06/07/2026
চান্দহর ইউনিয়নকে আরও সচেতন, সুন্দর ও দায়িত্বশীল সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
চান্দহর ইউনাইটেড ক্লাব-এর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক প্রচার-ব্যানার টাঙানোর কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই মহৎ উদ্যোগের মূল অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব সাইফুল ইসলাম বেপারি। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের এ ধরনের ভালো কাজ করতে উৎসাহিত করে।
আমাদের বিশ্বাস, ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক চান্দহর ইউনিয়ন গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।
বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই জনাব সাইফুল ইসলাম বেপারি ভাইকে—সবসময় আমাদের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করার জন্য।
চান্দহর ইউনাইটেড ক্লাব
মানুষের পাশে, সমাজের কল্যাণে। ❤️