13/08/2026
:::: চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ ঘোষণা:::
Gateway to Global Opportunities: Career & Education Expo 2026 at City University
সুযোগ আসছে—প্রস্তুত তো?
সিটি ইউনিভার্সিটির Directorate of Students’ Welfare (DSW)-এর উদ্যোগে আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সকাল ১০:৩০টা থেকে সিটি ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে “Gateway to Global Opportunities: Career & Education Expo 2026”।
এবারের Job Fair-এ ২০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান ও নিয়োগদাতা সংস্থা স্টল নিয়ে অংশগ্রহণ করবে। চাকরিপ্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ, CV জমা, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার এবং প্রযোজ্য ক্ষেত্রে On-the-Spot Recruitment-এর সুযোগ পাবেন।
আপনার জন্য সুযোগ:
- একাধিক প্রতিষ্ঠানে একই দিনে CV জমা দেওয়ার সুযোগ
- সরাসরি HR/Recruitment প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ
- চাকরির সুযোগ ও ক্যারিয়ার সম্পর্কে জানার সুযোগ
- CV screening ও interview-এ অংশগ্রহণ
- যোগ্যতার ভিত্তিতে On-the-Spot Recruitment-এর সম্ভাবনা
বিশেষ আকর্ষণ:
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মাননীয় হাইকমিশনার, H.E. Mr. Mohd Shuhada Othman, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
📅 তারিখ: ২৫ আগস্ট ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: সিটি ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও ক্যাম্পাস
::::: এ Job Fair সবার জন্য উন্মুক্ত।::::
সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাইয়ের পাশাপাশি সকল আগ্রহী চাকরিপ্রার্থীকে এই সুযোগ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনার CV সঙ্গে নিয়ে আসুন। আপনার পরবর্তী ক্যারিয়ার সুযোগটি এখানেই হতে পারে।
Come & Explore ll
Connect ll Interview ll Get Hired.
আয়োজনে:
Directorate of Students’ Welfare (DSW)
City University, Bangladesh