25/08/2026
আসরের পর, যখন খেলার সময়—তখনও আমাদের বাচ্চারা মাকতাবার র্যাকের সামনে ভিড় করে কিতাব খুঁজছে। ছোট্ট হাতে বই, চোখে-মুখে আগ্রহ—এই দৃশ্য সত্যিই মন ভরিয়ে দেয়।
খেলার সময়কে যারা কিতাবের জন্য বেছে নেয়, তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।" (মুসলিম)
আজকের এই ভিড়ই হয়তো আগামী দিনের আলেম, দাঈ ও উম্মাহর খাদেম তৈরির নীরব প্রস্তুতি।
আল্লাহ আমাদের এই বাচ্চাদের ইলমকে বরকতময় করুন। আমীন।