All Result Of Sherpur

All Result Of Sherpur "All Info On Education" is a new-generation multimedia portal to get all information related to Study

27/06/2024
২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের আগামী ০৮/০৫/২০২৪ তারিখের পরীক্ষা স্থগিত এবং উক্ত পরীক্ষার সংশোধিত সম...
30/04/2024

২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের আগামী ০৮/০৫/২০২৪ তারিখের পরীক্ষা স্থগিত এবং উক্ত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

NU নোটিশ ওয়েব সাইট লিঙ্ক:
https://www.nu.ac.bd/examination-notice.php

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।NU নোটিশ ওয়েব সাইট লিঙ্ক:https://www.n...
30/04/2024

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

NU নোটিশ ওয়েব সাইট লিঙ্ক:

https://www.nu.ac.bd/examination-notice.php

HSC Result lagle Inbox korte paren
08/02/2023

HSC Result lagle Inbox korte paren

26/05/2022

ময়মনসিংহ শহরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা করা হল,বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে ৪৪তম বিসিএস পরীক্ষা দিতে আসেন আশে-পাশের জেলা থেকে তাদের সুবিধার্থে।

ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নাম,অবস্থান এবং যাতায়াত ব্যবস্থা:

১.*বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,
*সিটি কলেজিয়েট স্কুল,
->রামবাবু রোড।
-ব্রীজ,চরপাড়া,টাউনহল থেকে রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে স্কুলের সামনে।
অটো দিয়েও আসতে পারেন স্কুলে।

২.ময়মনসিংহ জিলা স্কুল,
->জিলাস্কুল,রোড।
-টাউনহল মোড় থেকে হাঁটা পথ,
-ব্রীজ,চরপাড়া থেকে অটোযোগে আসলে জেলাস্কুল মোড় নামক স্থানে নামিয়ে দিবে এরপর একটু হেঁটে যেতে হবে।
-রিক্সা দিয়ে এলে স্কুলের সামনে নামিয়ে দিবে।

৩.*গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,
*ময়মনসিংহ ল্যাবরেটরি হাই স্কুল,
*প্রগ্রেসিভ মডেল স্কুল,

->গঙ্গাদাস গুহ রোড
-বাতির কল (জায়গার নাম)বললেও হবে।
-টাউনহল মোড় বা ব্রীজের মোড় বা চরপারা থেকে অটো/রিক্সাযোগে এসে কাউকে নেমে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে।

৪.মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়,
->মহারাজা রোড।
-ব্রীজ,টাউনহল মোড় থেকে রিক্সা বা অটোযোগে আসা যায়।

৫.*মুসলিম হাই স্কুল,
*সৈয়দ নজরুল ইসলাম কলেজ,

->শ্যামাচরণ রায় রোড।
-টাউনহল মোড় থেকে হাঁটা পথ,
- ব্রীজের মোড় থেকে টাউনহল মোড়ে অটোযোগে এসে,হেঁটে যাওয়া যায়।
- চরপারা থেকে টাউনহল এর মোড় এর অটোতে উঠলেই স্কুলে বা কলেজের সামনে নেমে যেতে পারবেন।

৬.ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়,
->জে সি গুহ রোড।
-ব্রীজ থেকে গাঙ্গিনাপাড়ের অটোতে
-টাউনহল মোড় থেকে>গাঙ্গিনাপাড়>ব্রীজের অটোতে,
-চরপারা > গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় >ব্রীজের অটোতে
-রিক্সাযোগে উল্লেখিত যেকোন মেইন পয়েন্টগুলো থেকে আসতে পারবেন।

৭.প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল,
->কালীবাড়ি রোড।
-ব্রীজ/টাউনহল মোড় থেকে অটোযোগেই আসা যায়।
- ব্রীজের মোড় থেকে টাউনহল/কাচারীর জন্য যাওয়া অটোতে উঠলেই স্কুলের সামনে নেমে যেতে পারবেন।

৮.নাসিরাবাদ গার্লস হাই স্কুল,
->রামকৃষ্ণমিশন রোড,(আশ্রমের কাছেই)
-টাউনহল/চরপাড়া থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড এর কাছে বদরের মোড় নামক স্থানে অটোযোগে আসতে হবে,সেখান থেকে স্কুক হাঁটাপথ।
-ব্রীজ থেকে এলে,আগে গাঙ্গিনাপাড়ের অটো বা চরপাড়ার অটোতে করে গাঙ্গিনাপাড়/চরপাড়ায় নেমে সেখান থেকে আবার অটোযোগে বদরের মোড় নামা লাগবে।
-রিক্সায় এলে স্কুলের সামনে নামিয়ে দিবে।

৯.সানফ্লাওয়ার আইডিয়াল হাই স্কুল,
->নওমহল।
-ব্রীজ থেকে অটোতে চরপাড়া,সেখান থেকে টাউনহলের অটোতে উঠে,নওমহল গরুখোয়ার মোড় নেমে সেখান থেকে (কাউকে জিজ্ঞেস করে) হেঁটেই যাওয়া যাবে,স্কুলে।
-টাউনহল মোড় থেকে এলে চরপাড়ার অটোতে উঠে, নওমহল গরুখোয়াড় মোড় নামক স্থানেই নামতে হবে।
-রিক্সা দিয়ে যেকোন জায়গা থেকেই আসা যাবে।

১০.*হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়,

*ড.মুশফিকুর রহমান শুভ বালিকা উচ্চ বিদ্যালয়,

*ময়মনসিংহ সরকারী কলেজ,

->আকুয়া,বাইপাসের কাছেই।
-ব্রীজের মোড় থেকে চরপাড়া মোড়/গাঙ্গিনাপাড় , সেখান থেকে আকুয়া বা আকুয়া বাইপাসের অটোতে উঠলেই, স্কুলের সামনে নামতে পারবেন,
-আবার চরপাড়া মোড় থেকে ঢাকা-ময়মনসিংহ বাইপাসে নেমে আকুয়া বাইপাসের অটোতে উঠলেই আকুয়া বাইপাস নামিয়ে দিবে,সেখানে নেমে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে।

১১.ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ,
->আকুয়া,ফিরোজ লাইব্রেরী মোড় এর এদিক।
-চরপাড়া বা টাউনহল থেকে আকুয়ার অটোতে উঠে ফিরোজ লাইব্রেরী মোড়/স্কুলের নাম বললেই নামিয়ে দিবে।

১২.বিজিবি হাই স্কুল এন্ড কলেজ,
->খাগডহর,
-ব্রীজ, চড়পারা যেকোন জায়গা থেকে টাউনহল মোড় এসে সেখান থেকে অটোতে খাগডহর।

১৩.খাগডহর হোসেইন মেমোরিয়াল হাই স্কুল,
->খাগডহর ঘুন্টি বাজার,রেলক্রসিং এর এদিক।
-টাউনহল মোড়ে এসে অটোতে করে ঘুন্টি নেমে কাউকে জিজ্ঞেস করে পৌঁছে যেতে পারবেন।

১৪.পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়,
->পুলিশলাইন।
-টাউনহল মোড়ে অটোতে করে এসে পুলিশলাইন নামতে হবে,
-সেখান থেকে কাউকে বললেই দেখিয়ে দিবে।

১৫.মাইজবাড়ি আবদুল খালেক হাই স্কুল,
->পাঁচমাইল,(জায়গার নাম)
-টাউনহল থেকে অটোতে করে রহমতপুর,সেখান থেকে পাঁচমাইল পৌঁছে যেতে পারবেন।
-আবার সি এন জি/পালকি নামক যানবাহন দিয়েও যেতে পারেন.

১৬.আমলিতলা হাই স্কুল,
->শিকারি কান্দা।
-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে,
-চরপাড়া থেকে চুরখাই/ত্রিশালগামী যানবাহনে করে শিকারিকান্দায় যাওয়া যায়।
-মেইনরোডের কাছেই স্কুল,শিকারীকান্দা নেমে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে।

১৭.মহিলা সমিতি উদয়ন হাই স্কুল,
-কাচারী এরিয়ার দিক।
-ময়মনসিংহ জিরো পয়েন্ট নেমে পার্কের দিকের রাস্তা ধরে এগিয়ে গেলেও পাওয়া যাবে।(হিমু আড্ডা নামক রেস্টুরেন্ট এর বিপরীত পাশে)

১৮.*কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল,
*কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ,
*বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়,
-কৃষি বিশ্ববিদ্যালয়।
-টাউনহল/চরপাড়া থেকে ব্রীজ,
-ব্রীজ থেকে ভার্সিটির ১নং গেইট।মি.মি.

১৯.নাসিরাবাদ কলেজিয়েট স্কুল,
-আকুয়া মাদ্রাসা কোয়ার্টার,
-টাউনহল, ব্রীজ থেকে আকুয়ার অটোতে উঠলেই হবে।

২০.আনন্দমোহন কলেজ,
-কলেজ রোড
-ব্রীজ,চরপাড়া থেকে টাউনহল মোড় নেমে কাউকে জিজ্ঞেস করলেই রাস্তা দেখিয়ে দিবে।

২১.মুমিনুন্নেসা সরকারী মহিলা কলেজ,
-টাউনহল মোড়।

২২.ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজ,
-ত্রিশাল বাসটেন্ড এর কাছেই।

২৩.ময়মনসিংহ কলেজ,
(পূর্ব নাম:আখতারুজ্জামান কলেজ)
-নতুন বাজার।

২৪.মহিলা টিচার্স ট্রেনিং কলেজ,
-গঙ্গাদাস গুহ রোড,
-বাতির কল(জায়গার নাম) বললেও চিনবে
-টাউনহল বা ব্রীজ থেকে অটোতে আসা যায়।

২৫.মৃত্যুঞ্জয় হাই স্কুল,
-গোল পুকুরপাড়,(আঠারো বাড়ি বিল্ডিং বললেও হবে)
-গাঙ্গিনাপাড়/ব্রীজ/টাউনহল থেকে রিক্সাওয়ালাকে গোলপুকুর পাড়/আঠারো বাড়ি বিল্ডিং বললেই হবে।

২৬.মহাখালী গার্লস স্কুল এন্ড কলেজ,
-গাঙ্গিনাপাড় ট্রাফিকমোড় এর কাছেই।

২৭.নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ
-(নাসিরাবাদ কলেজ রোড)
-সানকিপারা মোর থেকে সেনবাড়ি রোড হয়ে পায়ে হাটা পথ / রিক্সা
-অথবা হাজীবাড়ি মোর নেমে পশ্চিম দিকের রাস্তা দিয়ে পায়ে হাটা পথ / রিক্সা।

২৮.*ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল
*ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,

-মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত,
-সানকিপাড়া শেষ মোড়ের কিছুটা আগে ১নং গেইট
-নাসিরাবাদ কলেজরোড ২নং গেইট।
-(১নং গেইট দিয়ে পাবলিক স্কুল এন্ড কলেজ কাছে,
-২নং গেইট দিয়ে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল কাছে)

২৯.ময়মনসিংহ এডওয়ার্ড ইন্সটিটিউট
-সেহরা,ডিবি রোড।
-চরপারা মোড়/টাউনহল থেকে রিক্সা নিলেও হবে।

৩০.পলিটেকনিক ইন্সটিটিউট,
-ময়মনসিংহ মেডিক্যাল কলেজের কিছুটা পরে অবস্থিত।
-টাউনহল/ব্রীজ থেকে চরপাড়া বা মাসকান্দার অটোতে উঠলেই হবে।
-চরপাড়া মোড়ে নেমে হেটেও পৌঁছানো যাবে।

৩১.ময়মনসিংহ জিলা পরিষদ উচ্চ বিদ্যালয়,
-পলিটেকনিক মোড়ের দিকে,(মেইন রাস্তা থেকে একটু ভিতরে)
-টাউনহল/ব্রীজ থেকে চরপাড়া /মাসকান্দার অটোতে উঠতে হবে।
-পলিটেকনিক মোড়ে নেমে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে

৩২.ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ,
- রহমতপুর বাইপাস।
- টাউনহল মোড় থেকে অটোযোগে/সি এন জি তে করে যেতে পারবেন।

৩৩.মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ,
->কলেজ রোড।টাউনহল মোড় এসে হাটা পথ,কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে বা রিক্সাও নিয়ে নিতে পারেন।

৩৪.প্রবাহ বিদ্যানিকেতন,
-গাঙ্গিনাপাড়,হর্কাস মার্কেটের সাথেই।

৩৫.গোহাইলকান্দি হাই স্কুল,
-সানকিপাড়া শেষমোড় পাড় হয়ে আরও সামনে,
-গাংগিনাপাড় বা সানকিপাড়া থেকে গোহাইলকান্দির অটোতে উঠলেই স্কুলের সামনে নামিয়ে দিবে!

৩৬.মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসা,(আলীয়া মাদ্রাসা)
-কৃষ্টপুরে অবস্থিত,
-ব্রীজ/চরপাড়া থেকে অটোযোগে যাওয়া যাবে।
-ব্রীজ থেকে এলে রেলক্রসিং এর একটু পরেই নেমে'আলীয়া মাদ্রাসা' কোথায়, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে।

৩৭.আফরোজ খান মডেল স্কুল
->নতুন বাজার এলাকায় অবস্থিত
-টাউনহল মোড়/ব্রীজ/চরপাড়া থেকে অটোযোগে যাতায়াত করা যায়।

৩৮:"বর্ডার গার্ড বাংলাদেশ" বইলা বাংলাদেশে একটা আর্মড ডিফেন্স ফোর্স আছে...

ময়মনসিংহে সেটার একটা সেক্টর সদর দপ্তর আছে...

স্কুলটা '৯৫ থেকে ঐখানে... আর কলেজটা ২০১৪ থেকে...

বিজিবির ৪টা কলেজ আছে, পিলখানায় ২টা (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক), সিলেটে ১টা (বর্ডার গার্ড পাবলিক, সিলেট) এবং ৪র্থটা ময়মনসিংহে... বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ...

হাজী উসমান আলী উচ্চ বিদ্যালয়
কাঠগোলা বাজার শিক্ষা বোর্ড এর সামনে নেমে গলগন্ডা ১ নং ওয়ার্ড প্রাইমারী স্কুল এর পাশে।কাঠগোলা বাজার থেকে হেটে ১০ মিনিট লাগে।

বাই দা ওয়ে, এটা ময়মনসিংহ টু মুক্তাগাছা রোডে পরে... পৌরসভা এরিয়ার ভিতরেই সম্ভবত... খাগডহর, বিজিবি সেক্টর সদর দপ্তর আর ২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পাশে।

প্রাথমিক সহকারি  শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২
12/05/2022

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২

19/03/2022

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

সব বাচ্ছারা স্কুলে এ্যডমিশন হয়ে গেলো।। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল ,, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উঁট ,, জিরাফ,, সবার বাচ্ছা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফাষ্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্ছা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফাষ্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উঁট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্ছা ফেল।। বাঁদরের বাচ্ছা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্ছার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

বাঁদর আনন্দে আত্মহারা।। তার ছেলে টপার হয়েছে।। এ গাছ থেকে সে গাছে,, কি ভীষণ লাফালাফি করে চলেছে।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উঁট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শেখ,, বাঁদরের বাচ্ছার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্ছা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উঁট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্ছাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "আহা,, তোমরা মারো কেনো,, ছোট ছোট বাচ্ছাদের ??"

উঁট বলে - "মেরেই ফেলবো একে।। আমার মানসম্মান কিছু বজায় রাখলো না।।"

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
-- "আচ্ছা,, তোমরা গাছে চড়তে পারো?? "

জিরাফ বলে -- "আমরা তো নিরক্ষর।। তখন এসব স্কুল-টুল ছিলো না।। থাকলে শিখে নিতাম,, অবশ্যই গাছে চড়তে পারতাম।।"

শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উঁট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

★★★★

মনে রাখতে হবে,, শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান না।।

আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়েই পাঠিয়েছেন।‌।
আমাদের দায়িত্ব হলো,, সেটা খুঁজে বের করা।। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া।। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।।

হাতির বাচ্ছাকে জোর করে গাছে চড়াতে যাবেন না।। মনে রাখবেন,, মাছের বাচ্ছা জল বিহীন স্কুলে গেলে,, দম ফেটে মারা যাবে।।

শিক্ষা-দীক্ষা,, খেলা-ধুলা,, নাচ-গান,,
শিল্প-কলা,, অভিনয়,, ব্যাবসা,,যে কোনো ক্ষেত্রেই হোক,, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন।‌। ওদের ইচ্ছেগুলো চিনে নিন,, ওদের প্রতিভার মূল্য দিন।।

আপনার দায়িত্ব শুধু একটাই,, সন্তানকে সদাচারণ,, নৈতিকতা,, মূল্যবোধ,, মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।।

Copied...

01/03/2022

HSC 22 এর নতুন নোটিশ সবার বুঝতে সমস্যা হচ্ছে তাই একটু ভেঙে বলি

১-আইসিটি পরীক্ষা হচ্ছে না,এসএসসির রেজাল্টের ওপর এটার রেজাল্ট হবে

২ - বাংলা, ইংরেজি ৫০ মার্কের পরীক্ষা হবে

৩- ব্যাবহারিক আছে যে সাবজেক্ট গুলায় সেই সাবজেক্টের পরীক্ষা হবে ৪৫ মার্কে,। তিনটা সৃজনশীল ও ১৫ মার্ক এমসিকিউ।

৪- ব্যাবহারিক নাই যে সাবজেক্ট গুলোয়, তার পরীক্ষা হবে ৫৫ মার্কে, ৪ টা সৃজনশীল ও ১৫ টা এমসিকিউ

৫-পরীক্ষার সময় ২ ঘন্টা (২০ মিনিট + ১ ঘন্টা ৪০ মিনিট)

৬-সিলেবাস, ৭০% আগের সিলেবাস এবং বাংলা ও ইংরেজি নতুন সিলেবাস

৭- পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ শে আগষ্ট

৮- টেস্ট পরীক্ষা হবে না তবে প্রস্তুতি পরিক্ষা নিবে এইচএসসি পরীক্ষার নাম্বার কাঠামোর ওপর

নোটিশ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

ধন্যবাদ ❤️

🔻 Get ready for the Exam
13/12/2020

🔻 Get ready for the Exam

সরকার নতুন করে আবারো Learning & Earning Development Project শুরু করেছে। তিনটা কোর্স থাকছে এবার Web development, Graphics...
03/02/2020

সরকার নতুন করে আবারো Learning & Earning Development Project শুরু করেছে। তিনটা কোর্স থাকছে এবার Web development, Graphics Design & SEO

রেজিস্ট্রেশন করার লিংক;
http://ledp.ictd.gov.bd/

Just Wait....
15/10/2019

Just Wait....

Address

Sherpur
2100

Telephone

01792993098

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Result Of Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to All Result Of Sherpur:

Shortcuts

Share