Ashik A-Plus Academy

Ashik A-Plus Academy সৈয়দ আশিক মাহমুদ
প্রভাষক , আইসিটি
জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ
আইসিটি ব্যাচে পড়তে যোগাযোগ - ০১৭১৭৪০৭৩৭৬

বিশেষ ঘোষণা
==========================
তোমরা যারা আমার কাছে পড়তে চাও , তারা সরাসরি ০১৭১৭৪০৭৩৭৬ নম্বরে যোগাযোগ করতে পারো ।

তোমাদের ভালো রেজাল্ট করানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে আমি প্রস্তুত ।

ধন্যবাদান্তে ,
আশিক স্যার
প্রভাষক, আইসিটি
জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজ ।

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর সেন্টার তালিকা শরীয়তপুর
15/03/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর সেন্টার তালিকা শরীয়তপুর

08/12/2025

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আমার একাদশ ও দ্বাদশ শ্রেণির ব্যাচ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

যারা এখনো ভর্তি হওনি, তারা অবিলম্বে জয়েন করুন। দেরি করলে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন এবং পরবর্তীতে ক্লাসের সাথে তাল মিলিয়ে চলা কষ্টসাধ্য হয়ে যাবে।

ব্যাচ ফি: ১,০০০ টাকা । কারো আর্থিক সমস্যা থাকলে সেটা আলোচনাসাপেক্ষে ।

⚠️ যাদের পূর্ববর্তী বকেয়া ফি আছে, তারা অবশ্যই ভর্তির পূর্বে সম্পূর্ণ বকেয়া পরিশোধ করবেন। বকেয়া থাকলে ভর্তি গ্রহণ করা হবে না।

নতুন নিয়মাবলী:

১) এই ব্যাচে প্রত্যেক শিক্ষার্থীকে ক্রমানুসারে রোল নম্বর প্রদান করা হবে।
২) রোল নম্বর অনুযায়ী স্থান বরাদ্দ করা হবে।
৩) প্রতিদিন ক্লাসের শুরুতে উপস্থিতি যাচাইয়ের জন্য নাম ডাকা হবে (অর্থাৎ রেগুলার স্কুল/কোচিংয়ের মতো অ্যাটেন্ডেন্স সিস্টেম)।
৪) এর ফলে আপনারা প্রতিদিন নিয়মিত পড়তে বাধ্য হবেন এবং পড়াশোনায় ধারাবাহিকতা বজায় থাকবে।

যারা গুরুত্ব সহকারে পড়তে চান এবং নিয়মিত ক্লাস করতে প্রতিশ্রুতিবদ্ধ, কেবল তারাই এই ব্যাচে জয়েন করুন।

যারা পড়তে চাও অতিসত্বর যোগাযোগ করুন।

যোগাযোগ - ০১৫১১৪০৭৩৭৬, ০১৭১৭৪০৭৩৭৬

24/11/2025

একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির আইসিটি ব্যাচ চলছে ।
যে কোন কলেজের শিক্ষার্থী , ভালো ফলাফলের গ্যারান্টিতে ।

তোমার আইসিটি আতঙ্ক দুর করার গ্যারান্টি আমার ।

সৈয়দ আশিক মাহমুদ
প্রভাষক, আইসিটি
জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ
যোগাযোগঃ ০১৭১৭৪০৭৩৭৬, ০১৯১১৩৬৪৯৫৪
ফেসবুক পেজঃ ASHIK ICT CARE

14/11/2025
16/10/2025

২০২৫ এইচএসসি আইসিটি রেজাল্ট রিভিউ
===============================
আলহামদুলিল্লাহ, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ থেকে আইসিটিতে পাসের হার ৯০% ।
৬০ জনের মধ্যে পাস ৫৪ জন ।

এই ৬ জন যারা ফেল করেছে তাদের মধ্যে দুই জন অনুপস্থিত ছিল । তার মানে ফেল করেছে অনলি ৪ জন ।

গত বছর ছিল ফেল মাত্র ৩ জন ।

এ+ পেয়েছে চারজন ।

৭৫+ পেয়েছে অন্তত ১৫+

ধন্যবাদ সবাইকে ।

21/09/2025

অধ্যায় - ৬
জ্ঞানমূলক প্রশ্ন

১. কম্পোজিট প্রাইমারি কী বলতে কি বুঝ?
উত্তরঃ দুই বা ততোধিক ফিল্ড/এট্রিবিউট বা কী সম্মিলিত কোনো এনটিটি সেটকে শনাক্ত করতে পারলে তাদেরকে কম্পোজিট প্রাইমারি কী বলা হয়।

২. RDBMS কী?
উত্তরঃ রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে RDBMS বলা হয়।

৩. ডেটা টাইপ কী?
উত্তরঃ ডেটার ধরনকে ডেটা টাইপ বলে।

৪. DBMS কী?
উত্তরঃ DBMS বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য একসেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।

৫. সাইফার টেক্সট কী?
উত্তরঃ এনক্রিপশন করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্যরূপে থাকে না তাকে সাইফার টেক্সট বলে।

৬. জাংশন টেবিল কী?
উত্তরঃ দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে Many to Many রিলেশন প্রতিষ্ঠা করা ডেটা টেবিল তৈরি করতে হয় যা জাংশন টেবিল নামে পরিচিত।

৭. কর্পোরেট ডেটাবেজ কী?
উত্তরঃ আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, বীমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক ধরনের ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করে। সেই ডেটাবেজকে কর্পোরেট ডেটাবেজ বলে।

৮. ডেটাবেজ কী?
উত্তরঃ ডেটাবেজ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি।

৯. এনটিটি কী?
উত্তরঃ কোন ডেটা টেবিল চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই ডেটার এনটিটি।

১০. কুয়েরি ল্যাঙ্গুয়েজ কী?
উত্তরঃ যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেজ থেকে শর্তসাপেক্ষে নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করে Insert, Delete, Modify ইত্যাদি করা যায় সে ল্যাঙ্গুয়েজকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়।

১১. ফাংশন কী?
উত্তরঃ বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। ফাংশন একটি নির্দিষ্ট নামে লাইব্রেরিতে জমা থাকে এবং প্রয়োজনে সেই ফাংশনের জন্য নির্ধারিত কাজগুলো করা যায়।

১২. ইন্ডেক্সিং কী?
উত্তরঃ ইন্ডেক্সিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত এক বা একাধিক ফিল্ড অনুসারে সাজানোর উদ্দেশ্যে মূল টেবিল অপরিবর্তিত রেখে রেকর্ডগুলোর অ্যাড্রেসকে সাজানো।

১৩. ডেটা এনক্রিপশন কী?
উত্তরঃ যে ডেটা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয় অর্থাৎ নিরাপত্তার জন্য বিশেষ কোড ব্যবহার করা হয়। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে নিরাপদ রাখাই ডেটা এনক্রিপশন।

১৪. রেকর্ড কী?
উত্তরঃ পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো ডেটা আইটেমকে একত্রে রেকর্ড বলে।

১৫. SQL কী?
উত্তরঃ SQL এর পূর্ণরূপ Structured Query Language. এটি অত্যন্ত শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ।

১৬. ক্যুয়েরি কী?
উত্তরঃ ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্য থেকে শর্তানুযায়ী কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করাই হচ্ছে ক্যুয়েরি ।

১৭. Foreign Key কী?

উত্তর : একটি ডেটাবেজের দুটি টেবিলের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য দ্বিতীয় টেবিলে যে কী ব্যবহৃত হয় তাকে ফরেন কী বলে।

১৮.ডেটাবেজ প্রশাসক / ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে?

উত্তরঃ যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর ডেটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে।

১৯. ডেটাবেজ ইনডেক্সিং কী?

২০. Sorting কী?

উত্তরঃ Sorting হচ্ছে একই শ্রেণীভূক্ত কিছু ডেটাকে তাদের মানের ঊর্ধ্বক্রম বা অধ:ক্রম অনুসারে সাজানো। Sortingদুই প্রকার। যথা-
ক) ছোট থেকে বড় বা উর্ধ্বক্রম বা উচ্চক্রম(Aescending)।
খ) বড় থেকে ছোট বা অধঃক্রম বা নিম্নক্রম(Descending)।

২১. ডেটাবেজ সিকিউরিটি কী?

উত্তরঃ ডেটাবেজ সিকিউরিটি বলতে ডেটাবেসের গোপনীয়তা, অখণ্ডতা এবং প্রাপ্যতা প্রতিষ্ঠা ও সংরক্ষণ করার জন্য ডিজাইন করা টুল, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থার পরিসর বোঝায়।

২২. প্রাইমারী কী কি?

উত্তর : কোনো ডেটাবেজ টেবিলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয় এবং যার মাধ্যমে এক বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটাবেজ তৈরি করা যায় তাকে প্রাইমারি কী বলা হয়।

২৩. রিলেশনাল ডেটাবেজ কী?

উত্তরঃ যে ডেটাবেজে একটি ডেটা টেবিলের ডেটা বা রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটা বা রেকর্ডের সম্পর্ককে রিলেশনাল ডেটাবেজ বলে।

২৪. E-R ডায়াগ্রাম কী?

উত্তরঃ E-R Diagram হলো একটি চিত্রভিত্তিক মডেল, যা ডেটাবেজের বিভিন্ন উপাদান যেমন এনটিটি (Entity), তাদের বৈশিষ্ট্য (Attributes), এবং সম্পর্ক (Relationships)-কে চিহ্নিত ও ব্যাখ্যা করে।

২৫. Encryption কাকে বলে?

উত্তরঃ ডেটার নিরাপত্তার জন্য ডেটাকে বিশেষভাবে পরিবর্তন করে অন্য ফরমেটে উপস্থাপন করার পদ্ধতিকে ডেটা এনক্রিপশন বলে।

Send a message to learn more

28/08/2025

Question:
1 কিলোবাইট=1000 বাইট।
1 কিলোবাইট=1024 বাইট।

কোনটা সঠিক হবে ?

Answer:
এটি একটি খুব সাধারণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটোই নির্দিষ্ট প্রসঙ্গে সঠিক। পার্থক্যটি নিম্নরূপ:
১. দশমিক (Decimal) পদ্ধতি বা SI মান: 1 KB = 1000 Bytes

কখন ব্যবহার করা হয়: যখন ডিস্ক স্টোরেজ (হার্ড ডিস্ক, SSD, পেনড্রাইভ, মেমরি কার্ড), নেটওয়ার্কের ডেটা ট্রান্সফারের গতি (ইন্টারনেট স্পিড) বা কোনো পণ্যের মোড়কে স্টোরেজ ক্যাপাসিটি উল্লেখ করা হয়।

কারণ: হার্ডওয়্যার নির্মাতারা এই পদ্ধতি ব্যবহার করেন কারণ এটি গণনার জন্য সহজ (১০-এর ঘাতে) এবং এতে পণ্যের স্টোরেজ ক্যাপাসিটি সংখ্যায় বেশি দেখায় (যেমন, ১ TB হার্ড ডিস্কে ১,০০০,০০০,০০০,০০০ বাইট থাকে)।

২. বাইনারি (Binary) পদ্ধতি বা IEC মান: 1 KiB = 1024 Bytes

কখন ব্যবহার করা হয়: যখন কম্পিউটারের মেমরি (RAM, ROM) বা সফটওয়্যার-related বিষয় (যেমন: ফাইল সাইজ, স্টোরেজ অপারেটিং সিস্টেমে দেখায়) নিয়ে কাজ করা হয়।

কারণ: কম্পিউটার বাইনারি পদ্ধতিতে (২-এর ঘাতে) কাজ করে। ২^১০ = ১০২৪, যা ১০০০-এর খুব কাছাকাছি। তাই প্রোগ্রামার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ঐতিহ্যগতভাবে ১০২৪ বাইটকে ১ কিলোবাইট বলেছেন।

30/07/2025

প্রতি বছরের মত এ বছরেও ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার পরীক্ষক । আলহামদুলিল্লাহ ।

Address

Zazira
Shariatpur
8010

Telephone

+8801717407376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik A-Plus Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category