Adel Academy

Adel Academy We are focussed on offering an array of Legal Content And services.

10/06/2026

Anup Kumar Guha Biswas vs. The State and Another

Does mere breach of contract or failure to perform a promise amount to cheating???








How does a Lawyer sleep ??
11/05/2026

How does a Lawyer sleep ??

03/05/2026

করিম তার প্রতিবেশী রহিমের মৌলিক অধিকার ক্ষুন্ন করে। এখন রহিম কি মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট দায়ের করতে পারবে?

কাবিনের টাকা যদি না পেত তাহলে সম্ভবত ডিভোর্সের সংখ্যাটা অনেক কমে যেত।
25/04/2026

কাবিনের টাকা যদি না পেত তাহলে সম্ভবত ডিভোর্সের সংখ্যাটা অনেক কমে যেত।

যাদের মুসলিম ল এর' ম্যাথে  সমস্যা তাদের ফরজ কাজ হচ্ছে এই ১২ টা  মুখস্থ করে ফেলা। এই বারোটা মুখস্থ থাকলে মুসলিম ল' এর ৮০%...
18/04/2026

যাদের মুসলিম ল এর' ম্যাথে সমস্যা তাদের ফরজ কাজ হচ্ছে এই ১২ টা মুখস্থ করে ফেলা। এই বারোটা মুখস্থ থাকলে মুসলিম ল' এর ৮০% পার্সেন্ট কভার হয়ে যাবে

15/04/2026

অনেকেই জানে না বিশেষ বিবাহ আইন,১৮৭২ এই আইনে একজন মুসলিম কখনোই বিয়ে করতে পারে না।

26/03/2026

কবিদের কথা মানলে জীবন আসলেই ৫ মিনিটে হয়ে যাবে।

ধারা ৭০ টেলিফোনে বিরক্ত করার দণ্ড ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ডে এবং উহা অনাদায়ে অনধিক ৬ (ছয়) মাস কারাদন্ডে দণ্ডনীয় হইবেন৷ -বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১

দন্ডবিধি,১৮৬০ ধারাঃ ৫০৯। কোন নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোন মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোন কার্য

এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

18/03/2026

বিবাহ বহির্ভূত ঈদ করা অপরাধজনক কাজ ।

15/03/2026

(ভাই) বলে সম্বোধন করা কি আদালত অবমাননা?

আদালত অবমাননা দুই প্রকার
দেওয়ানী অবমাননা

দেওয়ানী অবমাননা বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে আদালতের রায়, ডিক্রি, নির্দেশনা, আদেশ, রিট বা কার্যক্রম অমান্য করা, অথবা আদালতের নিকট প্রদত্ত কোন অঙ্গীকারনামা ভঙ্গ করা।

ফৌজদারী অবমাননা
ফৌজদারী অবমাননা বলতে বোঝায়মৌখিক বা লিখিত শব্দ, চিহ্ন বা প্রদর্শনযোগ্য কোনো কিছুর মাধ্যমে এমন কিছু প্রকাশ করা বা কোনো কাজ করা যাতে

১. আদালতের কর্তৃত্বকে হেয় প্রতিপন্ন করা হয় বা করার অভিপ্রায় থাকে
২. বিচারিক কার্যধারায় বাধা সৃষ্টি হয় বা হস্তক্ষেপ করা হয়
৩. বিচারিক কার্যধারার স্বাভাবিক গতিধারা ব্যাহত হয়।
আইনে কোথাও সুস্পষ্টভাবে বলা নেই যে বিচার চলাকালীন একজন নাগরিক বিচারককে কীভাবে সম্বোধন করবে।

বাংলাদেশে সামাজিকভাবে প্রচলিত একটি সংস্কৃতি হচ্ছে মানুষ একে অপরকে (ভাই)বলে সম্বোধন করে।
সুতরাং কাউকে (ভাই) বলা সাধারণত অপমান করার উদ্দেশ্যে নয়।তাই শুধুমাত্র (ভাই)বলে সম্বোধন করা থেকেই স্বয়ংক্রিয়ভাবে আদালত অবমাননা হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২২৮ অনুযায়ী
যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো সরকারি কর্মচারীকে অপমান করে বা তার কাজে বাধা দেয়, এবং সেই সরকারি কর্মচারী বিচারিক কার্যধারার কোনো পর্যায়ে নিয়োজিত থাকেন, তাহলে সেই ব্যক্তি—
সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা
সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা, অথবা
উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

২২৮ ধারায় প্রমাণের জন্য তিনটি বিষয় প্রমাণ করতে হয়—
১. Intention (ইচ্ছাকৃততা)
২. Insult or interruption (অপমান বা বাধা)
৩. অপমানিত ব্যক্তি অবশ্যই বিচারিক কার্যধারার কোনো পর্যায়ে বসা একজন সরকারি কর্মচারী হতে হবে।

শুধুমাত্র আদালত নিজেকে অপমানিত মনে করলেই হবে না আদালত অবমাননা হবে না।

Pranlal v State
আদালত অপমানিত অনুভব করলেই ধরে নেওয়া যাবে না যে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আদালতকে অপমান করতে চেয়েছিল।

ফৌজদারী কার্যবিধি ধারা ৪৮০
দণ্ডবিধির ১৭৫, ১৭৮, ১৭৯, ১৮০ এবং ২২৮ ধারার অপরাধ যদি আদালতের সামনে সংঘটিত হয়, তাহলে
দেওয়ানী, ফৌজদারী বা রাজস্ব আদালত
অভিযুক্তকে আটক করতে পারে
একই দিনে বিচার করতে পারে
সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করতে পারে

জরিমানা না দিলে এক মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে।
অর্থাৎ এই ধারা অনুযায়ী বিচার করতে পারে—
১. দেওয়ানী আদালত
২. ফৌজদারী আদালত
৩. রাজস্ব আদালত

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ Mobile Court Act এবং এর অধীন বিধিমালা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করেন।

এই আইনে নির্দিষ্ট করে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন কোন ধারায় বিচার করতে পারবেন।
কিন্তু সেখানে দণ্ডবিধির ধারা ২২৮ এর উল্লেখ নেই।
অর্থাৎ—
যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ২২৮ ধারায় শাস্তি দেন আইনে প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়ে (excess of jurisdiction) শাস্তি প্রদান করেছেন।

25/02/2026

কখন Criminal Liability হবে

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adel Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Adel Academy:

Shortcuts

Share

Category