17/06/2026
বাংলাদেশের ছড়া
- আতোয়ার রহমান [১৯২৭-২০০২]
বাংলাদেশে বাড়ি আমার, বাংলাদেশে বাড়ি,
তার মধ্যে বসে আমি মায়ের আদর কাড়ি।
ঝড় বাদলে কাঁপি আমি, বানের জলে ভাসি,
তারই মধ্যে মুখে আমার রোদের মতন হাসি।
হাসি নয় রে, হাসি নয় রে, ফাগুন ফাগুন খেলা,
তারই মধ্যে ডুবিয়ে দিলাম ভিনদেশীদের ভেলা।
আর ভেঙেছি হাটের মধ্যে ভেলকিওয়ালার হাঁড়ি, বাংলাদেশে বাড়ি আমার বাংলাদেশে বাড়ি।
#আইডিয়্যাল এক্সারসাইজ শিক্ষা পরিবার!!!
EXERCISE EDUCATION FAMILY!!!