29/04/2019
ষোলঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত এবং কিছু প্রশ্ন, কি, কেন???
****-
দাতা সদস্য ভোটার ৩৮ জন- মৃত ব্যক্তির নামও আছে তালিকায়!
***
দীর্ঘ প্রায় এক দশক হয়ে যাচ্ছে ষোলঘর এ.কে.এস.কে উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন হয় না, সিলেকশন কমিটি দিয়ে স্কুল পরিচালিত হয়। সিলেকশন কমিটির কারনে জনগণের সাথে প্রতিনীধিদের জবাবদীহিতার ঘাটতি দেখা দেয়। ইতিমধ্যে ১৮ই এপ্রিল ২০১৯ খ্রী: বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়। যথানিয়মে নমিনেশণ ফরম সংগ্রহ করে পূরন করতে গিয়ে দেখা যায় ভোটার তালিকায় অসংখ্য ভুল। জনমনে প্রশ্ন জাগে ষোলঘর উচ্চ বিদ্যালয়ের মত ঐতিহ্যবাহী বিদ্যালয়ের এতো ভুল সম্বিলিত ভোটার তালিকা কিভাবে প্রধান শিক্ষক প্রস্তুত করলো এবং ম্যানেজিং কমিটিও কিভাবে সেটার অনুমোদন দিলো। প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি ট্রেনিং আছেন, আসতে পারবেন না বলে দায় সারান, মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষন করলে, তিন বলেন- ভোটার তালিকা প্রস্তুত সংশোধন পুরুটাই বিদ্যালয়ের দায়িত্ব।
২৪ ই এপ্রিল প্রধান শিক্ষক বিদ্যালয়ে অবস্থান করেন এবং ভুল নামেই নমিনেশণ ফর্ম পূরণ করার সিদ্ধান্ত দেন এতে কোন সমস্যা হবে না তিনি আশ্বস্ত করেন, “এখানে প্রধান শিক্ষক বর্তমান সরকার প্রণীত জাতীয় পরিচয় পত্র বিধী লঘ্নন করেন- কারন নাম ভুল হলে এটা সংশোধনের একটা সরকারী প্রক্রিয়া আছে, কিন্তু সে কোন নিয়ম নীতির তোয়াক্ক না করে সিদ্ধান্ত দিয়ে দিলেন ভূল নামেই নির্বাচন হবে। প্রধান শিক্ষক সাহেব নির্বাচন নমিনেশন ফরম মূল্য ৫০০০/= টাকা যা ফেরতযোগ্য, কিন্তু সেখানে সেটাকে অফেরতযোগ্য অনুদানের মানি রিসিট সরাবরাহ করেন, বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষন করলে তিনি বিষ্মিত হন এবং প্রধান শিক্ষককে এ ধরনের অনিয়ম বন্ধ করে ফেরতযোগ্য মানি রিসিট সরবরাহ করতে বলেন। এভাবে নির্বাচনী ফরম সংগ্রহ ও জমার পর্ব শেষ হলেও বাছাইয়ের দিন নির্বাচন আর আলোর মুখ দেখতে পেলো না, নির্বাচনী ভোটার তালিকায় অংসখ্য ভুল থাকায় নির্বাচন স্থগিত করেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। নি:সন্দেহে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এটা খুব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছন কারন একটা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত নির্বাচন কারো কাম্য নয়।
এখন জনমনে প্রশ্ন :
১) প্রধান শিক্ষক নির্বাচনের মত স্পর্শকাতর বিষয়ে কেন এমন ভুল ভোটার তালিকা প্রস্তুত করলেন ?
২) কেন মানেজিং কমিটিও কেন অসংখ্য ভুল সম্বলিত ভোটার তালিকা অনুমোদন দিলেন?
৩) প্রধান শিক্ষক কেন ভুল নাম দিয়েই নির্বাচনী নমিনেশন ফরম পূরন করতে বললেন ?
৪) প্রধান শিক্ষক কেন ফেরতযোগ্য জামানত ফি-(৫০০০ টাকা) কে অফেরতযোগ্য অনুদানের রশিদ সরবরাহ করলেন?
৫) প্রধান শিক্ষক কেন ২জন দাতা সদস্য প্রতিনিধির জন্য অভিভাবক প্রতিনিধিদের ফরম সরবরাহ করলেন এবং ১ দিন পর নতুন ভিন্ন ফরম সরবরাহ করলেন?
৬) কেন প্রধান শিক্ষক নির্বাচনের স্থগিত করার জন্য আবেদন করলেন ?
৭) কেন বাছাইয়ের দিন (২৯-০৪-২০১৮) আচমকা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তিনি মিটিং ডাকলেন?
উপরের প্রশ্নের উত্তর খুজতে গেলে প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যহীণ আচরণের স্পষ্টতা প্রতীয়মান হয়। এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দায়িত্বহীনাতার পরিচয় বিদ্যলয়ের জন্য অসনী সংকেত।
(উল্লখ্য ইতিমধ্যে ষোলঘর উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি ২০১৮ ফলাফল, শ্রীনগর উপজেলার ২৩টি স্কুলের মধ্যে ১৯তম স্থানে চলে গেছে। চলতি বছরে এরকম হলে ব্লাক লিষ্ট অথবা সরকারী অনুদান বন্ধ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যাবে।)