10/11/2025
🔥সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি: যেভাবে নিবেন প্রস্তুতি
✍পরীক্ষার মোট নম্বর ১০০। লিখিত ৯০ নম্বর (MCQ), মৌখিক ১০ নম্বর।
✍লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান — প্রতিটি বিষয়ই ভালোভাবে আয়ত্ত করতে হবে।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:
✍বাংলা ২৫
✍ইংরেজি ২৫
✍গণিত ও বিজ্ঞান ২০
✍সাধারণ জ্ঞান ২০
প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ ৪টি ভুল হলেই ১ নম্বর কমে যাবে। তাই উত্তর দেওয়ার সময় সতর্ক থাকতে হবে।
প্রতিটি বিষয়েই আলাদাভাবে প্রস্তুতি দরকার।
✍৯০ এর মধ্যে ৮০+ নম্বর পেলে আপনি পুরোপুরি সেফ জোনে থাকবেন। কারণ কয়েক লক্ষ প্রার্থী প্রতিযোগিতায় থাকবে এবং একটি চাকরির সাথে জড়িত আপনার ভবিষ্যৎ।
✅ কী কী পড়বেন ও কীভাবে পড়বেন-
🔶বাংলা:
✍বাংলা অংশে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে।
✍অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ডের ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ পড়ুন।
✍ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি, কারক, বিভক্তি, প্রত্যয়, উপসর্গ-অনুসর্গ, ধাতু, সমাস, বানান, পারিভাষিক শব্দ, সমার্থক-বিপরীত, বাগধারা, এক কথায় প্রকাশ — এসব থেকে প্রশ্ন বেশি এসে থাকে।
✍সাহিত্য অংশে রচয়িতা, কবিতার লাইন দিয়ে কবির নাম, সাহিত্যিকদের জীবন ও কর্ম থেকে প্রশ্ন আসে।
✍SSC ও HSC বোর্ড বই এর লেখক পরিচিতি অংশ খুব কাজে লাগে।
✍পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক পড়তে হবে।
🔶ইংরেজি:
✍Grammar থেকে Right form of verbs, tense, preposition, parts of speech, voice, narration, spelling, sentence correction — এগুলো পড়তে হবে।
✍Phrase & idioms, synonym, antonym, one word substitution, proverbs মুখস্থ দরকার।
✍Classroom English বা যেকোনো ভালো Grammar বই পড়তে পারেন।
✍ ইংরেজি থেকে বাংলা অনুবাদও চর্চা করবেন। এ জন্য বিগত সরকারি চাকরির প্রশ্ন সমাধান খুব কার্যকর।
🔶গণিত:
✍অনেকেই ভয় পান, অথচ এই অংশে নম্বর তোলা তুলনামূলক সহজ।
✍প্রতিদিন অন্তত ২–৩ ঘণ্টা অনুশীলন করুন।
✍পাটিগণিত: বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, পরিমাপ, একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ, লাভ-ক্ষতি।
✍বীজগণিত: সূত্রাবলী, মান নির্ণয়, উৎপাদক, লসাগু-গসাগু, সূচক, লগ, ধারা।
✍জ্যামিতি: ত্রিভুজ, চতুর্ভুজ,