21/09/2025
আত্মনিয়ন্ত্রণ একটি স্বল্পমেয়াদী কৌশল, দীর্ঘমেয়াদি নয়। আপনি হয়তো আপনার প্রচন্ড লোভকে একবার বা দুইবার দমিয়ে রাখতে পারেন, কিন্তু ইচ্ছা শক্তিকে ব্যাবহার করে বারবার সেগুলোকে দমিয়ে রাখা সম্ভব নয়। তাই বারবার নতুন করে ইচ্ছা শক্তিকে জাগানোর পরিবর্তে, যখনই আপনার কোনো সঠিক কিছু করতে মন চাইবে তখন আপনার চারপাশের পরিবেশকে বদলানোর চেষ্টা করুন, সর্বোচ্চভাবে ভালো করে গড়ে তোলার চেষ্টা করুন। এটাই হলো আত্ম-নিয়ন্ত্রণের গোপন মন্ত্র। ভালো অভ্যাস গঠনের জন্য সূত্র বা সংকেতকে স্পষ্ট করে তুলুন এবং খারাপ অভ্যাসের সংকেতগুলোকে অদৃশ্য করে ফেলুন।
চলুন কিছু উদাহরণ দেখি:
১.আপনার যদি মনে হয় যে, আপনি কোনো কাজ শেষ করতে পারছেন না। ফোনটা অন্য কোনো রুমে কয়েক ঘন্টার জন্য রেখে আসুন।
২.আপনার যদি ক্রমাগতভাবে মনে হতে থাকে যে, কোনো কাজ করার জন্য আপনি যথেষ্ট নয়। তাহলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বন্ধ করে, দিন। এগুলো আপনার ভিতরে ঈর্ষা এবং হিংসার সৃষ্টি করে।
৩.যদি আপনি অনেক টিভি দেখেন তাহলে টিভিটা বেডরুম থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যান।
৪.যদি ইলেক্ট্রনিক্স পণ্যের প্রতি অতিরিক্ত টাকা খরচ করছেন বলে মনে হয়। তাহলে সর্বাধুনিক প্রযুক্তিগত পণ্যের রিভিউ পড়া বন্ধ করে দিন।
৫.যদি আপনি খুব বেশি ভিডিও গেম খেলছেন বলে মনে হয়। তাহলে প্রতিবার ব্যবহার করার পর কনসোল আনপ্লাগ করুন এবং আলমারিতে বন্ধ করে রাখুন।
From Atomic Habit by James Clear
Skills Value
7 September, 2025