Islamia GOVT. College,Sirajganj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamia GOVT. College,Sirajganj, College & University, sirajganj, Sirajganj.
04/08/2025
আজ সেই ৪ আগস্ট
ঠিক ১ বছর আগে সিরাজগঞ্জ ফ্যাসিস্টমুক্ত হয়েছিল প্রথম জেলা হিসেবে।
জামান কমপেক্সের সামনে ন্যায়ের ঝান্ডা বহনকারীকে ফ্যাসিস্টরা প্রথমে গুলি ও পরে জবাই করে হত্যা করে।
সেই রক্ত ঝরা মাথা ও দেহ নিয়ে আমরা ফ্যাসিবাদবিরোধী মিছিল করেছিলাম। সেই রক্তমাখা লাশ নিয়ে মিছিল সহকারে সারা শহর প্রদক্ষিণ করে শহরকে ফ্যাসিবাদ মুক্ত করেছি আমরা ছাত্ররা।
প্রথম থেকেই আমরা আন্দোলনের বিভিন্ন বিষয় গুলো তুলে ধরি।পরবর্তীতে পোস্ট,ভিডিও গুলো ভাইরাল হলে আমাদের উপর বিভিন্ন ভাবে চাপ আসতে থাকে।পরবর্তীতে পোস্ট গুলো ডিলেট করা হয়।এমন কি আমাদের পেইজের নাম পরিবর্তন করতে ও বাধ্য হই।
03/08/2025
🔥অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা, পরীক্ষার খাতা সম্পর্কিত সকল তথ্য জেনে রাখুনঃ
✔️আপনাকে যে খাতা দেওয়া হবে সেটা আপনার পাবলিক পরীক্ষার মত হবে। তবে কিছুটা ব্যতিক্রম আছে। আপনাকে যে খাতা দেওয়া হবে তার প্রথম পাতায় বৃত্তভরাট করতে হবে।
◾শুরুতেই, ১ম অংশে একটা খালি ঘর থাকবে। সেখানে এডমিট কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। মনে রাখবেন সব বড় হাতের অক্ষরে।
◾এরপর রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর এডমিট কার্ড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।
◾এরপর পরীক্ষা কোড নামের একটি ঘর থাকবে। উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে। আপনার এডমিট কার্ডে Exam. Code - 2201 দেওয়া আছে।
◾বিষয় কোড বা পত্র কোডের ঘরে এডমিট কার্ড দেখে যেদিন যে পরীক্ষা তার বিষয় কোড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।
বৃত্ত ভরাট সম্পন্ন হলে... কভার পেইজটি উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন।
◾যার প্রথম ঘরটাতে,
অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২৪ লিখবেন। মনে রাখবেন আপনি ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এরপর ,
◾বিষয়ঃ - এর ঘরে আপনার বিভাগের নাম লিখবেন। যেমনঃ রাষ্ট্রবিজ্ঞান/রসায়ন/ইংরেজি/অর্থনীতি। তারপর,
◾বিষয়ের শিরোনামঃ এ ঘরে আপনি যে বিষয়ে পরীক্ষা দিবেন ওইটার শিরোনাম প্রশ্ন থেকে দেখে লিখতে পারবেন। এরপর,
◾তারিখের ঘরে যেদিন পরিক্ষা দিবেন সেই তারিখ লিখবেন। তারপর তারিখ দিয়ে মার্জিন শুরু করবেন।
⚠️ প্রায় সময় পরীক্ষার্থীরা উপস্থিতি পত্র পূরণ ও স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন। আপনাকে খাতা দেওয়ার কিছুক্ষণ পরে উপস্থিতি পত্র দেওয়া হবে। সেখানে আগে থেকে আপনি কি কি পরীক্ষায় অংশগ্রহন করবেন তা উল্লেখ আছে! আপনার করণীয়, যেদিন যে পরীক্ষা দিবেন সে বিষয় ভালো করে দেখে, তারিখ লিখবেন,এরপর আপনার মূল খাতায় একটা সিরিয়াল নম্বর রয়েছে, সেটা দেখে উপস্থিত পত্রে পূরণ করবেন! এরপর আপনার পুরো নাম লিখে স্বাক্ষর করবেন।
আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবেন। আপনার পরীক্ষা সুন্দর হোক। শুভ কামনা রইল। 🥰
****** ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ *******
প্রফেসর ড. এস. আই. এম.এ রাজ্জাক স্যারের বিদায় সংবর্ধনা😢
06 মে 2025
©Ak Alamin
05/05/2025
post
📍শেয়ার করে সহযোগিতা করুন
নাম: হানজালা, বাসা: সিরাজগঞ্জ।
এই ছেলেটা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সড়ক দু/র্ঘ/ট/নায় গুরুতর আ/হ/ত হয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে আই-সিইউতে চিকিৎসাধীন আছে।
Sirajganj Govt. College or Islamia GOVT. College,Sirajganj অধ্যায়নরত শিক্ষার্থীদের পরিচিত যারা আছেন ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করুন।
24/01/2025
Rivers of Bangladesh
26/11/2024
17/10/2024
২০০৬ সালে প্লুটোকে ৯ম গ্রহের তালিকা থেকে সরিয়ে দেওয়ার পর, ২০১৬ সালে দুটি নাম জগৎজুড়ে আলোড়ন তুলল—মাইকেল ব্রাউন এবং কনস্টানটিন বেটিগিন, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির এই দুই বিশিষ্ট বিজ্ঞানী দাবি করেন, সৌরজগতে আরও একটি গ্রহের অস্তিত্ব আছে! নাম দেওয়া হলো, ‘প্ল্যানেট নাইন’—একটি সম্ভাব্য নবম গ্রহ, যার ভর পৃথিবীর চেয়ে দশ গুণ বেশি!
এই ‘নবম গ্রহ’ যে কি না কেবল রহস্যময় তা-ই নয়, জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি সূর্য থেকে এত দূরে যে নেপচুনের তুলনায় তার অবস্থান ২০ গুণ বেশি দূরে! যেখানে সূর্যের আলো পৌঁছতে চার দিন সময় নেয়। এতদূরত্বে থাকা এই গ্রহ যেন সৌর আলোকরশ্মি আড়ালে থাকতে চায়। গ্রহটি সল্প পরিমাণ আলোকরশ্মি প্রতিফলন করতে সক্ষম। আরো আশ্চর্য যে, এ গ্রহ সূর্যকে ঘিরে চলে এমন এক উপবৃত্তাকার পথে, যা এতটাই বিশাল যে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে প্রায় ১০ থেকে ২০ হাজার বছর।
তাহলে কি আদৌও এমন একটি গ্রহ আছে? বিজ্ঞানীরা বলছেন, এর অস্তিত্বের পক্ষে প্রমাণ রয়েছে। সৌরজগতের কিছু দুর্বল বস্তু—যেমন, টিএনও (Trans-Neptunian Objects) এবং কুইপার বেল্টের অস্বাভাবিক আচরণ—এগুলোই প্রমাণ করছে যে সৌরজগতের একেবারে প্রান্তে একটি বৃহত্তম গ্রহের উপস্থিতি রয়েছে, যা তাদের কক্ষপথকে প্রভাবিত করছে।
তবে এখনো সরাসরি নবম গ্রহের কোনো চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এগিয়ে যাচ্ছেন সেই অজানা দিকনির্দেশনার পথে। উন্নতটেলিস্কোপ এবং ভবিষ্যতের গবেষণা হয়তো আমাদের এই অজানা রহস্যের দরজা খুলে দেবে, প্রমাণ করবে সত্যিই কি মহাশূন্যে এক রহস্যময় নবম গ্রহের অস্তিত্ব আছে, নাকি এটি শুধুই এক নিছক মহাকাশীয় কল্পকাহিনী।
Marofa Jahan
Team Science and Experiment
11/08/2024
আসসালামু আলাইকুম।
সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুর রহমান টুটুল গত ১৬তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলো।সেই আন্দোলনে পুলিশের ছোড়া ২টি বুলেট তার বাম চোখে লাগে এবং ঘাড়ে,কপালে,মাথায় মোট ৩০টি গুলি লাগে।১৬টি গুলি এখনও তার শরীরে আছে।এক্সরে রিপোর্ট এর ছবি দিয়েছি। গুরুতর অসুস্থ হওয়ায় সেদিনই তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা
এবং বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি থেকে সে চিকিৎসা নেয়।১০দিন সে হাসপাতালে ছিলো।বর্তমানে সে বাম চোখে দেখে না।বুলেট দুইটি যতোদ্রুত সম্ভব বের করা প্রয়োজন।নতুবা তার বাম চোখ চিরতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।কিন্তু তাদের অবস্থা স্বচ্ছল না হওয়ার জন্য এবং অপারেশনের টাকা জোগাড় করতে না পারার জন্য অপারেশন করাতে পারছে না।ইন্ডিয়াতে গিয়ে অপারেশন করাতে হবে।এজন্য ২লাখ টাকার প্রয়োজন।এতো টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব না।আপনারা যে যেভাবে পারেন যতোটুকু পারেন আমাদের বন্ধুকে সাহায্য করুন।ওর পাশে দাঁড়ান।
নাম:আমিনুর রহমান টুটুল।
বাবার নামঃ মোঃ আলম হোসেন
গ্রাম:কুসুম্বী
থানা:তাড়াশ
বিকাশ ও নগদ নম্বর:01868891392(টুটুলের ব্যাক্তিগত নম্বর)
শিক্ষাপ্রতিষ্ঠান:সিরাজগঞ্জ সরকারি কলেজ
বিভাগ:রসায়ন
রোল:১৫০
পক্ষে
সিরাজগঞ্জ সরকারি কলেজ এর রসায়ন বিভাগ ২০২২-২৩ এর সকল শিক্ষার্থী।
04/08/2024
সিরাজগঞ্জ সরকারি কলেজ এর কমার্স ডিপার্টমেন্টের ছাত্র শিহাব বাসা এনায়েতপুর আজ পুলিশ এর গুলি লাগার সাথে সাথে শহীদ হয়েছেন 😔।
আর কত মায়ের বুক খালি হবে???
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sirajganj
Sirajganj