04/09/2020
সবুজ কানন স্কুল এন্ড কলেজের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষিকা মোছাঃ আইনুন নাহার খাতুন অদ্য সন্ধ্যা আনুমানিক ৭ঃ১৫মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ম্যাডাম বেশ কিছু দিন অসুস্থ্য ছিলেন।
আগামীকাল সকাল ১০ঃ০০ ঘটিকায় রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে শ্রদ্ধেয় আইনুন নাহার ম্যাডামের নামাজে জানাজা সম্পন্ন হবে এবং রহমত গঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে ।
আমরা ম্যাডামের আত্মার জন্য মাগফেরাত কামনা করছি মহান আল্লাহু তা'য়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন(আমিন)। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উক্ত জানাজা নামাজে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।