Vetkhali A. Karim Secondary School

Vetkhali A. Karim Secondary School শিক্ষাই জাতির মেরুদণ্ড

25/01/2026

দশ বছর হওয়ার আগেই শিশুকে শেখান!

প্রযুক্তি আমাদের জীবনযাপন সহজ করে দিচ্ছে। শিশুরাও খুব ছোট বয়সে নানা ধরনের গ্যাজেট চালাতে শিখে যায়। কিন্তু এসবই শিশু করছে মা–বাবার ছায়াতলে থেকে। কোনো কারণে যদি সে বিপদে পড়ে বা তাকে হঠাৎ করেই একা পথ চলতে হয়; তখন সে কী করবে? তাই আপনার শিশুর বয়স ১০ বছর হওয়ার আগেই তাকে শিখিয়ে রাখুন কিছু জীবনদক্ষতা। জীবনচলার পথ তো শিশুর জন্য প্রস্তুত করে রাখা যায় না, তার চেয়ে বরং শিশুকেই প্রস্তুত করতে হবে।

এসব দক্ষতা তার জীবনকে যেমন সহজ করবে, তেমনি আপনাকেও করবে নিশ্চিন্ত। এসব শিক্ষা সাধারণত প্রথাগত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয় না। তাই এ ক্ষেত্রে শিশুর জীবনমুখী শিক্ষার শিক্ষক হয়ে উঠতে হবে মা-বাবাকেই।

আত্মরক্ষার প্রথম পাঠ:

আত্মরক্ষার কৌশল শেখানোর আগে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। শিশুকে জানাতে হবে, কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো চলবে না, নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না। শারীরিকভাবেও সুস্থ থাকা এবং দৌড়ের অভ্যাস জরুরি। আত্মরক্ষার প্রাথমিক পাঠ হলো কোথায় আঘাত করতে হবে, সেটা জানা। শিশুর জন্য সহজ হলো আক্রমণকারীর হাঁটুতে আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়া। এ ছাড়া আক্রমণকারীর ঘাড়, চোখ, কান ও নাকও সহজ লক্ষ্যবস্তু হতে পারে; যেখানে আঘাত করলে সহজেই কিছু সময়ের জন্য হামলাকারীকে বিভ্রান্ত করা যায় ও ব্যস্ত রাখা যায়।

মানচিত্র শেখানো এবং দিক চেনানো:

এটা বেশ ছোট বয়স থেকেই শেখানো যায়। শিশুর হাতে একটি গ্লোব দিয়ে দিন কিংবা ঘরের দেয়ালে টানিয়ে দিন বড় একটি বিশ্বের মানচিত্র। শিশু নিজেই অনেক কিছু শিখে যাবে। ছুটির দিনে বা সময় পেলে তাকে নিয়ে বসে দিক চেনান, বাড়ির আশপাশের এলাকাগুলো চিনিয়ে রাখুন। এতে কোনো দিন পথ হারালে বা ভুল করেও যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে সে নিজেই বাড়ি চিনে ফিরে আসতে পারবে।

বাড়ির ঠিকানা ও টেলিফোন নম্বর শেখানো:

যখনই শিশু কথা বলতে শিখবে, তাকে বাড়ির ঠিকানা ও মা–বাবার টেলিফোন নম্বর শিখিয়ে ফেলুন। যেন কখনো বিপদে পড়লে সে মা–বাবার নাম, ঠিকানা বা টেলিফোন নম্বর বলতে পারে।

বিপদের বন্ধু চেনান:

শিশুকে চেনান বিপদে কে বন্ধু হতে পারে। পুলিশের পোশাক, র‌্যাব বা সেনাবাহিনীর পোশাক চেনান। কখনো ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে না পেলে যেন সে পোশাক দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে যেতে পারে এবং তাকে বিপদের কথা বুঝিয়ে বলতে পারে।

‘না’ বলতে শেখান:

আপনার শিশুকে ‘না’ বলতে শেখান। যেন মনের বিরুদ্ধে গিয়ে কেবল সমাজের চাপে তাকে কোনো সিদ্ধান্ত নিতে না হয়। ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুললে বড় হয়েও সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে।

প্রাথমিক চিকিৎসা:

খেলতে গিয়ে কেটে-ছিঁড়ে গেলে কিংবা বন্ধুর হাত-পা কেটে গেলে শিশু যেন আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারে, তাকে সে জ্ঞান দিন। স্যাভলন বা অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার, ব্যান্ডেজ বাঁধার মতো সহজ কাজগুলো শিখিয়ে দিন। তাকে শেখান হাত কেটে গেলে তা ব্যান্ডেজ করে যেন ওপরের দিকে তুলে রাখে। আর ঠিক কতটুকু কেটে গেলে দ্রুত বড়দের সাহায্য নিতে হবে, তা–ও বুঝিয়ে বলুন।

অর্থ ব্যবস্থাপনা:

শিশুকে অর্থের মূল্য শেখান। তার হাতখরচ বা ঈদের সালামি যেন সে কোনো ভালো কাজে ব্যয় করতে পারে, সেটা শেখান। অযথা খেলনা বা খাবারে অর্থ খরচ না করে কীভাবে অর্থের সর্বোত্তম ব্যবহার করা যায়, টাকা জমিয়ে শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস কেনা যায়, সে শিক্ষা তাকে দিন।

রান্নাঘরের ছোটখাটো কাজ:

আজকাল বাজারে শিশুদের ব্যবহারের জন্য প্লাস্টিকের ছুরি পাওয়া যায়। সেসব ব্যবহার করে টুকটাক সবজি কাটা, স্যান্ডউইচ বানানো, সাত বছর বয়সের পর মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার শেখান। কোনো দিন মা–বাবা বাড়িতে না থাকলে সে যেন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে পারে বা নিজেই বড় পাত্র থেকে ছোট পাত্রে খাবার নিয়ে খেতে পারে, সেটুকু তাকে শিখিয়ে দিন।

তা ছাড়া বাড়িতে যখন আপনারা রান্না করবেন, তাঁকে সহায়তা করতে উৎসাহ দিন। ছোটখাটো কাজ, যেমন পেঁয়াজ-রসুনের খোসা ছাড়ানো, ফ্রিজ থেকে সবজি বের করে আনা, সিংক থেকে প্লেট-চামচ নিয়ে যথাস্থানে রাখা, খাবার টেবিলে প্রত্যেকের গ্লাসে পানি ঢেলে দেওয়ার মতো কাজের দায়িত্ব শিশুকে দিন।

এভাবে ছোটখাটো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনার শিশু যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তেমনি ভবিষ্যৎ জীবনের জন্যও তৈরি হতে শুরু করবে। বাড়ি থেকে কখনো দূরে পড়তে গেলে বা নতুন পরিবেশে গেলে খুব সহজেই সে মানিয়ে নিতে পারবে, নিজের যত্ন নিতে পারবে।
_____________________
সূত্র: রিডার্স ডাইজেস্ট

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
30/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

09/05/2024

❤️মাতা-পিতার অধিকার❤️

★কৃতজ্ঞতা প্রকাশ করা।
★তাদের প্রতি সন্তুষ্ট থাকা।
★আবেগের প্রতি খেয়াল রাখা।
★তাদের খিদমত করা।
★ভালো আচরণ করা।
★আদব ও সম্মান প্রদর্শন করা।
★মান্য করা।
★দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
★মোহাব্বত ও রহমত।
★আর্থিক সহায়তা প্রদান।
★নাফারমানী হতে বিরত থাকা।

তথ্যসূত্রঃ
মাতা পিতা ও সন্তানের অধিকার
✍️আল্লামা ইউসুফ ইসলাহী।

01/07/2023

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।🌺🌹
🖊️-নেপোলিয়ন বোনাপার্ট।

20/05/2023

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের ভিতরে রাখতে অভিভাবকদের সচেতনতা জরুরী।

16/12/2021

ভেটখালী এ, করিম মাধ্যমিক বিদ্যালয়ের এস, এস, সি পরীক্ষার্থী ২০২২অভিভাবক ও শিক্ষক মতবিনিময় সভা ১৯ ডিসেম্বর ২০২১রবিবার সকাল ১০.৩০ মিনিট।

16/12/2021

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণে ভেটখালী এ, করিম মাধ্যমিক বিদ্যালয়, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন ভেটখালী এবং সর্বস্তরের জনগণ ।

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ১২/০৯/২১ রবিবার সকাল ১০'০০ টা হইতে ভেটখালী এ,করিম মাধ্যমিক বিদ্যালয় এর শ্রেণি কার্যক্রম শু...
11/09/2021

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ১২/০৯/২১ রবিবার সকাল ১০'০০ টা হইতে ভেটখালী এ,করিম মাধ্যমিক বিদ্যালয় এর শ্রেণি কার্যক্রম শুরু। সকলকে অবশ্যই নিম্নের
নিয়মাবলি অনুসরণ করতে হবে।
১।মাস্ক পরিধান করতে হবে।
২।সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩।১ঘণ্টা পর পর সাবান দিয়ে হাত ধুতে হবে।
৪।স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে।
*এস,এস,সি ২০২১ এর ক্লাস শনি হতে বৃহস্পতিবার পর্যন্ত। শুরু
সকাল ১০'০০টায়।
*এস,এস,সি ২০২২ এর ক্লাস শনি হতে বৃহস্পতিবার পর্যন্ত। শুরু বেলা১১'৪০ মিনিট।
*৬ষ্ঠ সোমবার, ৭ম মঙ্গলবার, ৮ম বুধবার ও৯ম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার। শুরু বেলা ০১'২০ মিনিট।

01/09/2021

সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারে বই খাতা কলম সহ এই লিংকে প্রবেশ করতে হবে।

প্রতিভা রাণী
সহকারী শিক্ষক
ভেটখালী এ. করিম মাধ‍্যমিক বিদ‍্যালয়

Protiva Rani is inviting you to a scheduled Zoom meeting.

Topic: এস এস সি পরীক্ষার্থী 2021 ইতিহাস
Time: Sep 1, 2021 10:00 AM Astana, Dhaka

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/7383226635?pwd=UHl3TExGL3lKdWtCKzFCdU1odkRhUT09

Meeting ID: 738 322 6635
Passcode: 123456

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

01/09/2021

সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার এস এস সি পরীক্ষার্থী ২০২১ এর অর্থনীতি ক্লাসের জন্য নিচের লিংকে প্রবেশ করতে হবে।

গাজী নজরুল ইসলাম
প্রধান শিক্ষক
ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়

Gazi Nazrul Islam is inviting you to a scheduled Zoom meeting.

Topic: এস এস সি পরীক্ষার্থী ২০২১ অর্থনীতি
Time: Sep 1, 2021 10:00 AM Astana, Dhaka

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6095474570?pwd=aUU4cXFkYXdCYklMdW5MTWhJZ0Q4dz09

Meeting ID: 609 547 4570
Passcode: 123456

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

01/09/2021

সপ্তাহের প্রতি শনি ও রবিবার বই খাতা কলমসহ এই লিংকে প্রবেশ করতে হবে।

মোঃ আব্দুস সামাদ
সহকারী শিক্ষক
ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়

Abdus Samad is inviting you to a scheduled Zoom meeting.

Topic: এস এস সি পরীক্ষার্থী ২০২১ ভুগোল
Time: Sep 1, 2021 10:00 AM Astana, Dhaka

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/9213344263?pwd=OGJBbyt2U1AwZGVyYmR2eGVhMURhUT09

Meeting ID: 921 334 4263
Passcode: 123456

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

Address

Vetkhali Shyamnagar Road
Shyamnagar
9450

Alerts

Be the first to know and let us send you an email when Vetkhali A. Karim Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vetkhali A. Karim Secondary School:

Shortcuts

Share

Category