29/06/2021
Programming Language C: পর্ব-১
Assalamu Alaykum.
আমরা এই বর্তমান যুগে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট ছাড়া এক পা ও এগিয়ে যেতে পারি না। এই যুগে এসে কম্পিউটার ছাড়া চলার কথা চিন্তাই করা যায় না। আমরা সচরাচর ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করায় সংখ্যা বলতে ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ এই গুলাকে ই বুঝে থাকি। কিন্তু কম্পিউটার এইগুলা বুঝবে না। কম্পিউটার শুধু মাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ ০ (শুন্য) আর ১ (এক) ছাড়া আর কিছু ই বুঝে না। প্রোগ্রাম এর কাজ ই হল কম্পিউটারকে যে কোন ইনপুট দিলে কোড বা প্রোগ্রাম আমাদের দেয়া ইনপুট গুলাকে বাইনারি তে (০ আর ১ নিয়ে গঠিত গানিতিক সংখ্যা) রুপান্তর করে কম্পিউটার এর বুঝার উপযোগী করে তুলে। আর কম্পিউটার কে ব্যাবহারকারীর ভাষা বুঝানোর জন্য যে একক এবং বিশেষ সংকেত ব্যাবহার করা হয় তাই কোড। এই সমগ্র ব্যাপার টা এককথায় প্রোগ্রামিং। আর যিনি এই প্রোগ্রাম গুলা লিখেন বা করেন তাকে বলা হয় প্রোগ্রামার।
বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাংগুয়েজঃ
অনেক প্রকার প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তাদের মধ্যে-
১) Assembly Language (Low level Language)
২) C (Mid level Language)
৩) C++, C # (C শার্প), Java, PHP, Python (High level Language)
৪) SQL, Oracle (Super High level Language)
Assembly Language টা মুলতMicroprocessor and Microcontroller এর জন্য লাগে যা এখন আমাদের আলোচনার মুখ্য বিষয় নয়। আর Basic problem solving plus logic development এর জন্য আমরা mostly C programming use করি। High level Language গুলো real life এ বিভিন্য software develop করতে use হয়। আর Super High level Language দিয়ে database design এর কাজ করা হয়। তবে এখানে High level Language আর Super High level Language একটা আরেকটার সম্পুরক।
সুতরাং কথা না বারিয়ে শুরু করা যাক আমাদের বহুল আলোচিত C programming এর আলোচনার ধারাবাহিক পর্ব সমুহ।
আজকের পর্বে আমি Basic structure নিয়ে আলোচনার করব ইনশা আল্লাহ।
তাহলে শুরু করা যাক সি প্রোগ্রামিং এর Basic Structure :
প্রাথমিক অবস্থায়, আমাদের দরকার একটি Smart Phone অথবা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন। Mobile দিয়ে প্রোগ্রামিং এর জন্য play store থেকে Coding C নামের Apps টি (অথবা যেকোন C Compiler) download করে install করে নিবো । For details watch my this video: https://www.youtube.com/watch?v=pWgOKeV0dgI&list=PLROOwHRdMYHmcztbgZUOw36q0BeaAE2WL
অপরদিকে Computer এর জন্যে একটা কম্পাইলার সফটওয়ার এর প্রয়োজন। সাধারনত "Code blocks" সফটওয়ার টি কম্পাইলার হিসেবে ওপেন সোর্স এর বলে এটিই বেশী ব্যাবহার করা হয়। এই ধারাবাহিক টিউটোরিয়াল এর সবগুলো পর্বে যা শিখব তা Coding C Apps এ অথবা Code Blocks Software এ রান করে দেখব আমরা যা শিখেছি, তা ভুল না সঠিক।
Code Blocks software টা তোমরা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো।
http://www.codeblocks.org/downloads/26
CodeBlocks এ যেভাবে প্রোগ্রাম লিখতে হয়ঃ
প্রথমে CodeBlocks ওপেন করতে হবে, তারপর keyboard থেকে Ctrl+Sh*t+N একসঙ্গে press করে new file create করে Ctrl+S click করে file টি .c extension দিয়ে save করতে হবে (না বুঝলেও সমস্যা নাই, আমার YouTube channel থেকে নিচের video টি দেখে নিতে পার) ।
https://www.youtube.com/watch?v=0BNwt_-BfkM
First Program in C programming language:
main(){
printf("Allah is our creator");
}
Program-1
উপরের লেখা গুলকে বলে source code, C Programming এর basic structure এটি। ১নং লাইনের ব্যাখ্যাটা পরে বলছি। প্রথমে ২ ও ৪ নং লাইনের ব্যাখ্যাটা জেনে নেই। আর এইটা বোঝার জন্যে আমাদেরকে এখন Function বুঝতে হবে।
Function:
Function নাম শুনেই হয়তো মনে পরছে SSC/HSC Mathematics এর সেই ঘিলু বের হয়ে যাওয়া ফাংশন । আসলে এমনটি নয়। Programming এর ফাংশন সম্পূর্ণ আলাদা। যেকোনো একটা letter বা word এর সাথে একটা parentheses or curved brackets / () অর্থাৎ প্রথম বন্ধনী যুক্ত হলেই সেটাকে ফাংশন বলা হয়।যেমনঃ s(); sum(); printf(); scanf(); ইত্যাদি একেকটা ফাংশনের উদাহরণ।
আমি ফাংশনের ৪ টা প্রকার পেয়েছি। এদেরকে আমি ২টা category তে ভাগ করেছি। First category এর ২টি প্রকারভেদ এর নাম দিয়েছি ,
1. Body less function
2. Body with function
আর দ্বিতীয় category এর নাম হল,
1. User defined function
2. Built in / Library function
এবার তাহলে First category টা বুঝে নেই। শুরুতেই ২ টা উদাহরণ দেখি।
sum();
ও main(){
}
উপরের sum(); ও main(){} দুটোই ফাংশন কারন উভয়েই () দিয়ে শেষ হয়েছে। কিন্ত দেখা যাচ্ছে যে, sum(); ফাংশনটির শেষে সেমিকোলন (;) আর মেইন ফাংশন টির শেষে {} ।
কোন ফাংশন যদি সেমিকোলন দিয়ে শেষ হয় তবে তাকে Body less function/abstract function বলে আর curly brackets তথা {} দিয়ে শেষ হলে তাকে Body with function/ concrete function বলে।
অপরদিকে User defined function হচ্ছে, যে ফাংশনের নাম আমরা দেই। যেমনঃ sum(); (অর্থাৎ এদের নামের বানান আমরা পরিবর্তন করতে পারব)।
আর যদি নামগুলো আগে থেকেই C Programming এর বাবা-মা দিয়ে রাখে তবে তাদেরকে Built in / Library function বলে। যেমনঃ printf(); scanf(); main(){} ইত্যাদি। অর্থাৎ এদের নামের বানান আমরা পরিবর্তন করতে পারবনা।
সুতরাং আমরা বলতে পারি, সব ফাংশনেরই ২ টা করে নাম আছে, যেমনঃ printf(); টা হচ্ছে Built in (কারণঃ বানান অপরিবর্তনীয়) এবং Body less function/abstract function(কারনঃ সেমিকোলন দিয়ে শেষ)।
আবার, sum(); টাও দুই ধরনেরই ফাংশন হয়। এটা User defined function (কারণঃ বানান পরিবর্তনীয়) এবং Body less function/abstract function(কারনঃ সেমিকোলন দিয়ে শেষ)।
অনুরূপভাবে বলতে পারি, sum(){} টাও দুই ধরনেরই ফাংশনই হয়। এটা User defined function (কারণঃ বানান পরিবর্তনীয়) এবং Body with function/ concrete function (কারনঃ curly brackets তথা {} দিয়ে শেষ)।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য YouTube থেকে আমার নিম্নের video টা দেখে নিতে পার।
https://www.youtube.com/watch?v=ucO7lc_Ei3Q
[-চলবে....]
Basic concepts about printf(), new line and new tab. Also here is defined how to create new file, save it and open a new file using c compiler I'm android ph...