শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন।

অনুভূতির সুপার বিস্কুট নাবিস্কো সহ দেশের বেশ কয়েকটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আশির দশকের শেষ দিকে বাজারজাত করে এই ...
02/06/2024

অনুভূতির সুপার বিস্কুট
নাবিস্কো সহ দেশের বেশ কয়েকটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আশির দশকের শেষ দিকে বাজারজাত করে এই জনপ্রিয় বিস্কুটটি।সাদা পলিতে ২০০ গ্রাম পরিমাণে সুদৃশ্য প্যাকেটে লাল ও নীল রঙে লেখা সুপার বিস্কুট। প্রথমে ৫ টাকায় বাজারে আসলেও দ্রুত জনপ্রিয় হয়ে ৮টাকায় পৌচে খুচরা মুল্য।

নব্বই দশকের শেষ পর্যন্ত একচেটিয়া বাজার ধরে রেখপছিলো।আশি ও নব্বইয়ে যাদের শৈশব কৈশোর কেটেছে তাদের প্রিয় বিস্কুট ছিলো সুপার।সাধারণ মেহমান আসলেও হাতে করে নিয়ে আসতেন এই বিস্কুট।

আমাদের অনুভূমিতে মিশে থাকা এক নাম সুপার বিস্কুট।

নিকলী পরিক্রমা থেকে

19/12/2022

আপনি কোন সময়ে এই স্কুলে অধ্যায়ন করেছেন? শিক্ষকগণের নাম মনে আছে??

চিনতে পারেন আমাদের  প্রিয় ------------------------? স্যার
19/12/2022

চিনতে পারেন আমাদের প্রিয় ------------------------? স্যার

25/05/2021

আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই?

22/03/2019

শ্রীবরদী উপজেলাকে নিয়ে শ্রীবরদীবাসীদের নিকট কবিতা, ছড়া আহবান করা যাইতেছে।

নিয়ামাবলীঃ

১। কবিতার বিষয় বস্তু হবে ”শ্রীবরদী কে নিয়ে ”(ব্যক্তি, স্থান, ইতিহাস- ঐতিহ্য, সৌন্দর্য, ইত্যাদি)

২। শ্রীবরদী, শেরপুরসহ দেশে-বিদেশের যে কোন স্থানে অবস্থানকারী যে কোন শ্রেনি-পেশা-বয়সের শুধু মাত্র শ্রীবরদীবাসী অংশ গ্রহন করতে পারবেন।

৩। প্রেরকের স্পষ্ট ঠিকানা দিতে হবে। নাম, পিতার নাম, গ্রাম ইউনিয়ন যোগাযোগের মোবাইল নম্বর ও বর্তমান ঠিকানা (যদি আলাদা ঠিকানা থাকে)। শিক্ষার্থী হলে শ্রেণি বা বর্ষ, বিষয়, প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে হবে।

৪। আগামী ৩১ মার্চ এর মধ্যে নিম্নে উল্লেখিত ই-মেইল ঠিকানায় প্রেরণের করতে হবে।

ই-মেইলঃ [email protected][email protected]

মেইল পাঠিয়ে আলোকিত শ্রীবরদী পেইজে কমেন্টস করে প্রাপ্তি নিশ্চিত করবেন।

*** ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য ক্রেষ্ট, সম্মাননা সার্টিফিকেট দেওয়া হবে ।

*** এছাড়াও বই উপহার দেওয়া হবে বইয়ের হাট-বাজার এর সৌজন্যে। অন্যান্যদের জন্যও থাকবে পুরস্কার ।

*** ফলাফল সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোকিত শ্রীবরদী পেইজে জানানো হবে ।

নিবেদক
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
সম্পাদক, আলোকিত শ্রীবরদী

22/08/2018

ঈদ মোবারক

14/04/2017
শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শ্রদ্ধাভাজন শাহী আজিজা আক্তার "জোস্না " ম‍্যাডামের কথা মনে পড়ে? তার জন‍্য দোয়া। কে ...
03/04/2016

শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শ্রদ্ধাভাজন শাহী আজিজা আক্তার "জোস্না " ম‍্যাডামের কথা মনে পড়ে? তার জন‍্য দোয়া। কে কে পড়েছেন?

রক্ত দিন জীবন বাঁচান
22/03/2015

রক্ত দিন জীবন বাঁচান

রক্তদানের পূর্বে ও পরে যা যা করণীয়প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়সের পর সুস্থ স্বাভাবিক সকলেই স্বেচ্ছায় রক্ত দিতে পারেন। এ...
22/03/2015

রক্তদানের পূর্বে ও পরে যা যা করণীয়

প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়সের পর সুস্থ স্বাভাবিক সকলেই স্বেচ্ছায় রক্ত দিতে পারেন। এবং পুরোপুরি সুস্থ সকলের রক্ত দেয়াই উচিত। আপনার দেয়া রক্তে হয়তো একজন অসুস্থ মানুষের জীবন বাঁচতে পারে। কিন্তু আপনি যদি নিজেই সম্পূর্ণ সুস্থ না হন তবে রক্ত দেয়ার প্রয়োজন নেই।

কিন্তু শুধু রক্ত দিলেই তো চলবে না, রক্ত দেয়ার ফলে রক্তদাতার যেনো শারীরিক কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। রক্ত দেয়ার পূর্বে এবং পরে একজন রক্তদাতার বিশেষ কিছু কাজ করা উচিত নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। চলুন তবে দেখে নেয়া যাক কি কি কাজ করা উচিত।

রক্ত দেয়ার পূর্বে করনীয়ঃ
১) আপনি যদি কোনো কারণে অসুস্থবোধ করে তবে সেদিনের মতো রক্ত দেয়া থেকে বিরত থাকুন
২) রক্ত দেয়ার পূর্বে পুষ্টিকর খাবার খেয়ে নিন, কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না।
৩) রক্ত দানের পূর্বে প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার খাবেন।
৪) যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন।

রক্তদানের পরে করনীয়ঃ
১) অনেকটা সময় শুয়ে থাকবেন। হুট করে উঠে বসবেন না বা উঠে দাঁড়াবেন না।
২) প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার গ্রহন করুন। এই ব্যাপারে অবহেলা করবেন না মোটেও।
৩) আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি ধরণের খাবার খাবেন।
৪) কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন। এবং বেশ কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করে বিশ্রাম নিন।
৫) রক্তদানের ৩ মাস পর নতুন করে রক্ত দিতে পারবেন। এর আগে পুনরায় রক্ত দেবেন না।

বড় হওয়ার গল্প শুনিসংগ্রহঃ আরটিএনএনঢাকা: পকেটে পয়সা থাকতো না, হেঁটে হেঁটে বাসায় গিয়েছি। কত রাত না খেয়ে থেকেছি। আর এই পরিশ...
22/03/2015

বড় হওয়ার গল্প শুনি

সংগ্রহঃ আরটিএনএন

ঢাকা: পকেটে পয়সা থাকতো না, হেঁটে হেঁটে বাসায় গিয়েছি। কত রাত না খেয়ে থেকেছি। আর এই পরিশ্রমের ফলেই আজ এই অবস্থানে আসতে পেরেছি।
এভাবেই নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনালেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া।

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন শিক্ষা বিষয়ক এক কর্মশালায় তরুণ আইনজীবীদের উৎসাহিত করতে নিজের জীবনের প্রতিষ্ঠিত হওয়ার গল্প বলেন এই বিচারপতি।

সুপ্রিমকোর্টে জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বিচারপতি টি এইচ খানের জুনিয়র হিসেবে কাজ শুরু করি। সেই সকালে চেম্বারে এসে রাত ১১-১২টা পযর্ন্ত কাজ করেছি। পকেটে পয়সা থাকতো না তাই কাজ শেষে করে হেটে বাসায় গিয়েছি।’

তিনি বলেন, ‘ইয়াং বয়সে বিয়ে করেছিলাম, রাজধানীর মুগদাতে বাসায় বউ থাকত। বাসায় পৌঁছতে রাত ১/২টা বেজে যেত। আবার সকাল ৮টার মধ্যে চেম্বারে চলে আসতে হত। জীবনে এই পরিশ্রমের ফলেই আজকের অবস্থানে আসতে পেরেছি।’

আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে সুনামধন্য এই বিচারপতি বলেন, ‘আমি ২৫ বছরের কর্মজীবনে ২৫টি মিথ্যা কথাও বলিনি।’

প্রবল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে কাজ শুরু করলে জীবনে সফল হওয়া যায় বলে এ সময় মন্তব্য করেন তিনি।

ওয়াহ্হাব মিয়া তরুণ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘মানুষ আইনজীবীদের কাছে আসে উদ্ধার পাওয়ার জন্য, বিপদে পড়ার জন্য নয়। তাই ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ তারা আইনজীবীদের এক অর্থে অন্নদাতা।’

তিনি বলেন, ‘একজন ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যায়। কিন্তু একজন আইনজীবী ভুল করলে অনেক সময় পুরো পরিবার শেষ হয়ে যায়।’

সুপ্রিমকোর্টের আইনজীবী জে আই খান পান্নার সভাপতিত্বে কর্মশালায় আইন কমিশনের সদস্য ড. এম শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন ড. বোরহান উদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন অধ্যাপক সরকার আলী আক্কাস, সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বক্তব্য রাখেন।
সেন্টার ফর রাইটস অ্যান্ড গর্ভানেন্স নামে একটি সংগঠন এ কর্মশালার আয়োজন করেন।

Address

Sherpur
2130

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category