15/12/2025
আজ ১৬ই ডিসেম্বর।
আমাদের মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর, এমন একটি দিন যা আমাদের ইতিহাসে চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লেখা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীনতার জন্য লড়েছে অসংখ্য মানুষ। প্রত্যেক শহীদ, প্রত্যেক মুক্তিকামী যোদ্ধার আত্মত্যাগের গল্প আজও আমাদের হৃদয়ে জীবন্ত। তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। PHILDC র পক্ষ থেকে সকলকে জানাই, বিজয় দিবসের প্রীতি ও শুভেচ্ছা। 🇧🇩🇧🇩
06/09/2025
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, The Daily Star এবং তর্কজালের যৌথ উদ্যোগে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 'আবুল মনসুর আহমদ বক্তৃতা প্রতিযোগিতা ২০২৫' শীর্ষক এই প্রতিযোগিতার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছিলো —গণঅভ্যুত্থান পরবর্তী 'বাংলাদেশের কালচার'।
প্রতিযোগিতাটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিযোগীর মধ্যে লড়াই শেষে প্রথম স্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা জাহান তিথী। প্রথম স্থান অধিকারী হিসেবে তিনি সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং নগদ ১৫ হাজার টাকা অর্থমূল্য পেয়েছেন। বর্তমানে তিনি Philosophy Debating Club, JU এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা PHILDC পরিবার তাঁর এই সাফল্যে গর্বিত।
18/08/2025
Executive Committee of Philosophy Debating Club – 2025. Best wishes to everyone.💜
07/10/2024
Jahangirnagar University Debate Organization-JUDO কর্তৃক আয়োজিত "৬ষ্ঠ নবীন ও ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায়" নবীন বিতর্কে বাংলা পর্যায়ে ৫২তম আবর্তন থেকে ১৪টি দল অংশগ্রহণ করে।যেখানে ৪২জন বিতার্কিক এর মধ্য থেকে সেরা ১০জন বিতার্কিক নির্বাচিত করা হয়।
সেরা ১০জন বিতার্কিক এর মধ্যে ফিলোসোফি ডিবেটিং ক্লাব(ফিলডিসি) এর শেখ ফরিদ (দর্শন বিভাগ,৫২তম আবর্তন) সম্মিলিতভাবে ৩য় স্থান অধিকার করে।
03/07/2024
ফিলডিসির সাপ্তাহিক বৈঠকে চলমান তর্কযুদ্ধ।
30/06/2024
চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত “ ৮ম তারুণ্য উৎসব-২০২৪ “ এ স্বতন্ত্র বিচারকদের মধ্যে সেরা বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন philosophy Debating Club (PHILDC) র দুজন বিতার্কিক। উল্লেখ্য যে, ৩২ জন স্বতন্ত্র বিচারকের মধ্যে প্রথম তিনটির দুইটি অবস্থানই ফিলডিসির বিতার্কিকরা নিশ্চিত করেছেন। অভিনন্দন ও শুভকামনা তাঁদের প্রতি। তাঁরা হলেন যথাক্রমে,
১)রুবিনা জাহান তিথী
দর্শন বিভাগ, ৫০ তম আবর্তন
২)তাজনিন নাহার তাম্মী
দর্শন বিভাগ, ৫১ তম আবর্তন।
PHILDC র বিতার্কিকদের সাফল্যের এই পরম্পরা অব্যাহত থাকুক।
23/03/2024
ফিলোসোফি ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক বিতর্ক চর্চা।
23/03/2024
ফিলডিসির নবীন সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলের স্থিরচিত্র।
18/10/2023
১৬ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত হয় ফিলোসফি ডিবেটিং ক্লাবের বিতর্ক কর্মশালা।
16/10/2023
ফিলডিসি আয়োজিত বিতর্ক কর্মশালার অংশ হিসাবে থাকছে বারোয়ারি বিতর্ক। নবীনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বারোয়ারি বিতর্ক।
বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে:
"প্রতীক্ষা শেষে....... "
14/10/2023
ফিলোসফি ডিবেটিং ক্লাব আয়োজন করতে চলেছে বিতর্ক কর্মশালা। আগামী ১৬ অক্টোবর সোমবার কলা ও মানবিকী অনুষদের ১০৩ নং কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সকলে আমন্ত্রিত।