09/11/2019
আপডেট : ০৯ ই নভেম্বর সকাল ০৭:৩০ মিনিটে।
09th november at 07:30 am
ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত করতেযাচ্ছে।
মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় বুলবুল আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো
ঘূর্ণিঝড় টি আজ ০৯ ই নভেম্বর সকাল ০৭:২৮ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৩৩৩ কিলোমিটার দক্ষিন দক্ষিন দক্ষিন - পশ্চিমে অবস্থান করছিলো, এটি এখন ধিরে ধিরে উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় বুলবুল কেন্দ্রের ৫৪ কিলোমিটার বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ১৬৫ কিলোমিটার, যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে ঘন্টায় ১৯০ কিলোমিটার ( ১ মিনিট স্থিতি ) পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং এটি ভারতের পশ্চিম বাংলা উপকূল টাচ করে দক্ষিন পশ্চিম বাংলা উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তেপারে।
সাগর ঐ স্থানে প্রচন্ড উত্তাল আছে। এবং আরও বেশি উত্তাল হতেযাচ্ছে।
ঘূর্ণিঝড় এর প্রভাবে দেশের উপকূলীয় জেলা সমুহে নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চ সুনামি হতেপারে, ঝড়টি অতিক্রম কালে।
নোট :
সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাবার জন্য অনুরোধ করছি।
নোট : সরকারি আবহাওয়া সংস্থা মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নাম্বার ও চট্টগ্রাম ৬ ও কক্সবাজার ৪ নাম্বার সংকেত দিছেন।
মংলা ও পায়রা বন্দরে ১০ নাম্বার মহা বিপদ সংকেত দিতে পারেন হয়তোবা।
সম্ভাবনা দূর্যোগ মোকাবেলায় দেশের দক্ষিন উপকূলীয় লোকজনদের আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। আপনার মোবাইল ফোন এবং সকল প্রকার চার্জার সামুগ্রি চার্জ দিয়ে রাখুন।
ঘূর্ণিঝড় বুলবুল আজ #সাতক্ষিরা সুন্দরবন বডারের পার্শবর্তী এলাকায় প্রবল শক্তি নিয়ে আঘাত করে অতিক্রম শুরু করতেপারে করতেপারে এসময় বাতাসের গতি হতেপারে ঘন্টায় ১৫০ থেকে ১৭০ কিলোমিটার, বা তারচেয়েও বেশি। এবং ১০ ই নভেম্বর সকাল নাগাত অতিক্রম সম্পন্ন করতেপারে।
* যশোর আবহাওয়া সেন্টার 01710851765
* ঢাকা আবহাওয়া সেন্টার 01554683843