English: Language & Literature

English: Language & Literature Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English: Language & Literature, Tutor/Teacher, Jhenaigati, Sherpur.

Word 14
30/09/2025

Word 14

One Word a Day: Word 13Sublime (সাবলাইম) (/səˈblaɪm/)- সর্বোচ্চ, মহিমান্বিত, মহীয়ান, ভীষণসুন্দর (of very great excellenc...
27/09/2025

One Word a Day: Word 13
Sublime (সাবলাইম) (/səˈblaɪm/)
- সর্বোচ্চ, মহিমান্বিত, মহীয়ান, ভীষণসুন্দর (of very great excellence or beauty) (adj)
[Sublime beauty/heroism/sacrifice, etc.]

Standing before the Himalayas, she was overwhelmed by the sublime beauty of nature. (হিমালয়ের সামনে দাঁড়িয়ে, প্রকৃতির মহিমান্বিত সৌন্দর্য দেখে সে অভিভূত হয়ে গেল)

There was sublime silence on the road that terrified us. (রাস্তায় ছিল গভীর নিরবতা যা আমাদেরকে ভয় পাইয়ে দিল।)

Happy Learning🙂

One Word a Day: Word-12Pernicious (পা'নিশাস) (/pəˈnɪʃəs/) (adj) --ক্ষতিকর, হানিকর (having a harmful effect, especially i...
18/09/2025

One Word a Day: Word-12

Pernicious (পা'নিশাস) (/pəˈnɪʃəs/) (adj) --ক্ষতিকর, হানিকর (having a harmful effect, especially in a gradual way)

Social media can have a pernicious influence on young minds if not used wisely. (সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যদি তা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার না করা হয়)

Climate change is a pernicious threat to both human life and natural ecosystems.
(জলবায়ু পরিবর্তন মানব জীবন এবং প্রাকৃতিক বাস্তুসংস্থান উভয়ের জন্য একটি ক্ষতিকর হুমকি।)

Happy Learning🙂

One Word a Day: Word-11Laconic (লাকনিক) (/ləˈkɒnɪk/) (adj) -- অল্প কথায় প্রকাশিত, সংক্ষিপ্ত (using very few words; conci...
16/09/2025

One Word a Day: Word-11

Laconic (লাকনিক) (/ləˈkɒnɪk/) (adj) -- অল্প কথায় প্রকাশিত, সংক্ষিপ্ত (using very few words; concise)

His laconic reply ended the long argument. (তার সংক্ষিপ্ত জবাবে দীর্ঘ তর্কের অবসান ঘটল।)

His wisdom and laconic style of speaking fascinate everyone.
(তার প্রজ্ঞা ও সংক্ষিপ্তভাবে কথা বলার ধরন সবাইকে মুগ্ধ করে।)

ব্যুৎপত্তি

laconic শব্দটি এসেছে লাতিন laconicus থেকে, আর সেটি এসেছে গ্রিক lakōnikos থেকে।

শব্দটি Laconia নামের একটি অঞ্চলকে নির্দেশ করে, যা প্রাচীন গ্রীসের Sparta-তে অবস্থিত ছিল। স্পার্টানরা (Laconians) তাদের সংক্ষিপ্ত, কঠিন অথচ বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ার জন্য বিখ্যাত ছিল। অল্প কথায় অথচ শক্তিশালীভাবে কথা বলার এই অভ্যাসই পরবর্তীতে laconic নামে পরিচিত হয়
ইতিহাস থেকে উদাহরণ

যখন মেসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ স্পার্টাকে হুমকি দিয়েছিলেন: (If I enter Laconia, I will raze it to the ground)
“যদি আমি Laconia-য় প্রবেশ করি, তবে সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।”
তখন স্পার্টানরা মাত্র একটি শব্দে উত্তর দিয়েছিল: “If” (যদি)। যা ছিল একটি সংক্ষিপ্ত কিন্তু প্রখর বুদ্ধিদীপ্ত জবাব।
এর মানে ছিল "ওটা কেবল তখনই ঘটতে পারে, যদি তুমি সত্যিই Laconia-য় প্রবেশ করতে পারো—কিন্তু তুমি পারবে না।"

অনেকটা এমন - "পারলে আইসো"

Happy Learning🙂

Which one is correct?
16/09/2025

Which one is correct?

One Word a Day: Word-10Secluded (সেকলূডেড) (/səˈkluːdɪd/) (adj) -- নির্জন, বিজন, নিভৃত (hidden, isolated, remote) The be...
15/09/2025

One Word a Day: Word-10

Secluded (সেকলূডেড) (/səˈkluːdɪd/) (adj) -- নির্জন, বিজন, নিভৃত (hidden, isolated, remote)

The beach was so secluded that it felt like a paradise. (সৈকতটি এতটাই নির্জন ছিল যে মনে হচ্ছিল এটা যেন একটা স্বর্গ।)
The monastery is located in a secluded area which is perfect for meditation and prayer.
(আশ্রমটি একটি নির্জন এলাকায় অবস্থিত যা ধ্যান ও প্রার্থনা করার জন্য উৎকৃষ্ট।)

Happy Learning🙂

One Word a Day: Word-9Frugal (ফ্রূ'গাল)  (/ˈfɹuːɡəl/) (adj) -- মিতব্যয়ী, হিসাবি (careful in spending, economical)Noun: F...
14/09/2025

One Word a Day: Word-9

Frugal (ফ্রূ'গাল) (/ˈfɹuːɡəl/) (adj) -- মিতব্যয়ী, হিসাবি (careful in spending, economical)

Noun: Frugality
Antonym: Prodigal

Being frugal does not mean being stingy. (মিতব্যয়ী হওয়া মানে কৃপণ/কঞ্জুস হওয়া বুঝায় না।)

Her frugal habits helped her save enough money to buy a house.(তার মিতব্যয়ী অভ্যাস তাকে বাড়ি কেনার যথেষ্ট টাকা সঞ্চয়ে সহায়তা করেছে।)

Happy Learning🙂

One Word a Day: Word-8Evanescent (ঈভানেসন্ট/এভানেসন্ট) (/iːvəˈnɛs(ə)nt/, /ɛvəˈnɛs(ə)nt) (Adj) --  বিলীয়মান, বিস্মৃতিপ্রব...
13/09/2025

One Word a Day: Word-8

Evanescent (ঈভানেসন্ট/এভানেসন্ট) (/iːvəˈnɛs(ə)nt/, /ɛvəˈnɛs(ə)nt) (Adj) -- বিলীয়মান, বিস্মৃতিপ্রবণ, ক্ষণস্থায়ী (lasting for a very short time, quickly fading or disappearing.)
Noun: Evanescence (বিস্মৃতি, বিলুপ্তি)

Human life is evanescent, a brief flicker between birth and death. (মানবজীবন বিস্মৃতিপ্রবণ/ক্ষণস্থায়ী, জীবন ও মৃত্যুর মাঝে এক ঝলক আলো মাত্র)
The poet compared human life to an evanescent dream, dazzling yet fleeting. (কবি মানবজীবনকে তুলনা করেছেন এক বিলীয়মান স্বপ্নের সাথে, দ্যুতিময় তবে অস্থায়ী।)

Happy Learning🙂

12/09/2025

আজকের ATEO নিয়োগ পরীক্ষার দুটি প্রশ্ন:
1. The boys saw him walking out. Here 'walking' is a/an ----.
a) gerund b) infinitive
c) verbal noun d) participle

2. Walking is beneficial to a healthy life. Here 'walking' is a/an ------.
a) participle b) gerund
c) infinitive d) verbal noun

আশা করি সবাই সঠিক উত্তরটা জানো।
কমেন্টে উত্তর লিখে ফেলো🙂

One Word a Day: Word-7Anguish (অ্যাঙগুইশ) (/ˈæŋ.ɡwɪʃ/) (Noun) -- নিদারুণ যন্ত্রণা, প্রচণ্ড মনঃকষ্ট (severe mental or phy...
12/09/2025

One Word a Day: Word-7

Anguish (অ্যাঙগুইশ) (/ˈæŋ.ɡwɪʃ/) (Noun) -- নিদারুণ যন্ত্রণা, প্রচণ্ড মনঃকষ্ট (severe mental or physical pain or suffering)

She closed her eyes in anguish. (নিদারুণ যন্ত্রণায় সে তার চোখ বন্ধ করে ফেলল)
She cried out in anguish when she heard the tragic news. (মর্মান্তিক খবরটি শুনে সে যন্ত্রণায় চিৎকার করে উঠল।)

Happy Learning🙂

One Word a Day: Word-6Serene (সা'রিন) ( /səˈɹiːn/)  -- শান্ত, প্রশান্ত, নির্মল, নির্মেঘ (calm, peaceful and untroubled)N...
11/09/2025

One Word a Day: Word-6

Serene (সা'রিন) ( /səˈɹiːn/) -- শান্ত, প্রশান্ত, নির্মল, নির্মেঘ (calm, peaceful and untroubled)
Noun: Serenity

Her eyes were closed and she looked very serene . (তার চোখ বন্ধ ছিল এবং তাকে খুবই শান্ত দেখাচ্ছিল)
The girl had a serene smile on her face. (মেয়েটির মুখে একটা নির্মল হাসি ছিল)।

Happy Learning🙂

One Word a Day: Word-5Turbulent (টা(র)বিউলান্ট) (/ˈtɜːbjələnt/) (adj) -- উত্তাল, উদ্দাম, অশান্ত, টালমাটালNoun: Turbulenc...
10/09/2025

One Word a Day: Word-5

Turbulent (টা(র)বিউলান্ট) (/ˈtɜːbjələnt/) (adj) -- উত্তাল, উদ্দাম, অশান্ত, টালমাটাল
Noun: Turbulence

He had to cross the turbulent sea. (তাকে উত্তাল সমুদ্র পারি দিতে হয়েছিল।)

The current turbulent situation of the country is a matter of great concern now. (দেশের বর্তমান টালমাটাল অবস্থা এখন এক বড়ো উদ্বেগের বিষয়)

Happy Learning🙂

Address

Jhenaigati
Sherpur
2120

Alerts

Be the first to know and let us send you an email when English: Language & Literature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category