Azad Bakht High School And College

Azad Bakht High School And College Azad Bakht High School And College is a educational institution.

13/04/2023

জরুরি বিজ্ঞপ্তিঃ
আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,এসএসসি পরীক্ষার এডমিটকার্ড/প্রবেশ পত্র আগামী ১৫/০৪/২০২৩ খ্রি.রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় প্রতিষ্ঠানের অফিস কক্ষ হতে প্রদান করা হবে। তাই যথাসময়ে সকল শিক্ষার্থীদের উপস্থিত থেকে প্রবেশ পত্র গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা গেল।

আদেশ ক্রমে

অধ্যক্ষ
আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।

আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের আজ ০১.০৩.২০২৩ খ্রিঃ এর প্রাত্যহিক সমাবেশের দৃশ্য।
01/03/2023

আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের আজ ০১.০৩.২০২৩ খ্রিঃ এর প্রাত্যহিক সমাবেশের দৃশ্য।

আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এস.এস.সি পরীক্...
16/12/2022

আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এস.এস.সি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ১৮/১২/২০২২খ্রিঃ তারিখ হইতে ২৯/১২/২০২২খ্রিঃ তারিখের মধ্যে স্ব স্ব শ্রেণী শিক্ষকের নিকট ফি জমা প্রদান করে ফরম পূরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

২০২২ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদেরকেও উল্লেখিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এবং পরীক্ষা দিতে না পারিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

মোঃ হাবিবুর রহমান
অধ্যক্ষ
আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ

29/11/2022
অন লাইন ভর্তি বিজ্ঞপ্তি।আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজশেরপুর,  মৌলভীবাজার সদর,মৌলভীবাজার। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ...
21/11/2022

অন লাইন ভর্তি বিজ্ঞপ্তি।
আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ
শেরপুর, মৌলভীবাজার সদর,মৌলভীবাজার।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং জেলা শিক্ষা অফিসার এর নির্দেশনা মোতাবেক ২০২৩ সালের নতুন শিক্ষাবর্ষে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী হইতে নবম শ্রেনীতে ভর্তির জন্য অন লাইনে আবেদন করতে হবে।
আবেদন করার ঠিকানা:

www.gsa.teletalk.com.bd

আবেদন করার তারিখ ও সময়: ১৬/১১/২০২২ খ্রি. সকাল ১১ঃ০০ ঘটিকা হইতে শুরু।

আবেদনের শেষ তারিখঃ ০৬/১২/২০২২ খ্রি.বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত।

অন লাইন লটারি ফলাফল:১০/১২/২০২২ খ্রি.

অনলাইন আবেদনে যা যা প্রয়োজন হবে ঃ

১) ১ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
২) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ।
৩) পিতামাতার এন আই ডি কার্ডের ফটোকপি।
৪)পিতা/ মাতার মোবাইল নম্বর।

বিঃদ্রঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

শুধুমাত্র লটারি দ্বারা কেন্দ্রীয়য়ভাবে নির্বাচিতরাই ভর্তি হতে পারবে।

আগের মত বিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ নাই।তাই যাহারা ভর্তি হতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন।

এ জন্য সচেতন মহল, শুভাকাঙ্ক্ষী, ও সম্মানিত শিক্ষকগণ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো।।

বিষয়টি অতীব জরুরী।
মোঃ হাবিবুর রহমান
অধ্যক্ষ
আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ
শেরপুর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার
মোবাইলঃ ০১৭১১৪৭৫৪৮৩

Government School Admission-2022

বার্ষিক পরীক্ষার রুটিন - ২০২২ খ্রিঃ
01/11/2022

বার্ষিক পরীক্ষার রুটিন - ২০২২ খ্রিঃ

এসএসসি নির্বাচনী পরীক্ষা - ২০২২ এর রুটিনআজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজমৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
19/10/2022

এসএসসি নির্বাচনী পরীক্ষা - ২০২২ এর রুটিন
আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ
মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।

16/10/2022

#শিক্ষানীয় পোস্ট #
সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো বাঁয়ে এভাবে হেলেদুলে চলত।

ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো৷ সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগল৷ এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিলো৷

দু'জনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বললো, "বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেইতো পার৷"

সাপ বললো, "বন্ধু, যারে দেখতে নাহি পারি তার চলন বাঁকা৷ তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়৷"

টাকি মাছ বললো, "ব্যাপারটা আসলে তা নয় ৷ তোমার বাঁকা চলার কারনে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না৷"

সাপ বললো, "বাপ-দাদার চৌদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে ?

একেতো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ৷ টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলতে থাকে৷

তর্ক- বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে৷ জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে৷ টাকি মাছ তখন আফসোস করে বললো, "বন্ধু, সেইতো সোজা হইলি, তাও মরনের পর !!

অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন ৷ মরনের পরে সোজা হলেও, কোন লাভ হবে না।

01/10/2022

আলহামদুলিল্লাহ। এস এস সি পরীক্ষা /২০২২
সুন্দর, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে আজ সমাপ্ত হলো। ব্যবহারিক পরীক্ষা আগামী ১০/১০/২০২২ হতে ১৩/১০/২০২২ খ্রিঃ পর্যন্ত।

আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ঃ মৌলভীবাজার -০২ এর ব্যবহারিক পরীক্ষার সময় সূচী
30/09/2022

আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ঃ মৌলভীবাজার -০২ এর ব্যবহারিক পরীক্ষার সময় সূচী

18/08/2021

Address

Sherpur, Moulvibazar
Sherpur
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azad Bakht High School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share