14/09/2025
দুটো প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে পড়ে অনেকেই সাহায্য চেয়েছেন।
১. abound in, abound with এর ব্যবহার নিয়ে বিভ্রান্তি
এক্ষেত্রে আধারের আগে in, আধেয়'র আগে with/in হবে।
আধার হচ্ছে যাতে কোনো কিছু থাকে, পাত্র, স্থান।
আধেয় হচ্ছে আধারে যা থাকে।
"নদীতে মাছ থাকে। এখানে আধার হচ্ছে নদী আর আধেয় হচ্ছে মাছ।"
Rivers abound in Bangladesh.
(বাংলাদেশে প্রচুর নদী আছে)
Bangladesh abounds with/in rivers.
(বাংলাদেশ প্রচুর নদী দ্বারা পরিপূর্ণ)
Fish abound in the river.
(নদীটিতে প্রচুর মাছে আছে)
The river abounds with/in fish.
(নদীটি মাছ দ্বারা পরিপূর্ণ)
আধেয় এর ক্ষেত্রে MCQ প্রশ্নের অপশনে in, with উভয়ই থাকলে উত্তর with দিবেন।
The Padma abounds - Hilsha fish.
[প্রাথমিক সহকারী শিক্ষক-৯৮, ০২, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) ২০২৪, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা-২০২৪]
A. of B. in C. on D. with
Ans:D
Bangladesh abounds - rivers.
[ট্রাস্ট ব্যাংক অফিসার, ক্যাশ ২০১২, রেলওেয়ের পয়েন্টসম্যান ২০২৪]
A. with B. in C. of D. on
Ans:a
Choose the correct sentence.
[সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা) ২০১৫]
A. Tigers abound in the Sunderbans.
B. Tigers abound at the Sunderbans.
C. Tigers abound with the Sunderbans.
D. Tigers abound by the Sunderbans.
Ans:A
২. নিচের তিনটি noun & adjective এর প্রশ্ন নিয়ে বিভ্রান্তি
Noun............ ............ Adjective
Literacy (সাক্ষরতা) ... Literate (শিক্ষিত, সংস্কৃতিবান)
Literature (সাহিত্য)... Literary (সাহিত্যবিষয়ক)
Example (উদাহরণ, দৃষ্টান্ত) ...... Exemplary (দৃষ্টান্তমূলক)
(Examplary ভুল বানান)
জনস্বার্থে: Master Jahangir Alam