বইগুলো আপনাকে সম্পুর্ন পড়তে হবে না,,,
কিছু কিছু অংশ বাছাই করে পড়বেন,,,,,
যেমনঃডিসি মেশিন থেকে জেনারেটর এবং মোটরের বেশ কিছু অংক এবং থিওরি পড়বেন,,,
জেনারেশন থেকে লোড ফ্যাক্টর এবং ক্যাচমেন্ট এরিয়া সম্পর্কিত অংকগুলো করবেন।
মেজারমেন্ট ১ থেকে ওয়াটমিটার সম্পর্কিত অংকগুলো খুবই ভাল করে করবেন,,,,
মেজারমেন্ট ২ থেকে শান্ট এবং মাল্টিপায়ার সম্পর্কিত অংকগুলো করতে পারেন,,,
আর বেসিক ইলেকট্রনিকস থেকে বেশ কিছু থিওরি এবং ডায়োড,,, ট্রানজিস্টর সংক্রান্ত টপিকস গুলো ভাল করে দেখে যাবেন,,,,,
পরীক্ষা যদি বুয়েট,কুয়েট নেয় তখন কিন্তু এভাবে পড়লে হবে না,,,
কারন তারা যে অংকগুলো দিবে তা আপনি পলিটেকনিকের বইয়ে পাবেন না,,,,,,,
এবং তারা আপনাকে ছোট ছোট অংক দিবে কিন্তু ঘুরিয়ে প্যাঁচিয়ে দিয়ে আপনার বেসিক যাচাই করবে মুলত,,,,
তাই আপনাকে B.L Thereja,,,, V.K metha,,,, Boilested এ সমস্ত লেখকদের কিছু বই পড়তে হবে,,, অথবা আপনি অপটিমাম/ রেজুন্যান্স ডুয়েট অ্যাডমিশন গাইডগুলো পড়তে পারেন,,,,
তবে ভয়ের কিছু নেই,,,,
আমি আপনাদের জাস্ট কয়েকটা টপিকস এর ম্যাথ প্র্যাকটিস করতে বলব,,,,
for Electrical
1.DC Ckt...(Thevinin, maximum power transfer & Suparposition most important)
2.AC Circuit.
3.Transformer Related.
4.induction motor
5.Motor
6.Generator
6. Sequence diagram
7. Variable load
8. Power factor correction
9.Diode
10.Transistor
11.Clipping & Clamping
12. Communication.
For Electronic
1.DC Ckt...(Thevinin, maximum power transfer & Suparposition most important)
2.AC Circuit.
3.Transformer Related.
4.induction motor
5. Sequence diagram
6. Variable load
7. Power factor correction
8.Diode
9.Transistor
10.Clipping & Clamping
11. Communication. Optical fiber
12. FET,MOSFET,
13.LOGIC GATE,boolean algebra
এই কয়েকটা টপিকস এর ম্যাথ গুলো ভালভাবে করবেন।
আশা করি ভাল করবেন।
অনেক সময় ডিপার্টমেন্টের
MCQ আসে(এখন তো PSC এর সব Preliminary পরীক্ষাতেই পাবেন)
এটার জন্য মুল বই গুলো বুঝে বুঝে সময় নিয়ে পড়বেন,,,,
পারফেক্ট ডুয়েট অ্যাডমিশন গাইডের প্রিলিমিনারি অংশ ফলো করতে পারেন।
এছাড়া বর্তমানে পাওয়ার সেক্টরের সকল চাকরির পরীক্ষাতেই বিদ্যুৎ সেক্টর সম্পর্কিত প্রশ্ন দিয়ে থাকে,,,
তাই আপনাকে কোথায় কোন পাওয়ার প্ল্যান্ট আছে,,,
কত মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন???
কোথায় নতুন প্ল্যান্ট হচ্ছে???
পাওয়ার সেক্টরের মিশন,,, ভিশন,,,
এগুলো সম্পর্কে নিয়মিত আপডেট রাখা চাই,,,,,
নন_ডিপার্টমেন্ট_অংশাবলী
উপ-সহকারী প্রকৌশলী পদে যে প্রতিষ্ঠানেই পরীক্ষা দেন না কেন দেখবেন এই অংশগুলো থেকেই বেশী প্রশ্ন পাবেন,,,
বাংলা ২য়
#বেশী_গুরুত্বপূর্ণ_টপিকস ,,,,
১.বানান শুদ্ধিকরন,,,
২.সমার্থক শব্দ,,,
৩.বিপরীতার্থক শব্দ,,,
৪.সন্ধি বিচ্ছেদ,,,
৫.এক কথায় প্রকাশ,,,
৬.বাগধারা,,,
৭.যুক্তবর্ণ,,,,
৮.শব্দের উৎপত্তি,,,
৯.সমাস,,,,
১০. বাক্য শুদ্বি
বইঃ mP3 বাংলা ( জর্জ সিরিজ), mp3 এতদিন শুনতেন এবার পড়বেন।
বাংলা ১ম পত্র
কবি ও লেখক সংক্রান্ত অর্থাৎ কোন কবি/ লেখকের কোন গন্থ এগুলো ভাল করে মুখস্ত করবেন,,,,
রবীন্দ্রনাথ, নজরুল,মাইকেল,সত্যেন্দ্রনাথ,বংক
িমচন্দ্র,জসিমউদদীন, জহির রায়হান,হুমায়ুন আহমেদ এরকম গুরুত্বপূর্ণ কবি সংক্রান্ত সব পড়বেন।
এছাড়া সাহিত্যিকদের উপাধি ও ছব্দনাম,,,,
কোন কবির কি পত্রিকা এগুলো ভাল করে পড়বেন
বইঃ এসিউরেন্স ডাইজেস্ট
English
ইংরেজি টা কে আমরা বনের সিংহ মনে করি, কিন্তু আপনি যদি ইংরেজি তে একটু পড়াশোনা করেন তাহলে আপনি কম্পিটিশন পরিক্ষায় অনেকাংশে এগিয়ে থাকবেন,কারণ আপনার মত ইংরেজি সবাই ভয় পায়।
Most_Important_Topics,,,,,
1. preposition, Appropriate Preposition.
2.Parts of Speech,,,(কোনটা কোন ওয়ার্ড আর কি)
3.Right form of Verbs
(Right or wrong খুজতে হবে ৪ টা option থাকবে)
4.Spellings Mistakes,,,
5.sentence Correction....
1.Synonymous & Antonyms,,,
2.Phrases & Idioms,,,
3.Active & Passive Voice
4.Narration.(Just PSC Exam)
বইঃবইঃ mP3 English ( জর্জ সিরিজ), mp3 এতদিন শুনতেন এবার পড়বেন।
বা English for Competitive Exam,,,,
Writter:Md.Fazlul Haque.
(Professors Publications
সাধারন জ্ঞান
এ অংশে ভাল করার জন্য নিয়মিত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে হবে ও
নিয়মিত চর্চার মধ্যে করতে হবে,,,,
তা না হলে মুখস্থ করেও ভুলে যাবেন,,,
বাংলাদেশের অভ্যুূদয়,,,,মুক্তিযুদ্ধ,,,
নদ নদী,,,,অর্থনীতি,,, কোন জায়গায় কে প্রথম দায়িত্বে ছিল,,,,বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা সাল,,,পুর্ননাম,,,,এগুলো ভাল করে পড়বেন,,,,
বইঃ এসিউরেন্স ডাইজেস্ট, প্রতিমাসের current affairs
সাধারন গনিত/ এনালাইটিক্যাল
এ অংশে ভাল করার জন্যও আপনাকে অংক ও বিশেষ করে সুত্রগুলো নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে তা না হলে এগুলোও ভুলে যাবেন,,,,,,
ট্রেন ও গতিবেগ, গড়,,,সুদকষা,,, লাভ-ক্ষতি,,, শতকরা,,,ঘড়ি সংক্রান্ত, পিতা মাতার বয়স সংক্রান্ত, সুচক,লগারিদম, বীজগাণিতিক সুত্রের প্রয়োগ( মান নির্ণয়)
জ্যামিতিক অংশাবলী,,,,
ইত্যাদির উপর বেশী গুরুত্ব দিবেন,,,,
বইঃ শাহীনস বা খায়রুল ম্যাথ
আশা করি এই সিলেবাস অনুসারে পড়লে আপনারা দ্রুত সফলতার মুখ দেখবেন,,,,আল্লাহর উপর ভরসা রাখুন,আল্লাহর কাছে বেশি বেশি নামাজের মাধ্যমে প্রার্থনা করুন।আল্লাহ আপনাকে নিরাশ করবেন না।
stay home,continue study.
আল্লাহ হাফেজ।