Katlapur pre-cadet school
“আমরা মেধাবী খুঁজিনা, মেধাবী তৈরী করি”
21/05/2026
#নোটিশ #বন্ধ #ঈদ #স্কুল #অবকাশ
10/05/2026
🌸 মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, হাজার কষ্টের মাঝেও সন্তানের মুখে হাসি ফোটানোর নাম।
এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের আঁচল।
মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 💖
#মা_দিবস #মা #ভালোবাসা
#শ্রমিক #দিবসের #শুভেচ্ছা 🌿
আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শ্রমই সভ্যতার মূল ভিত্তি—শ্রমিকদের ঘাম আর পরিশ্রমেই গড়ে ওঠে আমাদের সমাজ ও ভবিষ্যৎ।
আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শ্রমজীবী মানুষকে, যারা নীরবে প্রতিদিন আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শ্রমের মর্যাদা দিতে শিখি, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় সচেতন হই।
শ্রমিকের সম্মান, আমাদের অঙ্গীকার।
#মে_দিবস #শ্রমিক_দিবস
আগামীকাল ২৫/০৪/২৬ শনিবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
23/04/2026
আজ আমাদের স্কুলে হামের টিকা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসিমুখে টিকা নিচ্ছে আমাদের ছোট্ট শিক্ষার্থীরা—এ যেন একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি।
আসুন, সবাই সচেতন হই এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করি। 💉🌿
#হামের_টিকা #সুস্থ_শিশু #নিরাপদ_ভবিষ্যৎ
22/04/2026
📢 জরুরি নোটিশ 📢
আগামীকাল ২৩/০৪/২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯:০০টা হতে দুপুর ১:০০টা পর্যন্ত শিক্ষার্থীদের হাম (Measles) এর টিকা প্রদান করা হবে।
এজন্য উক্ত সময়ে সকল শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
সকল অভিভাবক ও শিক্ষার্থীদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
#জরুরি_নোটিশ #হামের_টিকা #স্বাস্থ্য_সচেতনতা #স্কুল_নোটিশ #শিক্ষার্থীদের_জন্য #টিকাদান_কার্যক্রম
*জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি:*
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪/০৪/২০২৬ তারিখ (শুক্রবার) সকাল ৭টা হতে ২৫/০৪/২০২৬ তারিখ (শনিবার) সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ (চব্বিশ) ঘণ্টা আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
*তিতাস গ্যাস কর্তৃপক্ষ*
আগামীকাল এস.এস.সি পরীক্ষা — সকল শিক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা 🤍
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপের সামনে দাঁড়িয়ে আছো তোমরা। ভয় পেও না, দুশ্চিন্তা করো না। এতদিনের পরিশ্রমই তোমাদের সবচেয়ে বড় শক্তি। নিজের ওপর বিশ্বাস রাখো, মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ো, আর শান্তভাবে উত্তর দাও।
মনে রেখো, এই পরীক্ষা শুধু ফলাফল নয় — এটি তোমাদের আত্মবিশ্বাস ও সাহসেরও পরীক্ষা।
সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সফল হও — এই দোয়া রইলো। 🌸
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
156/3 Katlapur, Dhaka
Savar
1340
Opening Hours
| Monday | 08:00 - 16:00 |
| Tuesday | 08:00 - 16:00 |
| Wednesday | 08:00 - 16:00 |
| Thursday | 08:00 - 14:00 |
| Saturday | 08:00 - 16:00 |
| Sunday | 08:00 - 16:00 |