Sunshine School & College

Sunshine School & College Sunshine School & College is a friendly, welcoming school where children are happy and enjoy learning

24/08/2026

বিদ্যুৎ ছিল না, তাই আজ খোলা আকাশের নিচেই ভাইভা পরীক্ষা দিল আমাদের ছোট্ট সোনামণিরা।
প্রতিকূলতা যতই আসুক, শেখার আগ্রহ আর প্রস্তুতি থেমে থাকেনি এতটুকু। এই দৃশ্যটাই বলে দেয়, শিক্ষার জন্য চার দেয়ালের ঘর নয়, দরকার একটু আন্তরিকতা আর ইচ্ছাশক্তি।
আমাদের ছোট্ট শিক্ষার্থীদের জন্য অনেক আদর ও শুভকামনা। 🤍☁️

#শিক্ষারআলো #ছোট্টসোনামণি #প্রতিকূলতায়শেখা #স্কুলজীবন #ভাইভাপরীক্ষা

24/08/2026
24/08/2026
17/08/2026

আজ এসেছিল টাঙ্গাইলের ছেলে ফাহিম — তার সাফল্যের অংশীদার করতে সাথে নিয়ে এসেছিল টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি। সাথে ছিলেন তার মা, আর আমাদের আরেক ছাত্র তামিমও।
এই মুহূর্তগুলোই আসলে শিক্ষকতার সবচেয়ে বড় প্রাপ্তি। 🤍

#ফাহিমেরসাফল্য #টাঙ্গাইলেরমিষ্টি #গর্বিতশিক্ষক #মায়েরআশীর্বাদ #ছাত্রছাত্রীদেরসাফল্য #ভালোবাসারমুহূর্ত

দেখেন যা ভাল মনে করেন !!! আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক বিশ্লেষক !!
17/08/2026

দেখেন যা ভাল মনে করেন !!!
আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক বিশ্লেষক !!

16/08/2026

শিক্ষার্থী থেকে আপনজন, এই বন্ধন শুধু অনুভব করা যায়! ❤️
আমাদের সাবেক শিক্ষার্থী নাদিয়া আজ নতুন মা। এই আনন্দের মুহূর্তে আমাদের জন্য মিষ্টি পাঠিয়ে সে আবারও প্রমাণ করল, স্কুলের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হৃদয়ের এক সুন্দর বন্ধন। 🥰
নাদিয়া, তোমার এবং তোমার নতুন অতিথির জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🤲
আল্লাহ তোমার সন্তানকে নেক ও সুসন্তান হিসেবে কবুল করুন। আমিন। ❤️

এই ছবিগুলো সবচেয়ে হৃদয়ছোঁয়া আবেগের।ফাহিমের মা ভুলে যাননি আমাদের।সত্যি বলতে, আমরা আশাই করিনি ফাহিমের পক্ষ থেকে কেউ আসব...
13/08/2026

এই ছবিগুলো সবচেয়ে হৃদয়ছোঁয়া আবেগের।
ফাহিমের মা ভুলে যাননি আমাদের।
সত্যি বলতে, আমরা আশাই করিনি ফাহিমের পক্ষ থেকে কেউ আসবেন। কিন্তু আপনি এসেছেন — আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
অনেক অনেক ভালোবাসা, আপু। আপনার সন্তানের এই সাফল্য সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
ফাহিম, আল্লাহ যেন তোমাকে পরবর্তী শিক্ষাজীবনেও সফলতা দান করেন। আমিন। 🤲

#হৃদয়ছোঁয়াভালোবাসা #মায়েরআশীর্বাদ #সাফল্যেরগল্প #গর্বিতপ্রতিষ্ঠান #ছাত্রছাত্রীদেরসাফল্য

13/08/2026

সবাই যার যার সন্তানের সফলতায় আনন্দিত। আর সেই আনন্দ বহুগুণে বেড়ে যায়, যখন সাফল্যের ভাগীদার হয় খুব কাছের, স্নেহের কোনো মানুষ।
রাফসান দেওয়ান — আমার ছোট ভাই। ছোটবেলা থেকেই চিনি ওকে। বিশাল দেহের অধিকারী, কিন্তু মনটাও ঠিক ততটাই বিশাল।
অনেক ধন্যবাদ রাফসান এবং চাচিমাকে।
আর মিষ্টি খেতে খেতে যখন প্রায় অস্থির অবস্থা, ঠিক তখনই ঝাল দিয়ে আমাদের রুচিতে একটু স্বস্তি এনে দিলেন — ধন্যবাদ Beef বিরিয়ানির জন্য! 😄

#সাফল্যেরউদযাপন #ভালোবাসারমানুষ #পরিবারেরআনন্দ

Address

Jirabo
Savar
1341

Alerts

Be the first to know and let us send you an email when Sunshine School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sunshine School & College:

Shortcuts

Share

Category