28/05/2014
SMS এর মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করার পদ্ধতি:
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে আবেদন করা যাবে। মোবাইলের Message অপশনে গিয়ে CAD(space) ভর্তিচ্ছু কলেজের EIIN(space) ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম অক্ষর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন space ভর্তিচ্ছু শিফ্টের নাম space ভার্সন space কোটার নাম লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: CAD 696954 S DHA 123456 2014 M B FQ (এখানে 696954 - ভর্তিচ্ছু কলেজের EIIN, S - ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম অক্ষর, DHA- এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, 123456 - আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, ২০১৩- এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন, M - শিফটের নামের প্রথম অক্ষর, B - ভার্সন এর প্রথম অক্ষর, FQ - মুক্তিযোদ্ধা কোটা)।
ভর্তিচ্ছু গ্রুপের ক্ষেত্রেঃ Science এর জন্য S, Humanities এর জন্য H, Business Studies এর জন্য B, Home Economics এর জন্য E, Islamic Studies এর জন্য I লিখতে হবে।
শিফটের ক্ষেত্রেঃ Morning এর জন্য M, Day এর জন্য D, Evening এর জন্য E এবং আবেদনকৃত কলেজের যদি কোন শিফট না থাকে তবে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রে: বাংলা ভার্সনের ক্ষেত্রে B, English Version এর জন্য E লিখতে হবে। কোটার ক্ষেত্রেঃ মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দপ্তরসমূহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশিষ্টপ্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে। কোন শিক্ষার্থী একাধিক কোটায় আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখিত করতে হবে। যেমন- কোন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা এবং বিশেষ কোটায় আবেদনের যোগ্যতা থাকলে তাকে কোটার জন্য FQ, SQ লিখতে হবে। উল্লেখিত কোটার আওতাধীন না হলে কোটার অপশনে কিছু লেখার প্রয়োজন নেই।
ফিরতি SMS জানিয়ে একটি Pin (Personal Identification Number) প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে CAD(space)Yes(space)PIN(space)Contact Number(নিজের ব্যবহৃত যে কোন মোবাইল নম্বর) লিখে SMS করবেন ১৬২২২ নম্বরে। একজন আবেদনকারী একাধিক কলেজে/ একই কলেজে একাধিক গ্রুপে/ একই কলেজে একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে, তবে প্রতিক্ষেত্রেই ফি বাবদ ১২০/- (একশত বিশ) টাকা কেটে নেওয়া হবে।
পুনঃনিরীক্ষণের মাধ্যমে যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদনপত্র গ্রহণের তারিখ ১৭/০৬/২০১৪ । ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ১৬/০৬/২০১৩ তারিখে SMS, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড/ওয়েবসাইট, www.educationboard.gov.bd এবং ঢাকা বোর্ডের বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর মাধ্যমে জানানো হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রামে মন্ত্রণালয় ও বোর্ড প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির সময় ছাত্র-ছাত্রীদেরকে এস.এস.সি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র এবং যে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রার্থী এস.এস.সি বা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসা পত্র দাখিল করতে হবে।
Important Dates
Application Start 28th May, 2014
Application End 12th June, 2014
Submission Start 28th May, 2014
Submission End 12th June, 2014
Result Date 22nd June, 2014
Class Start 1st July, 2014