আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাংগালিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আয়োজনের চূড়ান্ত কার্যক্রমের অংশ হিসেবে রেজিস্ট্রেশন ফর্ম বিতরণ ও রেজিস্ট্রেশনের অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আহবায়ক কমিটি, উপদেষ্টা কমিটি এবং ব্যাচ প্রতিনিধিদের সমন্বয়ে গত ০১ আগস্ট ২০২৫ ইং তারিখে দুই ঘণ্টারও অধিক সময়ব্যাপী একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও কার্যকরী অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে তাঁদের নিজ নিজ মতামত ও পরামর্শ উপস্থাপন করেছেন। সবার আলোচনার ভিত্তিতে পর্যালোচনাপূর্বক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নিম্নে মিটিংয়ের সারসংক্ষেপ তুলে ধরা হলোঃ
মিটিংয়ের বিষয়:
পুনর্মিলনীর রেজিস্ট্রেশন ফর্ম বিতরণ ও অন্যান্য কার্যক্রম বিষয়ক আলোচনা
মিটিংয়ের তারিখ:
০১/০৮/২০২৫
উপস্থিতি:
১. এস. এম. আব্দুর রাজ্জাক রাজু (আহবায়ক - ২০০৪)
২. ইয়াছিন আলী (উপদেষ্টা - ২০০৩)
৩. ইমরান হাসান রিপন (যুগ্ম আহবায়ক - ২০০৪)
৪. রাসেল মাহমুদ (উপদেষ্টা - ২০০৪)
৫. গোলাম মওলা (উপদেষ্টা - ২০০৫)
৬. জাহাঙ্গীর আলম (যুগ্ম আহবায়ক - ২০০৬)
৭. মোঃ ইব্রাহিম (উপদেষ্টা ও ক্যাশিয়ার - ২০০৭)
৮. লুৎফর রহমান (ব্যাচ প্রতিনিধি - ২০০৭)
৯. জেবুন্নেসা লাকী (ব্যাচ প্রতিনিধি - ২০০৮)
১০. তন্নি রহমান (ব্যাচ প্রতিনিধি - ২০০৮)
১১. সেলিম রেজা (ব্যাচ প্রতিনিধি - ২০১১)
১২. মোঃ হাফিজুর রহমান (ব্যাচ প্রতিনিধি - ২০১৩)
১৩. আয়াতুল্লাহ খামেনী (ব্যাচ প্রতিনিধি - ২০১৬)
১৪. বাক্কী ইসলাম (ব্যাচ প্রতিনিধি - ২০১৬)
১৫. আলিমুল হাসান রাজন (ব্যাচ প্রতিনিধি - ২০১৭)
১৬. শাহীদ আফ্রিদি আশিক (ব্যাচ প্রতিনিধি - ২০১৭)
১৭. ইমরান হাসান (ব্যাচ প্রতিনিধি - ২০১৯)
১৮. আহমেদ আলী (ব্যাচ প্রতিনিধি - ২০২০)
১৯. হাসান মাহমুদ (ব্যাচ প্রতিনিধি - ২০২১)
মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তসমূহঃ
১. রেজিস্ট্রেশন ফর্ম বিতরণ:
ফর্ম বিতরণ করা হবে আনুষ্ঠানিকভাবে। আহবায়ক ও উপদেষ্টা কমিটির প্রতিনিধি, ব্যাচ প্রতিনিধিগণ, প্রাক্তন ছাত্র/ছাত্রী, ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ফর্ম বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ অচিরেই জানানো হবে।
২. প্রচার কার্যক্রম:
সবার মধ্যে তথ্য পৌঁছে দিতে ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ৪টি ব্যানার তৈরি করা হবে:
১টি স্কুলে
১টি নুরুর মোড়ে
২টি বেজগাঁতী বাজারের দুই পাশে
৩. রেজিস্ট্রেশনের সময়সীমা:
রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ ইং। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের প্রথমার্ধ মূল অনুষ্ঠান আয়োজনে ব্যয় হবে। সম্ভাব্যভাবে পুনর্মিলনী অনুষ্ঠান হবে রোজার ঈদের পরের দ্বিতীয় দিন (১৯ মার্চ ২০২৬ সম্ভাব্য ঈদ তারিখ)।
৪. রেজিস্ট্রেশন পরিকল্পনা:
ডিসেম্বর পর্যন্ত ৫ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে ৭৫% রেজিস্ট্রেশন আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সম্পন্ন করতে হবে (প্রতিমাসে ২৫% হারে)।
অবশিষ্ট ২৫% রেজিস্ট্রেশন নভেম্বর ও ডিসেম্বর মাসে (প্রতিমাসে ১২.৫% হারে) সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই প্রক্রিয়ার অগ্রগতি প্রতিনিধিগণ মাসিক মিটিংয়ে আহবায়ক কমিটিকে অবহিত করবেন।
১ জানুয়ারি ২০২৬ এর পর আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়সীমার বাইরে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৫. ব্যানার প্রস্তুতি:
ব্যানার তৈরির কাজ চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
৬. উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন:
ফর্ম বিতরণের দিনে যে সাবেক ছাত্র/ছাত্রী যে কেউ উপস্থিত থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হতে পারবেন।
৭. ব্যাচ নির্ধারণের নিয়ম:
ছাত্র/ছাত্রীরা যে ব্যাচের সঙ্গে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা সেই ব্যাচের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন এবং সেই ব্যাচ প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন।
৮. রেজিস্ট্রেশন যোগ্যতা:
যেসব ছাত্র/ছাত্রী অন্তত ২ বছর স্কুলে অধ্যয়ন করেছে, তাঁরা রেজিস্ট্রেশনে অংশ নিতে পারবেন।
৯. গারুদহ স্কুল থেকে অংশগ্রহণ:
গারুদহ স্কুলের যে ২/১টি ব্যাচ রাংগালিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, তারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে।
সকল আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ শেষে পারস্পরিক ধন্যবাদ বিনিময়ের মাধ্যমে মিটিং মুলতবি ঘোষণা করা হয়।
আপনিও ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনা ও সিদ্ধান্তসমূহ পড়েছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
Ex-Students of Rangaliaganti High School
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ex-Students of Rangaliaganti High School, Education, Bejgati Road, Fulkucha, Sirajganj.
Want your school to be the top-listed School/college in Sirajganj?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Bejgati Road, Fulkucha
Sirajganj
6700