আফসার মাহমুদ

আফসার মাহমুদ People's News
(4)

21/12/2025
আজ ঢাকায় শহীদ হাদির জানাজায় যোগ দিতে আমীরে হেফাজতের আহ্বান।
19/12/2025

আজ ঢাকায় শহীদ হাদির জানাজায় যোগ দিতে আমীরে হেফাজতের আহ্বান।

শহীদ হাদী কথা রেখেজান দিয়েছেন, কিন্তু জুলাই দেন নাই! রাহিমাহুল্লাহ 😭
18/12/2025

শহীদ হাদী কথা রেখে
জান দিয়েছেন, কিন্তু জুলাই দেন নাই!

রাহিমাহুল্লাহ 😭

06/12/2025

“যে যত্ন করতে জানে, সে তার পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে। আর যে যত্ন করতে জানে না, সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে।"

অপপ্রচারের দায়ে ইত্তেফাককে ক্ষমা চাইতে হবে; বাউল সন্দেহে নয়, মোবাইল চোরকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা  ---হেফাজতে ইসলাম...
28/11/2025

অপপ্রচারের দায়ে ইত্তেফাককে ক্ষমা চাইতে হবে; বাউল সন্দেহে নয়, মোবাইল চোরকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা ---হেফাজতে ইসলাম

পল্টনে ‘বাউল সন্দেহে একজন ব্যক্তিকে হেফাজতের নেতাকর্মীরা গণপিটুনি দিয়েছে’ দাবি করে একটি যাচাইহীন ভিডিও দিয়ে হেফাজতের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকের অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে তিনি বলেন, আজ হেফাজতে ইসলামের বিক্ষোভ-সমাবেশ শেষে পল্টনে একজন পকেটমারকে (মোবাইল চোর) হাতেনাতে ধরে উপস্থিত জনতা উত্তম-মধ্যম দিয়েছে বলে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি। অথচ দৈনিক ইত্তেফাক তাদের ফেসবুক পেজে যাচাই ছাড়া একটি অস্পষ্ট ভিডিও দিয়ে এ ঘটনাকে ‘বাউল সন্দেহে এক যুবককে হেফাজতের নেতাকর্মীদের গণপিটুনি’র দাবি করেছে। অথচ একই ভিডিওতে দেখা যাচ্ছে, হেফাজতের দুজন হলুদ ভেস্ট পরা নিরাপত্তাকর্মী এগিয়ে গিয়ে ওই মোবাইল চোরকে বরং জনতার পিটুনি থেকে রক্ষা করেছে। ঘটনাটি আরো ভালো করে যাচাই করার সুযোগ থাকা সত্ত্বেও ইত্তেফাকের ওই প্রতিবেদক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেফাজতের নামে মিথ্যাচার করেছে। তাছাড়া আর কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমেও এ ঘটনাটির সংবাদ এখনো আমাদের নজরে আসেনি। আমরা হেফাজতের বিরুদ্ধে ইত্তেফাকের এমন অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ইত্তেফাকের এই অপপ্রচার ও মিথ্যাচারিতার কারণে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। অথচ এ ঘটনার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। এমনকি যারা ভণ্ড বাউল আবুল সরকারের ধর্ম অবমাননার ব্যাপারে এতদিন চুপ থেকেছে, তারাও হেফাজতের বিরুদ্ধে বিষোদ্গার করার মওকা পেয়েছে। মোবাইল চোর বা পকেটমার ধরা খেলে উপস্থিত জনতার হাতে উত্তম-মধ্যমের শিকার হওয়াটা আমাদের দেশে স্বাভাবিক ঘটনা।

বিবৃতিতে তিনি বলেন, আমরা সবিনয়ে ইত্তেফাককে অবিলম্বে ক্ষমা চেয়ে সংশোধনী দেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, আমরা ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে মানহানি বিষয়ক আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।

আজিজুল হক আরো বলেন, আমরা আগেও বলেছি, আল্লাহর কটূক্তিকারী ভণ্ড বাউল আবুল সরকার ইস্যুতে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি কাম্য নয়। বাউল সন্দেহে কিংবা বাউলদের ওপর হামলা করে আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ জনতার প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সবাই অটল থাকুন। আমরা আইন-আদালতের ওপর আস্থা রাখতে চাই। আর যদি আইন-আদালত বিচারে ব্যর্থ হয়, তাহলে ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বার্তাপ্রেরক
মাওলানা আফসার মাহমুদ
দপ্তর সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ

আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ) বলেন- "যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে, আল্লাহ তা’আলা এর বিনিময়ে...
28/11/2025

আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ) বলেন- "যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে, আল্লাহ তা’আলা এর বিনিময়ে তার উপর দশবার রহমত বর্ষণ করেন।" ( সহিহ মুসলিম ৩৮৪)

অপর আরেক হাদিসে নবী কারিম (ﷺ) বলেন- “তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুমআ‘র দিন। আর এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ কর। যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়।" (সুনানে আবু দাউদ ১৫৩১)

صلى الله عليه وسلم ﷺ💚💚💚

আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে  ‘কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা’ -এর দাবিতে — ‘আন্তর্জাতিক খতম...
14/11/2025

আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা’ -এর দাবিতে — ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাই, উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে আজ জুমার বয়ানে দেশের সকল মসজিদে এ সম্পর্কে একযোগে আলোচনা ও দোয়া করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আশাকরি— প্রিয় নবীজি সা. -এর খতমে নবুওয়ত মসনদ হেফাজতের ঈমানী আন্দোলনে দেশের সর্বস্তরের আলেম উলামা ও আপামর তৌহিদী জনতাসহ সকল পেশা ও শ্রেণির জনগণ স্বতস্ফুর্ত অংশগ্রহন করবেন, ইনশা-আল্লাহ।

আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন এবং সর্বোচ্চ সফল করুন, আমীন।

আগামি ১৫ নভেম্বর মহাসম্মেলন সফল করার লক্ষে ৭ নভেম্বর  মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন।আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন, আমী...
27/10/2025

আগামি ১৫ নভেম্বর মহাসম্মেলন সফল করার লক্ষে ৭ নভেম্বর মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন।

আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন, আমীন।

মহান রব্বুল আ'লামীন দারুল উলূম কলমা ও নূরিয়া বালিকা মাদরাসার বার্ষিক মাহফিল কবুল  করুন এবং ভরপুর কামিয়াবি দিন, আমীন।
10/10/2025

মহান রব্বুল আ'লামীন দারুল উলূম কলমা ও নূরিয়া বালিকা মাদরাসার বার্ষিক মাহফিল কবুল করুন এবং ভরপুর কামিয়াবি দিন, আমীন।

Address

Savar

Telephone

+8801632339660

Website

Alerts

Be the first to know and let us send you an email when আফসার মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আফসার মাহমুদ:

Shortcuts

Share