12/06/2020
আসলেই কি সকাল ৯:০০টা বাজে ! ১২:০০টা বাজতে আর কত বাকী ?সমসাময়িক বাস্তব সত্য ঘটনা অবলম্বনে আজকের এই লেখা-
> আমার খুব কাছের পরিচিত এক ছোট ভাই, সদ্য অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির অপেক্ষায়। কিছু সরকারি চাকরির Prili এমনকি written এও উত্তীর্ণ হয়েছিল। এখানে বলে রাখা ভালো, তার একাডেমীক Result যথেষ্ট ভালো ছিল, পাশাপাশি ইংরেজিতেও ভালো দখল আছে তার, পর্যাপ্ত Vocabulary knowledge সাথে Presentation Skill টাও ছিল চমৎকার, যেটা জেলা কেন্দ্রিক অন্যান্য ছেলে মেয়েদের চেয়ে এই skill টা ওকে কিছুটা আলাদা করে চিনিয়েছিল। কিন্তু কোন অজ্ঞাত কারণে তিন তিনবার ই সে ভাইবা পরীক্ষায় অকৃতকার্য হয়। প্রথম দিকে সে প্রচণ্ড রকম Frustrated ছিল, পরে মন কে বুঝিয়েছে এটা অদৃষ্টের খেলা, সেখানে তার হাত নেই বিধায় যেটা হবার ছিল সেটা হয় নাই।
এবার আসি আসল কথায়, আকস্মিক ভাবে সে একটা Multinational Company তে interveiw এর জন্য ডাক পায়, বিদেশী Company, সাথে বড় ভাইয়ের Reference আছে, সে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠে, বিদেশী Company তে English আর presentation ভালো থাকলে আর কি চাই। হয়েছেও তাই, তার English accurecy আর চমৎকার presentation এর কারণে খুব অল্প সময়েই সে নিয়োগকর্তার সুনজরে আসে, কথা হয় বেতনাদি নিয়েও। ঠিক বিপত্তি বাঁধে তখন যখন নিয়োগকর্তাদের মধ্যে কেও একজন Excel Sheet এর একটা Basic Problem Solve করতে বলে, আত্মবিশ্বাসী সাহসী ছেলের Excel Sheet এর কাজ খুব একটা ভালো শেখা হয়ে উঠেনি । Facebook, নতুন কোন Softwear, এমনকি জটিল অনেক Game যেটা দেখলেও গায়ে ঘাম আসে, সেগুলো সে আয়ত্ত করেছিল আনায়েসে। অবশেষে ৯৫% হওয়া একটা চাকরিও তার হাত ছারা হয়ে যায়, শুধু মাত্র তার একটি সরল স্বীকারোক্তিতে যে সে Excel Sheet এর কাজ ভালো একটা পারে না।
উপড়ের ঘটনাটা একটি বাস্তব সত্য ঘটনা, কারন Reference দেয়া সেই ভাইটি আমিই ছিলাম, আমরা বেশিরভাগই সচেতন নই আমাদের দুর্বল জায়গাগুলো নিয়ে, বিশেষ করে স্নাতক পরছে এমন অনেকের কথাই হলফ করে বলতে পারি, তারা ভাবছে মাত্র তো শুরু, সবে তো সকাল ৯:০০টা কিসের এত তাড়া । তাদের কে বলছি,আসলেই কি তাই ! কিন্তু ১২:০০টা বাজতেও তো খুব যে সময় বাকি নেই...............................