Learn Korean With Khokan

Learn Korean With Khokan Teacher

24/05/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক লটারির মাধ্যমে চূড়ান্ত নিবন্ধনকৃত প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষা এ বছর নভেম্বর মাসের আগে/পরে হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্ত সময়সূচী এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য এই নোটিশ।

09/04/2024

আলহামদুলিল্লাহ। আগামীকাল কোরিয়াতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

2024년도 이둘 피뜨르는 4월 10(수)일입니다.

Eidul Fitr is on Wednesday 10th April 2024

সকলকে পেইজের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

🌺চেরী ফেস্টিভাল🌺
07/04/2024

🌺চেরী ফেস্টিভাল🌺

11/03/2024

নোটিশ
এইচআরডি কোরিয়া কর্তৃক দুই ধাপে লটারির মাধ্যমে উত্তীর্ণদের নাম ঘোষণা (১২৮৯৩+৬০১৭ =১৯০০০ জন) করা হয়েছে বোয়েসেল ওয়েবসাইটে।
যারা এখনো ফলাফল দেখতে পারেন নাই তারা কমেন্ট করেন, ইনশাআল্লাহ ফলাফল জানিয়ে দেব।

10/03/2024

দক্ষিণ কোরিয়াতে ১ম রমজান ১২ ই মার্চ মঙ্গলবার তারাবীহ শুরু ১১ই মার্চ সোমবার দিবাগত রাত থেকে!আল্লাহ পাক আমাদের রমযানের হক আদায় করার তৌফীক দান করেন! আমিন!

09/03/2024

কোরিয়ার লটারীতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য এবার আর ওয়েটিং লিস্ট না রেখে ১৯,০০০ জনকেই পরিক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ১৯০০০ জনের কোটা পূরণের জন্য লটারীতে আবেদনকারী ১,১২১৬০ জনের মধ্যে অবশিষ্ট ৯৯,২৬০ জন থেকে ৬,১০৭ জনকে লটারীর মাধ্যমে ১১ই মার্চ বাছাই করা হবে। এর আগের লটারীতে ১২৮৯৩ জন ও নতুন ৬,১০৭ জন মোট ১৯,০০০ জনই পরিক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

07/03/2024

রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি (লটারি)

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এতদ্বারা জানানো যাচ্ছে যে, 4 ও 5 মার্চ 2024 তারিখে ইপিএস প্রোগ্রামের অধীনে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত প্রার্থীদের লটারি আজ বিকাল 3 টায় BOESL এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে HRD KOREA EPS CENTER এর নিয়ম অনুযায়ী লটারি কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশে HRD KOREA EPS CENTER এর নির্ধারিত সফটওয়্যারে লটারি প্রোগ্রাম করা হয়। প্রতি বছরের মতো এবারও লটারি কার্যক্রম শুরুতে পরীক্ষা নেওয়া হয়। তদনুসারে, 2015 সালের আগের একটি ফাইলের মাধ্যমে অন-টেস্ট সম্পন্ন হয়েছে। লটারি নিবন্ধন কারীদের মধ্যে কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন এবং BOESL ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করেছেন।

2024 সালে নিবন্ধিত 1,12,160 জনের তালিকা থেকে নির্ধারিত সফ্টওয়্যারে নিবন্ধিত প্রার্থীর মাধ্যমে 19000 জনের সংখ্যা নির্ধারণ করে লটারি সম্পন্ন করা হয়। উল্লিখিত তালিকা বোয়েসেল পাঠানোর পরে, এটি BOESL ফেসবুক পেজে প্রকাশিত হয়। সংশ্লিষ্ট প্রার্থীদের অবগতির জন্য। তদনুসারে, কিছু প্রার্থী HRD KOREA EPS CENTRE এবং BOESL এ জানান যে 2015 সালে উল্লেখিত আবেদনকারীর নাম লটারির তালিকায় উপস্থিত আছে। উল্লিখিত তালিকাটি পর্যালোচনা করলে দেখা যায় যে 2015 সালের অন টেস্ট লটারিতে কিছু আবেদনকারীর নাম প্রযুক্তিগত ত্রুটির কারণে চূড়ান্ত লটারিতে প্রবেশ করেছে। বিদ্যমান পরিস্থিতিতে, 2015 সালের আবেদনকারীদের নাম বাদ দেওয়ার পরে, বাকি 12,894 জন বিজয়ী 12 তম ইপিএস টপিকের জন্য প্রার্থী হবেন।

লটারি বিজয়ী 19000 জনের মধ্যে 2015 সালের তালিকার 6106 জন বিজয়ী হিসাবে স্বীকৃত হবেন না কারণ তারা এই বছর লটারির জন্য আবেদন করেননি৷
আর অবশিষ্ট সংরক্ষিত আসন (অপেক্ষমান তালিকা) পূরণের জন্য BOESL এবং HRD KOREA EPS CENTER উপযুক্ত সংখ্যক লোক অন্তর্ভুক্ত করবে ।

অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ধন্যবাদ

Urgent Notice Regarding Registration (Lottery)

For the information of all concerned, it is hereby informed that the lottery of the candidates registered for participation in the Korean language test under the EPS programme on 4th and 5th March 2024 was held today at 3 pm at Boesl. HRD Korea EPS Center in Bangladesh conducted the lottery programme according to the rules of the EPS.

HRD Korea EPS Center in Bangladesh Lottery program is done in prescribed software. Like every year the lottery program is conducted on test at the beginning. Accordingly, the on-test has been completed by an earlier file of 2015. Some of the candidates were present among the lottery registrants and broadcast live on the BOESL page.

The lottery is completed by determining the number of 19000 people through a candidate who has registered in the prescribed software from the list of 1,12,160 people registered in 2024. After the said list is sent to Boesl, it is published on the Boesl page for the information of the concerned candidates. Accordingly, some candidates told EPS Center and boesl that the name of the applicant mentioned in the year 2015 is appearing in the lottery list. A perusal of the said list shows that the names of some applicants of 2015 in the On Test Lottery have entered the Final Lottery due to technical error. In the existing situation, after excluding the names of the applicants of 2015, All 12,894 remaining winners will be candidates for the 12th EPS TOPIK.

That's 94 more than the original 12,800 goal number.

6106 out of 19000 people, or 6106 people from the 2015 list, will not be recognized as winners because they didn't sign up for the lottery in the first place this year.

And to fill the empty reserved seats (waitlist), Boesl and the EPS centre will draw the appropriate number of people.

Sincerely regret and apologize for the unexpected technical issue. In this regard, all concerned are requested to cooperate.

Thank you.

News source by: Hrd Korea Eps Center

03/03/2024

নিবন্ধন সংক্রান্ত (লটারি) জরুরি নোটিশ ও ডেমো ভিডিও প্রচার

২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতি (লটারি) অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে। উক্ত নিবন্ধনে কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের অংশগ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো।

যোগ্যতা ও শর্তাবলী
১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ হতে মার্চ ৪, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৪। পাসপোর্ট-এর মেয়াদ ৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে অবশ্যই মার্জিত হতে হবে;
৭। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

আগামী ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ চার্জ (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, নিজ-পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য) পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, এক্ষেত্রে আগে আপনার হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশ্লিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। ফলে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.৩০ টার পর নির্ধারিত নিবন্ধন ফি বিকাশ গেটওয়ার মাধ্যমে প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।

অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশ)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ বোয়েসেলএর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।

লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৪ তারিখ বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে যথাসময়ে প্রচার করা হবে।

বোয়েসেল কর্তৃৃপক্ষ।

28/02/2024

আগামীকাল ২৯শে ফেব্রুয়ারী থেকে ৮ই মার্চ পর্যন্ত ১৬ দেশের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু শুরু হবে!💝🎊🎉

রোস্টার ভুক্ত সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল।

28/02/2024

🔴ব্রেকিং নিউজ+সুখবর🔴
আলহামদুলিল্লাহ,
এপ্রিল থেকে ইপিএস সিস্টেমে হোটেল,রেস্টুরেন্ট খাতে এবং জুলাই থেকে মাইনিং ও বনায়ন খাতে ইপিএস কর্মী নিয়োগ শুরু হবে।

কোন দেশ থেকে কিভাবে নিবে তা নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করবে কোরিয়া।

26/02/2024

>> লটারি আবেদন শুরু ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত ।
>>নিবন্ধন ফি ৫০০/- ( বিকাশে ৫১০ টাকা বা তার বেশি রাখবেন ।
>> লটারিতে সুযোগ পাবে ১২৪০০ জন + ওয়েটিং( ১২৪০০ জনের মধ্যে কেউ চূড়ান্ত রেজিস্ট্রাশন করতে না পারলে ওয়েটিং থেকে সুযোগ দেওয়া হবে ।
>> লটারির ফলাফল ৭ মার্চ ২০২৪ সকাল ১১ টার পর বোয়েসেল পেজে প্রকাশ করা হবে ।
>>কোরিয়ান ভাষা পারদর্শী ২০২৪ এ আবেদন করে যারা প্রবেশ পত্র গ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন না । আবেদন করে ধরা পরলে ২ বছরের জন্য নিশেধাজ্ঞায় পরতে পারেন ।
>> লটারি বিজয়ীদের পরীক্ষা বাক্তি ভিত্তিক তারিখ ঘোষণা হবে ১৫ মে ২০২৪ , পরীক্ষা শুরু ২৭ মে থেকে ২১ জুন ২০২৪ ।
>> স্কিল টেস্ট ৬ আগস্ট হতে ১২ আগস্ট ২০২৪
>> চূড়ান্ত ফলাফল ২৭ আগস্ট ২০২৪ ( সম্ভাব্য )

16/02/2024

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে।

কোরিয়ান ভাষা পারদর্শী (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) সম্ভাব্য নিবন্ধন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এবং সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধন আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।

প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (সনদ বাধ্যতামূলক);
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ বাধ্যতামূলক);
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। আগামীকাল এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

Address

Mymensingh
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Learn Korean With Khokan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learn Korean With Khokan:

Shortcuts

Share

Category