Islamia Model Madrasa, Sirajganj

Islamia Model Madrasa, Sirajganj ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ, সদর থানার দক্ষিণে, সিরাজী রোডে অবস্থিত একটি আদর্শ মাদরাসা।

ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ  এর অনন্য বৈশিষ্ট্যসমূহ ও ভর্তির নিয়মাবলি...২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্লে থেকে অষ্টম শ্রে...
15/11/2025

ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ এর অনন্য বৈশিষ্ট্যসমূহ ও ভর্তির নিয়মাবলি...

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্লে থেকে অষ্টম শ্রেণি ও নুরানি,নাজেরা, হিফজ বিভাগে ভর্তি ফরম বিতরণ চলছে। (বালক-বালিকা আলাদা নাজেরা, হিফজ বিভাগ)
অফিস টাইম : প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ পর্যন্ত।

*ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জের সর্বপ্রধান লক্ষ্য হচ্ছে যুগোপযোগী সৃজনশীল সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয়ে গঠিত সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের ইসলামি নীতি-আদর্শসমৃদ্ধ, বিজ্ঞানমনস্ক, সর্বাধুনিক প্রযুক্তিতে বিশেষজ্ঞ এবং আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী করে গড়ে তোলার মাধ্যমে তাদের মানবিক বোধ ও নৈতিক আদর্শের বিকাশ ঘটিয়ে পার্থিব যাবতীয় বৈধ উন্নতি সাধন ও পারলৌকিক সফলতা অর্জন।

* ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ এর সভাপতি থেকে শুরু করে পরিচালনা কমিটির সম্মানিত সদস্যগণের প্রত্যেকেই ধার্মিক, শিক্ষানুরাগী, অভিজ্ঞ, বিজ্ঞজন ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের অধিকারী। সকল সদস্যই ইখলাস ও তাকওয়াকে উপজীব্য করে দ্বীনের প্রসার ও ইসলামি শিক্ষার পুনর্জাগরণ কামনা করেন৷

*ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জের নিয়োগপ্রাপ্ত সম্মানিত শিক্ষকবৃন্দ স্ব স্ব বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করা এবং দীর্ঘদিন স্কুল কিংবা কোচিংয়ে পাঠদানের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। ছাত্র-ছাত্রীদের পিতৃস্নেহে মমতাভরে সঠিক তথ্যসহকারে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শিক্ষাদানে শিক্ষকবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ।

*বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ও সরকারি শিক্ষা কারিকুলামের আলোকে নিজস্ব শিক্ষাক্রম ও পাঠ্যসূচীর সংযোজন।

*শুদ্ধভাবে কোরআন-হাদিস চর্চার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় লিখন,পঠন ও কথোপকথনের আয়োজন।

*শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, পাঠাগার,শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা।

*বালিকাদের জন্য আলাদা নাজেরা ও হিফজ বালিকা শাখা।
*বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত ও একঘেয়েমি দূরীকরণের ব্যবস্থা।

*মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টরের মাধ্যমে আনন্দমুখর ও তথ্যবহুল পাঠদান৷

*হাতের লেখা সুন্দর ও অঙ্কনের প্রশিক্ষণ।

* মাসিক পরীক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও বিতর্ক-বক্তব্য, তেলাওয়াত, হামদ-নাতসহ নানা উৎসাহমূলক প্রতিযোগিতার আয়োজন।

*ক্যাম্পাস সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ছাত্র-ছাত্রী উপস্থিতি অনলাইনে সংরক্ষণ এবং ছাত্র-ছাত্রীদের পাঠ উন্নয়নের যাবতীয় তথ্য অভিভাবকদের মোবাইল বা ইমেইলে প্রেরণ।

*শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নের স্বার্থে অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় ও পরামর্শসভার আয়োজন।

*শিক্ষার্থীদের আত্মিক শুদ্ধতা, নৈতিকতা চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ ও ইসলামি অনুশাসন তথা নামাজ -রোজায় অভ্যস্ত করতে বিশেষ কাউন্সিলিং।

* শিক্ষার্থীদের জন্য নিরাপদ,মনোরম, নিরিবিলি, গোছালো ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ।

*হাতের লেখা, হোমওয়ার্ক ও পর্যাপ্ত মনযোগ নিশ্চিত করতে মূল শিক্ষকের পাশাপাশি প্লে-নার্সারির কোমলমতি শিশুদের জন্য দু'জন ফিক্সড শিক্ষকের মাধ্যমে তত্ত্বাবধান।

* আবাসিক ছাত্রদের উন্নতমানের খাবার ও আরামদায়ক আবাসন ব্যবস্থাপনা।

*স্কুল থেকে আগত প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মান পর্যালোচনা করে আরবি শুদ্ধতার জন্য এক্সটা কেয়ারের ব্যবস্থা।

সুতরাং, সম্মানিত অভিভাবকমণ্ডলীর কাছে বিনীত আহবান অবশ্যই মাদরাসা ক্যাম্পাস সরেজমিনে ভিজিট করুন৷ সংশ্লিষ্ট সকল বিষয়ে পূর্ণাঙ্গ খবরাখবর নিন৷ আপনার এবং আপনার আদরের সন্তানের ইহকালীন উন্নতি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে ইসলামিয়া মডেল মাদরাসায় ভর্তি করুন।

ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ এ প্লে-নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং নুরানি, নাজেরা, হিফজ বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলছে।

২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমঃ
ফরম বিতরণ -পহেলা নভেম্বর ২০২৬ থেকে।
- প্লে ও নার্সারির ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহণ করে ভর্তি করা হবে৷ (আসন পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে) অন্যান্য শ্রেণি তথা প্রথম থেকে অষ্টম এবং নুরানি, নাজেরা, হিফজ বিভাগে আসন সংখ্যা পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে৷ আসন সংখ্যা সীমিত৷
পহেলা জানুয়ারি থেকে একাডেমিক সেশন শুরু হবে এবং রুটিন অনুযায়ী ক্লাস চলবে।

ভর্তির নিয়মাবলীঃ

মাদ্‌রাসা অফিস থেকে ১০০/- (একশত) টাকায় ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করে যথাযথভাবে পূরন করার পর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধনের ফটোকপি ও পিতামাতার ভোটার আইডির ফটোকপি জমা দিতে হবে।

ভর্তি ফি ও মাসিক প্রদেয়
ভর্তি ফি এককালীন ৩৫০০টাকা (সকল খরচ সংযুক্ত), ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০০টাকা মাসিক প্রদেয় প্লে-নার্সারি-ওয়ান ১০০০টাকা, টু-থ্রী ১১০০টাকা, ফোর-ফাইভ-সিক্স-১২০০ টাকা, নুরানি নাজেরা ১৪০০ টাকা, হিফজ ১৫০০ টাকা।

এছাড়াও মাদরাসা ও ভর্তি সম্পর্কে আরও জিজ্ঞাসা ও বিস্তারিত সকল তথ্য জানতে যোগাযোগ করুনঃ
ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ।
(প্লে-নার্সারি থেকে অষ্টম শ্রেণি ও নুরানি, নাজেরা,হিফজ)
সিরাজগঞ্জ সদর থানার দক্ষিণ পাশে,সিরাজী রোড।
ফোনঃ +88022588830444
মোবাঃ01782-815020
01313-179793
সরেজমিনে মাদরাসা পরিদর্শন ও সিলেবাস পর্যালোচনার আহবান রইলো। ধন্যবাদ।

14/11/2025

ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ এ প্লে থেকে ৮ম ও নুরানি, নাজেরা, হিফজ বিভাগে ভর্তি ফরম বিতরণ ও ভর্তি চলছে।

এছাড়াও পৃথক বালিকা হিফজ শাখায় নাজেরা ও হিফজ বিভাগে ভর্তি ফরম বিতরণ ও ভর্তি চলছে।

আপনার সন্তানকে সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে ইসলামিয়া মডেল মাদরাসা সিরাজগঞ্জ এ ভর্তি করুন৷

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
25/06/2025

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

07/04/2025

STOP GENOCIDE, SAVE GAZA
Islamia Model Madrasa, Sirajganj

নোটিশ...
05/04/2025

নোটিশ...

Address

Sirajganj Sadar Thana Road, Siraji Road
Sirajganj
SIRAJGANJSADAR

Telephone

+8801313179793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamia Model Madrasa, Sirajganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category