ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুর।

  • Home
  • Bangladesh
  • Sherpur
  • ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুর।

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুর। ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন কার

23/04/2026

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মুখলেছা খাতুন ২০২৫ শিক্ষাবর্ষে ১দিনও ছুটি না নিয়ে পুরস্কার পেয়েছেন। অফিস সহায়ক মো: শরাফত আলীও ১ দিনও ছুটি না নিয়ে এই পুরস্কার পেয়েছেন। তাছাড়া শিক্ষকদের মধ্যে ১দিন ছুটি নিয়ে জনাব শারমিন সুলতানা ১ম স্থান এবং ২দিন ছুটি নিয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক জনাব খ: মো: মোশারফ হোসেন ২য় স্থান অর্জন করেছেন।বিদ্যালয়ের পক্ষ থেকে উনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়
Rafiq Akond
Sharmin Sultana

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থিরচিত্র:
20/04/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থিরচিত্র:

শহিদ দিবস অমর হোক সকল শহিদ জান্নাতি হোক।ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়
21/02/2026

শহিদ দিবস অমর হোক
সকল শহিদ জান্নাতি হোক।

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়

16/02/2026

দোয়া কামনা

ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম এবং উনার স্ত্রী তেজারকান্দি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা জাহান লিপি আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ইন্দিলপুর বাজারের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে (পুরাতন ভবন) ভর্তি রয়েছেন।
মহান আল্লাহ স্যার ও ম্যাডামকে কে দ্রুত সুস্থতা নসিব করুন। আমিন।

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়
Rafiq Akond
K. M. Mosharaf Hossin
MD Harun
Jakia Parvin
Jannatun Nayem
Sultan Mahmud

Sharmin Sultana

মাগফিরাত কামনাগত ৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ, বুধবার তাতিহাটি আইডিয়াল স্কুল,শ্রীবরদী, শেরপুরের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক নু...
05/02/2026

মাগফিরাত কামনা
গত ৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ, বুধবার তাতিহাটি আইডিয়াল স্কুল,শ্রীবরদী, শেরপুরের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল মহোদয়ের নামাজে জানাজা সম্পন্ন হয়। উনার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মেলনে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ হারুন-অর রশীদ।
হে মহান আল্লাহ,
একজন আদর্শ শিক্ষক, নীতিবাগীশ নেতা ও সর্বোপরি একজন ব্যক্তিত্ববান মানুষ বাদল স্যারের দুনিয়ায় চলার পথের গুনাসমূহ ক্ষমা করে দিয়ে পরপারে সর্বোত্তম জান্নাত দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীবৃন্দের শোককে শক্তিতে রূপান্তরিত করে ধৈর্যের সাথে চলার তৌফিক দান করুন।
Rafiq Akond
K. M. Mosharaf Hossin
Sharmin Sultana
MD Harun
রাবিউল ইসলাম
ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়

দোয়া কামনাইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রোমান গতকাল ২৬ জানুয়ারি, ২০২৬  আনন্দময় বনভোজন শেষে গাবরাখালী,...
27/01/2026

দোয়া কামনা

ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রোমান গতকাল ২৬ জানুয়ারি, ২০২৬ আনন্দময় বনভোজন শেষে গাবরাখালী,হালুয়াঘাট থেকে ফেরার পথে নাকুগাঁও স্থলবন্দরের মসজিদ সংলগ্ন পথের ধারে থাকা বড় পাথরের আঘাতে পা ভেঙে ফেলেছে। গত রাতে তার বাবা জনাব ইমরান হোসেন শেরপুর ক্লিনিকে নিয়ে এক্সরে ও প্লাস্টার করে নিয়ে এসেছে। বর্তামানে সে নিজ বাড়িতে অবস্থান করছে। আজ প্রধান শিক্ষক মহোদয় তাকে দেখতে যান। মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন রোমানকে দ্রুত সুস্থ করে দেন। সেইসঙ্গে সকলের নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

রাবিউল ইসলাম

গাবরাখালীতে আমাদের শিক্ষাসফরের সফল আয়োজন শেষে ঘরে ফেরা। শিক্ষার্থী এবং আয়োজক সবাইকে আন্তরিক অভিনন্দন। সবার জন্য শুভকামনা...
26/01/2026

গাবরাখালীতে আমাদের শিক্ষাসফরের সফল আয়োজন শেষে ঘরে ফেরা। শিক্ষার্থী এবং আয়োজক সবাইকে আন্তরিক অভিনন্দন। সবার জন্য শুভকামনা সর্বক্ষণ।

আন্তরিক অভিনন্দন জতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নির্ধারিত বক্তৃতা ও রচনাপ্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইন্দ...
13/01/2026

আন্তরিক অভিনন্দন

জতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নির্ধারিত বক্তৃতা ও রচনা
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুরের দশম শ্রেণির শিক্ষার্থী ফাল্গুনী আহমেদ রিয়া ১ম স্থান এবং তাইবা নুন নিছা ২য় স্থান(বাংলা রচনা) অর্জন করে।
১ম স্থান অর্জনকারী হিসেবে ফাল্গুনী আহমেদ রিয়া
গত ১২ জানুয়ারি, ২০২৬ তারিখে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায়
অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছে। তার এই সাফল্যের জন্য স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। শিক্ষকদের পক্ষ থেকে জনাব শারমিন সুলতানা ও রাবিউল ইসলাম ব্যক্তিগতভাবে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল করিম এবং সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম-সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ অর্জন করায় রিয়াকে নিজের লেখা বই 'আঙ্গর মুহের আও' প্রদান করতে পেরে সত্যিই আমার খুব ভালো লেগেছে। সে যেন বিভাগীয় পর্যায়েও ১ম হতে পারে মহান আল্লাহর নিকট এই প্রার্থনা করছি।
রাবিউল ইসলাম
ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়

বই বিতরণ উৎসব- ২০২৬সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুরেও বই বিতরণ উৎসব পালিত ...
01/01/2026

বই বিতরণ উৎসব- ২০২৬

সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুরেও বই বিতরণ উৎসব পালিত হয়েছে। আজ ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এসময় সকল শিক্ষক ও শিক্ষার্থীর সাথে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব আলহাজ মনজিল বারী, কুড়িকানীয়া ইউপি সদস্য জনাব আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব লুৎফর রহমান, জনাব সাইফুল ইসলাম।
২০২৬ সাল মঙ্গলময় হোক এই কামনা সবার জন্য। আমরাও যেন সবাইকে সাধ্যমত সেবা দিতে পারি সবার নিকট এই সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মহান বিজয় দিবস অমর হোক সুস্থ ও নিরাপদ থাকুক দেশের লোক। রাবিউল ইসলাম ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়
16/12/2025

মহান বিজয় দিবস অমর হোক
সুস্থ ও নিরাপদ থাকুক দেশের লোক।

রাবিউল ইসলাম
ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়

14/12/2025

Address

Sherpur
2100

Telephone

+8801712442486

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী, শেরপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category