ZM ICT

ZM ICT Here in this page Students of class 11 & 12 will get ICT related problems and solutions. Stay connected . Thanks

02/07/2022
ICT Olympiad Bangladesh
31/03/2022

ICT Olympiad Bangladesh

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কি?আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং সা...
27/03/2022

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কি?

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং সারা দেশের সকল শিক্ষার্থীকে আইসিটিতে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার প্ল্যাটফর্ম।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের উদ্দেশ্য কি?

বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আইসিটিতে দক্ষতা অর্জনে সহযোগিতা করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য তৈরি করতে গাইডলাইন প্রদান করা।পঞ্চম শিল্প বিপ্লবে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রাখাও আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। আমরা তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ গঠনে হুইসেল ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ!

কেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ?

আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে বসবাস করছি যার মূল হাতিয়ার হলো আইসিটি।ধারণা করা হচ্ছে,আগামী ৭ বছরের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি, কল সেন্টার,অ্যাএকাউন্ট্যান্টসহ যেইসব জব সেক্টর গুলো আছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে সেই জব গুলো আর থাকবেনা। এর পরবর্তীতে যে জব গুলো তৈরী হবে সেগুলো হবে আইসিটি নির্ভর। তাই আপনার জীবনে পানি, অক্সিজেনের প্রয়োজনীয়তার মতোই সুন্দর ও স্বনির্ভর একটি জীবন গঠনের জন্য প্রয়োজন আইসিটি তে নিজেকে দক্ষ করে গড়ে তোলা।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর সাথে কারা কারা আছেন?

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর উদ্যোগ গ্রহণ করেছে হুইসেল লিমিটেড ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন Sohag360 এর প্রতিষ্ঠাতা সোহাগ মিয়া এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর আহবায়ক শামিমা বিনতে জলিল।আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।এছাড়াও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর অ্যাডভাইজর হিসেবে যুক্ত আছেন ডা. মুহাম্মদ জাফর ইকবাল,ডা. কায়কোবাদ, সৈয়দ আলমাস কবীর, রাসেল টি আহমেদ,মুনির হোসেন,মোহাম্মদ মাহদী উজ জামান, ডা. আতিউর রহমান, লাফিফা জামাল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকে। সে...
08/02/2022

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকে। সে কারণে বন্ধ রাখতে হয় সকল প্রকার পরীক্ষাও। তবে সোমবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় পরীক্ষা নিয়ে শুনিয়েছেন আশার বাণী।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় প্রস্তাব দেওয়া হয়, চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষা ১৯ মে এবং ১৮ জুলাই এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।

প্রস্তাবে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা ৩ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৯ মে আর শেষ হবে ৯ জুন।
এইচএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৭ জুনের মধ্যে। উচ্চমাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই। ৩১ আগস্ট এ পরীক্ষা শেষ হবে।
জানা যায়, গত বছর টেস্ট পরীক্ষা না হলেও এবার গ্রহণ করা হবে টেস্ট পরীক্ষা। এ ছাড়া ধর্ম ও তথ্য প্রযুক্তি বিষয় বাদ দেওয়া হতে পারে। আর বিভিন্ন বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর এবং সময় তিন ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ৩০ মিনিট করা হতে পারে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, করোনার কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করতে পারেনি। তাই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের প্রস্তাব এসেছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
গত ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। তবে ২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এরপর ৩ ফেব্রুয়ারি মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে শতাধিক জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তারা অবশ্যই কোভিড টিকা সনদ-২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। এ ছাড়া সব স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

https://www.rtvonline.com/others/165361/?fbclid=IwAR3VA-rWGJMUvP9k2hyIl4m6VyOkbWatFxNHKWUUusoTu6f-CxwbRvWzSL0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান ব.....

Address

Sirajganj Sadar
Sirajganj
6700

Telephone

+8801709022291

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZM ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category