Nakla Pilot Model High School

Nakla Pilot Model High School আলোকিত ভবিষ্যতের পথপ্রদর্শক — নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। শিক্ষা, মূল্যবোধ ও ঐতিহ্যের গর্বিত বাহক।

28/05/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি: সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ সংক্রান্ত 📢​নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর শি...
16/05/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি: সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ সংক্রান্ত 📢
​নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারি/২০২৬ থেকে মে/২০২৬ পর্যন্ত টিউশন ফি (বেতন), আইসিটি ফি ও স্কাউট ফি অনলাইন পেমেন্ট গেটওয়ে 'সোনালী পেমেন্ট গেটওয়ে' (Sonali Payment Gateway)-এর মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।
​⏰ ফি পরিশোধের শেষ সময়: আগামী ২৩ মে, ২০২৬ খ্রি. তারিখের মধ্যে শিক্ষার্থীদের তাদের নিজস্ব স্টুডেন্ট আইডি নম্বর (Student ID) ব্যবহার করে উক্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সকল পাওনা পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
​💻 ফি পরিশোধের নিয়মাবলী:
​১️⃣ প্রথমে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট npmhs.edu.bd-এ প্রবেশ করতে হবে।
২️⃣ ওয়েবসাইটে থাকা ‘অনলাইন পেমেন্ট' অপশনে ক্লিক করতে হবে।
৩️⃣ শিক্ষার্থীর নিজস্ব সঠিক আইডি নম্বর (ID Number) ব্যবহার করে লগ-ইন করতে হবে এবং নিয়ম অনুসরণ করে ফি জমা দিতে হবে।
৪️⃣ পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর অবশ্যই ডিজিটাল রশিদ (Receipt) ডাউনলোড বা প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
​⚠️ গুরুত্বপূর্ণ নোট:
​ফি সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিদ্যালয়ের ওয়েবসাইট (npmhs.edu.bd) থেকে জানা যাবে।
​নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করতে ব্যর্থ হলে পরবর্তী যেকোনো জটিলতার জন্য শিক্ষার্থী নিজেই দায়ী থাকবে।
​অনলাইন পেমেন্ট প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
​ধন্যবাদান্তে
মোঃ আব্দুর রব
প্রধান শিক্ষক
নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
নকলা, শেরপুর।

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এ রেজিস্ট্রেশন করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জানানো হলো।
30/04/2026

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এ রেজিস্ট্রেশন করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জানানো হলো।

স্বপ্নের পথে, বিজয়ের সাথে -‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! অনলাইন রেজিষ্ট্রেশন: https://notunkurisports.gov.bd  এই কর্মসূচি...
22/04/2026

স্বপ্নের পথে, বিজয়ের সাথে -
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’!

অনলাইন রেজিষ্ট্রেশন: https://notunkurisports.gov.bd

এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ! রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৭ এপ্রিল, ২০২৬।

আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)
✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।

আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd

অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৮-২৯ এপ্রিল উপজেলা পর্যায়ে দল গঠনের পরে, বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা!

Address

Nakla
Sherpur
2150

Alerts

Be the first to know and let us send you an email when Nakla Pilot Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nakla Pilot Model High School:

Shortcuts

Share

Category