03/01/2023
মনে পরে সেই প্রথম বাটন ফোনের কথা,আম্মুর মোবাইল চুরি করে তোমাকে মেসেজ করে বলাতাম আজ কখন আসবে স্কুলের টাইমে,মাঝে মাঝে আম্মু রান্না ঘরে থাকলে চুরি করে কল দিতাম আর বলতাম তোমাকে খুব ভালোবাসি খুব দেখতে ইচ্ছে করছে,ইচ্ছে থাকা সত্ত্বেও প্রতিদিন কথা বা দেখা হতো না,তাই মাঝে মাঝে এই বাটন ফোনের মাধ্যমে যোগাযোগ করতাম,মনে আছে সেই দিনের কথা ১ মিনিট কথা বলতে গেলে ৭ টাকা কেটে নিয়ে যেত,একদিন আম্মু আমাকে বলেই বসলো আমার মোবাইলে টাকা কই যায়, টাকা ভরে রাখলেই শেষ, আমি সেদিন ভয় পেয়ে যেতাম এই বুঝি ধরা খেলাম,এভাবেই তোমার আমার প্রেমের বয়স হয়ে গেল ৩ বছর তার পরে কি হতে কি হলো আজ ১৬ বছর তোমায় দেখি না, কোথায় আছো কেমন আছো সেও জানা নেই,আজ সেই বাটন ফোন নেই আজ বাটন ফোনের কোন মুল্য নেই অনেক দামী স্মার্ট ফোন এসেছে কিন্তু সেই বাটন ফোনের তুমি টা শুধু নেই,এখন সেই ফোনে সব আছে কিন্তু আমার তুমি টা নেই,তুমি যেখানে থাক ভালো থাক এই দোয়া রইলো, কখনো যদি দেখা হয় তোমার সাথে এই স্মার্ট ফোনের ভিড়ে আমি বাটন ফোন নিয়ে ঠিক দাড়িয়ে থাকবো,
বেশী কিছু লিখতে পারি না, যদি পরিচিত জনের নজরে এই লেখা পড়ে বুঝে যাবে বাটন ফোনের প্রেম কেমন ছিল☎️🥰