Al-Jamia Al-Islamia Madinatul Uloom

Al-Jamia Al-Islamia Madinatul Uloom This is an Islamic education page

২৭ অক্টোবর। আপনি আসছেন তো?
25/10/2025

২৭ অক্টোবর। আপনি আসছেন তো?

ঈদুল আজহার সুন্নত আমলঈদুল আজহা ইসলাম ধর্মের একটি মহৎ উৎসব এবং তা কোরবানি ও আত্মত্যাগের মহান বার্তা বহন করে। প্রতি বছর জি...
07/06/2025

ঈদুল আজহার সুন্নত আমল

ঈদুল আজহা ইসলাম ধর্মের একটি মহৎ উৎসব এবং তা কোরবানি ও আত্মত্যাগের মহান বার্তা বহন করে। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম উম্মাহ এ দিনটি উদযাপন করে থাকে। এদিনের মূল ইবাদত হলো—ঈদের নামাজ আদায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। রাসুলুল্লাহ (সা.) বলেন, আজকের দিনে আমরা প্রথমে ঈদের নামাজ আদায় করব, এরপর ফিরে এসে কোরবানি করব” (বুখারি: ৯৬৮)।

ঈদুল আজহার সূচনা হয় হিজরতের পরপরই, মদিনায় নবীজি (সা.)-এর সময় থেকে। এ দিনটিকে আরও তাৎপর্যমণ্ডিত করতে রাসুল (সা.) বেশ কিছু সুন্নত আমলের নির্দেশ দিয়েছেন। আসুন জেনে নিই সেগুলো—

ঈদুল আজহার দিনের সুন্নত আমলসমূহ:

১. অন্যান্য দিনের তুলনায় সকালে তাড়াতাড়ি জাগ্রত হওয়া। (বায়হাকি: ৬১২৬)
২. মিসওয়াক করা বা দাঁত পরিষ্কার করা। (তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৮)
৩. গোসল করা। (ইবনে মাজাহ: ১৩১৫)
৪. শরিয়তসম্মত সুন্দর পোশাক পরিধান করা। (বুখারি: ৯৪৮)
৫. সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। (বুখারি: ৯৪৮, মুস্তাদরাকে হাকেম: ৭৫৬০)
৬. সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম: ৭৫৬০)
৭. ঈদের নামাজের আগে কিছু না খেয়ে, নামাজের পর কোরবানির গোশত খাওয়া। (বুখারি: ৯৫৩, তিরমিজি: ৫৪২, দারেমি: ১৬০৩)
৮. সকাল সকাল ঈদগাহের উদ্দেশে রওনা হওয়া। (আবু দাউদ: ১১৫৭)
৯. সম্ভব হলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে না পড়া। (বুখারি: ৯৫৬, আবু দাউদ: ১১৫৮)
১০. ঈদগাহে যাওয়ার সময় এক পথ ব্যবহার করে, ফেরার সময় ভিন্ন পথ বেছে নেওয়া। (বুখারি: ৯৮৬)
১১. হেঁটে ঈদগাহে যাওয়া। (আবু দাউদ: ১১৪৩)
১২. ঈদগাহে যাওয়ার পথে উচ্চ স্বরে তাকবির পাঠ করা:

উচ্চারণ:
আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবর; আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ:
আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।* (মুস্তাদরাকে হাকেম: ১১০৫)

---
এই আমলগুলো পালনের মাধ্যমে ঈদুল আজহা আরও বরকতময় ও অর্থবহ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

23/02/2023

আগামী ৯ই মার্চ ২০২৩ ইং সনে জামিয়ার ছালানা ইমতেহান শুরু হতে যাচ্ছে।

02/09/2021

আল জামিয়া আল ইসলামিয়া মাদীনাতুল উলুম।থানাঘাট, রুপপুর,শাহজাদপুর,সিরাজগঞ্জ।
দীর্ঘ লকডাউনের পর গতকাল ১ সেপ্টেম্বর বুধবার থেকে ক্লাস শুরু হয়েছে।

26/06/2019

নাম: আল-জামি'য়া আল-ইসলামিয়া মাদীনাতুল উলূম।
ঠিকানা: থানাঘাট,রুপপুর,শাহজাদপুর-সিরাজগঞ্জ।
ভৌগলিক অবস্থান: শাহজাদপুর শহরের পূর্ব প্রান্তে করতোয়া নদীর পশ্চিম তীরে ব্রিজের উত্তর পার্শ্বে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত।
প্রতিষ্ঠা সন: ১৪১৮ হিজরী,১৪০৪ বাং, ১৯৯৭খৃষ্টাব্দ।
বর্তমান কার্যক্রম: মক্তব বিভাগ,হিফয বিভাগ ও কিতাব বিভাগ 'ঊলা' জামাত পর্যন্তপ্রয়োজনীয় সাধারণ শিক্ষা বাংলা,ইংরেজি, গণিত ও ভুগল ইত্যাদিসহ পরিচালিত হচ্ছে।

Address

Shahjadpur, Sirajganj
Shahzadpur

Telephone

+8801883741369

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Jamia Al-Islamia Madinatul Uloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category