কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Singair
  • কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীন প্রতিষ্ঠার মহান কাজের অংশ হিসেবে,

তারুণ্য উৎসব ২০২৫কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।বিজয়ী অষ্টম শ্রেণী-পরিবেশন: সৈখিন পিঠাপুলি ও মরিচ কাটার গ্যাজেট উদ্ভা...
10/02/2025

তারুণ্য উৎসব ২০২৫
কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
বিজয়ী অষ্টম শ্রেণী-পরিবেশন: সৈখিন পিঠাপুলি ও মরিচ কাটার গ্যাজেট উদ্ভাবন।

আসসালামু আলাইকুম আমার প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীগণ!💥💥💥💥💥💥সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ💥💥💥💥💥২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য তুরস্কের...
26/01/2025

আসসালামু আলাইকুম আমার প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীগণ!
💥💥💥💥💥💥সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ💥💥💥💥💥
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য তুরস্কের সরকারি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে❗🎉

আবেদনে আগ্রহী কেউ থাকলে নিসংকোচে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো সময়-
অন্যান্য স্কুল কিংবা মাদ্রাসাও জানাতে পারেন সমস্যা নাই তবে আমার মাদ্রাসার ভাইবোনদের জন্য আমার অগ্রাধিকার রইলো।

যা যা থাকে এই বৃত্তির আওতায় একজন শিক্ষার্থীর জন্য-
🔻ফ্রি ভিসা
🔻আবেদন ফি ফ্রি
🔻আসা যাওয়ার ফার্স্ট ক্লাস বিমানের টিকিট।
🔻মাসিক ভাতা (স্কুল-ব্যাচেলর-মাস্টার্স-পি এইচ ডি ভিন্ন ভিন্ন পরিমাণ)
🔻হেলথ ইন্স্যুরেন্স
🔻টিউশন ফি
🔻বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বহন করবে এই বৃত্তি। যা বাংলাদেশী টাকায় বিশাল এমাউন্ট। কয়েক হাজার ডলার প্রতি সেমিষ্টার।
🔻ব্যাংক একাউন্ট সরকার থেকেই করে দিবে চাইলে আপনি একাধিক করতে পারেন আপনার বিষয়।
🔻কিছু কিছু শহরে যাতায়াতের বাস কার্ড ফ্রি।
🔻ফ্রি আবাসন।
🔻খাবার ফ্রি।
🔻ভালো রেজাল্ট সাপেক্ষে ইউরোপের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয় থেকেও একাধিক সেমিষ্টার সম্পন্ন করার সুযোগ। সেখানে সকল খরচ দেওয়া হবে।
🔻বার্ষিক ট্যুর।
🔻ফ্রি তার্কিশ ভাষা শিক্ষা। এই কোর্সের অধীনে প্রতি মাসে একটি ট্যুর।
🔻অন্যান্য স্যযোগ সুবিধাতো আছেই।

with the most comprehensive scholarship program in the world!🌍

We wish applicants all the best!

📌 https://turkiyeburslari.gov.tr/

এটি দেখে কি মনে হচ্ছে?মনে হচ্ছে না এটা একটি মদজিদ বা দরগাহ?নাহ এটি আসলে কোনো মসজিদ বা খানকাহ নয় এটি একটি ফ্রি খাবার পানি...
26/12/2024

এটি দেখে কি মনে হচ্ছে?
মনে হচ্ছে না এটা একটি মদজিদ বা দরগাহ?
নাহ এটি আসলে কোনো মসজিদ বা খানকাহ নয় এটি একটি ফ্রি খাবার পানির সরবরাহ কেন্দ্র, এধরনের হাজার হাজার পানির লাইন দেখতে পাওয়া যায় উসমানীয় সন্রাজ্যের বিভিন্ন দেশে।
স্থান: আংকারা, তুরস্ক।

22/06/2024

. নোটিশ

এতদ্বারা কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে মাদ্রাসার পাঠদান কার্যক্রম আগামী ০৩/০৭/২০২৪ ইং এর পরিবর্তে ২৬/০৬/২০২৪ ইং তারিখ বুধবার হতে যথারীতি চলবে । সকলকে উপস্থিত থাকতে বলা হলো।

মো. আবুল হোসেন
সুপার
কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
সিংগাইর, মানিকগঞ্জ।

14/09/2023

আমার পরিচয়
- সৈয়দ শামসুল হক

আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ?

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।
এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে
এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।

আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে
আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে।
আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে
আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে।

এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে
এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।
এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।

আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে
আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।
এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে
শুধাও আমাকে ‘এতদূর তুমি কোন প্রেরণায় এলে ?

তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই-
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
একসাথে আছি, একসাথে বাঁচি, আজো একসাথে থাকবোই
সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-
কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;
একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;
আপোষ করিনি কখনোই আমি- এই হ’লো ইতিহাস।

এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।

13/09/2023

রূপাই
– জসীম উদ্‌দীন

এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল,
কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল!
কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া,
তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া |
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু,
গা-খানি তার শাওন মাসের যেমন তমাল তরু |
বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল,
বিজলী মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল |
কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষি,
মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি।

কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,
কালো দাতের কালি দিয়েই কেতাব কোরান লেখি
জনম কালো, মরণ কালো, কালো ভূবনময়;
চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়।
সোনায় যে-জন সোনা বানায়, কিসের গরব তার’
রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার |
কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন,
তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন |
সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ,
কালো-বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক |

যে কালো তার মাঠেরি ধান, যে কালো তার গাঁও!
সেই কালোতে সিনান করি উজল তাহার গাও।
আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি,
খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি
রজারির গানে তাহার গলা উঠে সবার আগে,
‘শাল-সুন্দি-বেত’ যেন ও, সকল কাজেই লাগে
বুড়োরা কয়, ছেলে নয় ও, পাগাল লোহা যেন,
রূপাই যেমন বাপের বেটা, কেউ দেখেছ হেন?
যদিও রূপা-নয়কো রূপাই, রূপার চেয়ে দামি,
এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি।

20/06/2023

আপনার এলাকার পাশ দিয়ে প্রবহমান নদীর নাম কী?

16/06/2023

দাম বেড়েছে
লেখক নাম:হোসেন মোতালেব
মূল নাম: Abul Hossain

দাম বেড়েছে আদা রসুন
আলু পটল পিয়াজের
দাম শুনে হয় মাথাটা হেট
স্বল্প আয়ের নিয়াজের।

বলল নিয়াজ কিনব কি আজ
পকেটটা বেশ ফাকা যে
দুই চোখে জল করে ছলছল
অচল আয়ের চাকা যে।

দাম বেড়েছে ময়দা সুজির
সকল প্রকার চালেরও
কাচা মরিচ সবজি শাক আর
মুগ মুশুরী ডালেরও।

বারতি দামে বাজার গরম
কে নেবে এর দায়ভার
আম জনতা নাকাল সবে
চায় দ্রুত এর প্রতিকার।

08/01/2023

ব্রেকিং নিউজ
এসএসসিতে দুইবার ফেল করেও বিসিএস ক্যাডারে প্রথম হলেন তাইমুর.!

ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ!📚
01/01/2023

ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ!📚

Address

Bri-Kaliakair
Singair

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 13:30
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালিয়াকৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category