RED-Pen Medical Admission Care

RED-Pen Medical Admission Care আসসালামু আলাইকুম
প্রিয় মেডিকেল স্বপ্নবাজ শিক্ষার্থীরা,
তোমাদের সবাইকে "RED-PEN" পেজে স্বাগতম।

27/09/2024

সুরা: আত-তওবা
আয়াত নং :-38
টিকা নং:38, 39,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَا لَكُمْ اِذَا قِیْلَ لَكُمُ انْفِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَى الْاَرْضِ١ؕ اَرَضِیْتُمْ بِالْحَیٰوةِ الدُّنْیَا مِنَ الْاٰخِرَةِ١ۚ فَمَا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا قَلِیْلٌ

হে ঈমানদারগণ!৩৮তোমাদের কি হলো, যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে? তোমরা কি আখেরাতের মোকাবিলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো, দুনিয়ার জীবনের এমন সাজ সরঞ্জাম আখেরাতে খুব সামান্য বলে প্রমাণিত হবে।৩৯

তাফসীর :

টিকা:৩৮) তাবুক যুদ্ধের প্রস্তুতি চলাকালে যে ভাষণটি নাযিল হয়েছিল এখান থেকে সেটিই শুরু হচ্ছে।

টিকা:৩৯) এর দুটো অর্থ হতে পারে।

এক, আখেরাতের অনন্ত জীবন ও সেখানকার সীমা-সংখ্যাহীন সাজ সরঞ্জাম দেখার পর তোমরা জানতে পারবে, দুনিয়ার সামান্য জীবনকালে সুখঐশ্বর্য ভোগের যে বড় বড় সম্ভাবনা তোমাদের করায়ত্ত ছিল এবং যে সর্বাধিক পরিমাণে বিলাস সামগ্রী তোমরা লাভ করতে পেরেছিলে তা আখেরাতের সেই সীমাহীন সম্ভাবনা এবং সেই অন্তহীন নিয়ামতে পরিপূর্ণ সুবিশাল রাজ্যের তুলনায় কিছুই নয়। তখন তোমরা নিজেদের সংকীর্ণ দৃষ্টি ও অদূরদর্শিতার জন্য এ মর্মে আফসোস করতে থাকবে, যে, আমরা হাজার বুঝানো সত্ত্বেও দুনিয়ার তুচ্ছ ও ক্ষণস্থায়ী লাভের মোহে তোমরা কেন নিজেদেরকে এ চিরন্তন ও বিপুল পরিমাণ লাভ থেকে বঞ্চিত রাখলে।

দুই, দুনিয়ার জীবনের সামগ্রী আখেরাতে কোন কাজে লাগবে না। এখানে যতই ঐশ্বর্য সম্পদ ও সাজ-সরঞ্জাম তোমরা সংগ্রহ করো না কেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথেই সব কিছু থেকে হাত গুটিয়ে নিতে হবে। মৃত্যুর পরপারে যে জগত রয়েছে এখানকার কোন জিনিসই সেখানে তোমাদের সাথে স্থানান্তরিত হবে না। এখানকার জিনিসের যে অংশটুকু তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানী করেছো এবং যে জিনিসকে ভালবাসার ওপর তোমরা আল্লাহ‌ ও তাঁর দ্বীনের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো একমাত্র সেই অংশই তোমরা সেখানে পেতে পারো।

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ থেকে একটি টিম বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে পরিচা...
26/08/2024

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ থেকে একটি টিম বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার উদ্যোগে সিরাজগঞ্জ থেকে ফেনীর উদ্দেশ্যে ২৫শে আগস্ট রাতে রওনা হয়েছে আলহামদুলিল্লাহ।

ইন্টার্ন ডাক্তার এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট টিম টি ফেনীর জয়লস্কর গ্রামে প্রায় ১১০ পরিবারকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ এবং একই সাথে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানের কাজ করবেন ইনশাআল্লাহ।

আমাদের টিম সকলের কাছে দোয়াপ্রার্থী।

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি খোলা হবে. সতর্কতা জরুরী, প্রচার করেন
24/08/2024

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি খোলা হবে. সতর্কতা জরুরী, প্রচার করেন

গতকালও  সারাদিন খাগড়াছড়ির এই এলাকায় আমাদের সব তছনছ করে দিয়েছিল খুনি হাসিনা ও তার চাটাররা।আজকে এই এলাকা স্বাধীন। আলহামদ...
05/08/2024

গতকালও সারাদিন খাগড়াছড়ির এই এলাকায় আমাদের সব তছনছ করে দিয়েছিল খুনি হাসিনা ও তার চাটাররা।
আজকে এই এলাকা স্বাধীন।

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ

🌀কলেজ চয়েজ নিয়ে কয়েকদিন ধরে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। কোন কলেজ ভালো বা ১২০০ নাম্বারে কোন কলেজে ভর্তি হবো? এই টাইপের। সিরাজ...
16/05/2024

🌀কলেজ চয়েজ নিয়ে কয়েকদিন ধরে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি।

কোন কলেজ ভালো বা ১২০০ নাম্বারে কোন কলেজে ভর্তি হবো?
এই টাইপের।

সিরাজগঞ্জের জন্য যদি বলি বেস্ট কলেজ ধরা হয় সিরাজগঞ্জ সরকারি কলেজ।
তারপর ইসলামিয়া কলেজ,মেয়েদের জন্য মহিলা কলেজসহ আরো কলেজ আছে কয়েকটা।
1️⃣প্রথম কথা হলো,কলেজ নিয়ে এতো টেনশনের কিছু নাই,শুধু কলেজের ক্লাস করে দিনশেষে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না।
2️⃣দিনশেষে তোমাকে প্রাইভেট ব্যাচ/হোম টিউটরের কাছে দৌড়াতেই হবে।এজন্য কলেজে যতটা সম্ভব কম সময় দিয়ে নিজে পড়তে হবে।এইচএসসির হিউজ সিলেবাস শেষ করতে শুধু কলেজ+ প্রাইভেট পড়লেই হবে না, মাস্ট বি প্রতিদিন ৪-৫ ঘন্টা নিজেকে বাসায় পড়তে হবে।নিজে না পড়লে ঠেলেঠুলে এইচএসসি পার করলেও এডমিশনে ধরা খাবাই।

3️⃣তাই আমার সাজেশন হচ্ছে, যেই কলেজে পেরা কম দিবে ক্লাস করা নিয়ে, সেখানে এডমিট হও।

শুভকামনা সবার জন্য

📌𝟐𝟎𝟐𝟑-𝟐𝟒 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু চান্সপ্রাপ্ত  শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ সংক...
07/05/2024

📌𝟐𝟎𝟐𝟑-𝟐𝟒 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ সংক্রান্ত নোটিশ...

Official Notice (HSC 26)🎗️আগামী ১২ মে, ২০২৪ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল দেখার নিয়ম বিস্তারিত দেখে নাও
06/05/2024

Official Notice (HSC 26)

🎗️আগামী ১২ মে, ২০২৪ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল দেখার নিয়ম বিস্তারিত দেখে নাও

এইচএসসিতে ভালো করার জন্য নিয়মিত এক্সাম দেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা প্রথমেই বুঝবে তারা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষ...
05/05/2024

এইচএসসিতে ভালো করার জন্য নিয়মিত এক্সাম দেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা প্রথমেই বুঝবে তারা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষাসহ এডমিশন পরীক্ষাতেও ভালো করতে পারবে।

HSC "24 এর স্টুডেন্টসদের প্রতি অনুরোধ,
পরীক্ষার যে কয়দিন আছে প্রতিদিন ২ টা করে মডেল টেস্ট পরীক্ষা দিবা।
সিলেবাস যতটুকুই শেষ হোক,এক্সাম দিতে ভয় পাবা না।

💠HSC"2️⃣6️⃣ BATCHকয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে।সময় এসেছে নতুনভাবে শুরু করার।🎗️১০ই মে থেকে সিরাজগঞ্জে...
02/05/2024

💠HSC"2️⃣6️⃣ BATCH

কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে।
সময় এসেছে নতুনভাবে শুরু করার।

🎗️১০ই মে থেকে সিরাজগঞ্জে শুরু হচ্ছে HSC Academic BIOLOGY+CHEMISTRY batch.
তোমার বন্ধুরা অনেকেই এসএসসির পরপরই এইচএসসির জন্য এ্যাডভান্স পড়ালেখা শুরু করে দিয়েছে।
🌀এই ব্যাচের ওপর থাকবে আমার স্পেশাল কেয়ার,আমরা চাই এইচএসসির শুরু থেকে একটা স্টুডেন্টসকে মেডিকেলসহ এডমিশন পরীক্ষার জন্য প্রস্তুত করতে।
🎗️এই ব্যাচে যেভাবে পড়াবো:

1️⃣সপ্তাহে ৩দিন(রবি,মঙ্গলবার, বৃহস্পতিবার) বিকাল ৪ টায়।শুক্রবার এডমিশন স্টাইল স্পেশাল ক্লাস(একাডেমিকের জন্য যেগুলো পড়াবো,ওই টপিকসের এডমিশন কভার করা হবে)

2️⃣যারা মেডিকেলে পড়তে চায়, তাদের আলাদা করে,এখন থেকেই GKE স্পেশাল গাইডলাইন দিবো।

3️⃣সাপ্তাহিক প্রতিযোগিতামূলক এক্সাম হবে+ গিফট থাকবে যারা টপ করবে।

4️⃣Confusion Clearing Session থাকবে,যার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান পাবে।

5️⃣২৪ ঘন্টা "Special Mentoring" এর মধ্যে থাকবে।এখন থেকেই মেডিকেলের ভাইয়ার গাইডলাইন অনুযায়ী পড়লে ইনশাআল্লাহ এডমিশন টেস্ট অনেক সহজ হবে।

BIOLOGY+CHEMISTRY ২ সাবজেক্ট পড়ানো হবে।

মাসিক ১৮০০/- ফি।
এখানে পড়ার পর বায়োলজি কেমিস্ট্রি অন্য কোথাও পড়তে হবে না।A-Z যা যা লাগবে সব আমিই কভার করে দিবো।দেরি না করে সিট কনফার্ম করে নাও সবাই।

কেউ যদি যেকোনো এক সাবজেক্ট পড়তে চাও
মাসিক ফি ১১০০/-

📅১০ ও ১১ তারিখ প্রথম ২ টা ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে।ফ্রী ক্লাস ২ দিন।

যারা পড়তে আগ্রহী, ভর্তি হতে যোগাযোগ
01324955198
01521535116
অথবা মেসেজ করুন

ঠিকানা:মুক্তা প্লাজার উত্তর পাশে, মুজিব সড়ক, সিরাজগঞ্জ

✡️মেডিকেলে চান্স পেতে করণীয়ঃ১.সিলেক্টিভ পড়তে হবে ,সব পড়ার দরকার নেই ২.যেকোনো ১ টা মূলবই ফলো করা,অন্যান্য রেফারেন্স বই থে...
29/04/2024

✡️মেডিকেলে চান্স পেতে করণীয়ঃ

১.সিলেক্টিভ পড়তে হবে ,সব পড়ার দরকার নেই

২.যেকোনো ১ টা মূলবই ফলো করা,অন্যান্য রেফারেন্স বই থেকে এক্সট্রা তথ্য মুলবই-এ এড করে নেওয়া যেনো পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময়ে সব বই ঘাটাঘাটি করা না লাগে।

৩.অনুশীলনীর প্রশ্ন সব খুব ভালোভাবে মুখস্থ করতে হবে।

৪.এইচএসসির শুরু থেকেই English Preparation নিতে হবে।English কিন্তু মেডিকেল এডমিশনের জন্য খুবইগুরুত্বপূর্ণ।

৫.মেডিকেলে অধ্যায়নরত একজন ভাই/আপুর সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে,এটা অনেক কাজে দিবে।

৬.সর্বোপরি,মেডিকেল চান্স কিন্তু ভাগ্যের উপর কিছুটা। তাই আল্লাহর কাছে নামাজ পরে দোয়া করতে হবে।

মো.ফাহমুদ্দীন
শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ।

Address

Mukta Plaza, Mujib Sarak
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when RED-Pen Medical Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share