Mamataj Begum Memorial Academy

Mamataj Begum Memorial Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mamataj Begum Memorial Academy, School, Sherpur.

নোটিশ
24/05/2026

নোটিশ

📚 মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী 📚১০/০৫/২০২৬ ইং তারিখে আমাদের প্রতিষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষা–২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিব...
12/05/2026

📚 মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী 📚

১০/০৫/২০২৬ ইং তারিখে আমাদের প্রতিষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষা–২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ ও আন্তরিকতা ছিল সত্যিই প্রশংসনীয়। 🌿

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করছি। পরীক্ষার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হলো। ✨

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় অনুষ্ঠানটি ছিল আবেগ, ভালোবাসা ও স্মৃতিমাখ...
19/04/2026

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় অনুষ্ঠানটি ছিল আবেগ, ভালোবাসা ও স্মৃতিমাখা এক বিশেষ মুহূর্ত। 🌸
আজকের এই বিদায় শুধু বিদায় নয়—এটি তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের স্মৃতি, প্রিয় শিক্ষক-শিক্ষিকা ও বন্ধুদের সাথে কাটানো সময় চিরদিন হৃদয়ে গেঁথে থাকবে। 💖
তোমাদের আগামী পথচলা হোক সফলতা ও অর্জনে ভরপুর।
সবার জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া। 🤲

🌹🌹 ‘‘শুভ নববর্ষ ১৪৩৩’’ 🌹🌹‘‘এসো হে বৈশাখ, মুছে দাও গ্লানিনতুন দিনে গাও সুখের বাণী।’’     এই প্রাণবন্তু স্নোগানকে সামনে রে...
15/04/2026

🌹🌹 ‘‘শুভ নববর্ষ ১৪৩৩’’ 🌹🌹

‘‘এসো হে বৈশাখ, মুছে দাও গ্লানি
নতুন দিনে গাও সুখের বাণী।’’
এই প্রাণবন্তু স্নোগানকে সামনে রেখে মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সংগীত, নৃত্য ও আবৃতি পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

‘‘পহেলা বৈশাখে আনন্দের অর্জন’’বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথ উদ্যোগে আয়োজিত র...
15/04/2026

‘‘পহেলা বৈশাখে আনন্দের অর্জন’’
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথ উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির চারজন কৃতি শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। সেই পুরস্কার গ্রহণের খণ্ড চিত্র।
মমতাজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদের এই কৃতিত্বের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন।

🇧🇩মহান স্বাধীনতা দিবস – ২৬শে মার্চ  🇧🇩গৌরবময় এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বীর শহীদদের, যাদের আত্মত্যাগে...
26/03/2026

🇧🇩মহান স্বাধীনতা দিবস – ২৬শে মার্চ 🇧🇩
গৌরবময় এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা।
মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিন আমাদের শেখায় দেশপ্রেম, সাহস আর আত্মত্যাগের মহিমা।
আসুন, নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তুলে দেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার অঙ্গীকার করি।

নোটিশ..............
16/03/2026

নোটিশ..............

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল-২০২৬ এর খন্ডচিত্র ..........................
15/03/2026

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল-২০২৬ এর খন্ডচিত্র ..........................

🎉 গর্বের সাফল্য — B.K.D.A. বৃত্তি পরীক্ষা ২০২৫ 🎉মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবারের জন্য আনন্দের সংবাদ—B.K.D.A. বৃত্ত...
24/02/2026

🎉 গর্বের সাফল্য — B.K.D.A. বৃত্তি পরীক্ষা ২০২৫ 🎉

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবারের জন্য আনন্দের সংবাদ—
B.K.D.A. বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আমাদের বিদ্যালয়ের মোট ২৪ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

এই সাফল্য অর্জিত হয়েছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অসাধারণ মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে।

📌 আমাদের অর্জন:
✔ ট্যালেন্টপুলে বৃত্তি
✔ সাধারণ গ্রেডে বৃত্তি
✔ মোট প্রাপ্ত বৃত্তি — ২৪ জন

এই গৌরবময় অর্জনের জন্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন।
তাদের এই সাফল্যের পেছনে সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অবদানও অপরিসীম।

আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিদ্যালয়ের সুনাম সমুন্নত রাখবে। 🌟

— মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবার

🎉 গর্বের অর্জন, আনন্দের সংবাদ 🎉মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের খবর—আমাদের একজন কৃতি শিক্ষার্...
22/02/2026

🎉 গর্বের অর্জন, আনন্দের সংবাদ 🎉

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের খবর—
আমাদের একজন কৃতি শিক্ষার্থী : সাদমান হাসান আবিদ
মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে
Mirzapur Cadet College (মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল)-এ চান্স পেয়েছে।

এই অসাধারণ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়,
এটি আমাদের বিদ্যালয়ের গর্ব ও সম্মানের বিষয়।

তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিশ্বাস করি, সে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থী ও তার পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এভাবেই আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক সাফল্যের ধারা অব্যাহত রাখবে—এই প্রত্যাশা রইলো। 🌟

— মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবার

🌺 ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন 🌺মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমিমহান ২১ ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ...
21/02/2026

🌺 ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন 🌺

মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি

মহান ২১ ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত
🎨 চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা – ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ✍️

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপনা এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসায় পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।
চিত্রাঙ্কনে ভাষা আন্দোলনের চেতনা এবং হাতের লেখায় বাংলা ভাষার সৌন্দর্য ফুটে উঠেছে অত্যন্ত সুন্দরভাবে।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা।
এই আয়োজন সফল করতে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ।

🖤 গভীর শ্রদ্ধায় স্মরণ করি ভাষা শহীদদের
🇧🇩 বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের আত্মপরিচয়

— মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমি পরিবার

Address

Sherpur
2100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712015000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamataj Begum Memorial Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category