𝐂𝐇𝐈𝐍𝐓𝐀 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡

𝐂𝐇𝐈𝐍𝐓𝐀 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡

Share

আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দেশি বিদেশী গবেষকদের সাথে কোলাব্রেশন করে তরুণ গবেষক তৈরি করা।

Photos from 𝐂𝐇𝐈𝐍𝐓𝐀 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡's post 08/05/2026

Grateful to have attended the International Scholarship Celebration Event at the University of Nottingham as a Developing Solutions Scholar.

Honoured to be one of the very few recipients of the 100% Developing Solutions Scholarship to support my MRes in Medicine and Health. Thankful to the University of Nottingham and everyone who supported my journey.

Connect with me through CHINTA Research Bangladesh

09/04/2026

একই ডেটা, প্রায় একই গবেষণা-ফোকাস, তবুও দুইটা আলাদা গল্প! আর মজার বিষয় হলো, দুইটা পেপারই প্রকাশ হলো একইদিনে!

আজকে প্রকাশিত দুইটি পেপারই Bangladesh Demographic and Health Survey (BDHS 2022) ডেটা থেকে করা। দুটোরই মূল আগ্রহ ছিল depression ও anxiety-এর symptom structure এবং connectivity বোঝা। তবে একটি পেপারে আমরা এই প্যাটার্নগুলো দেখেছি বাংলাদেশের ১৫–৪৯ বছর বয়সী সাধারণ নারীদের মধ্যে, আর অন্যটিতে দেখেছি যেসব মায়েরা সন্তান হারিয়েছেন তাদের মধ্যে।

ব্যাপারটা অনেকটা একই গানের মতো। গান এক হলেও, কে গাইছে তার ওপর শুনতে কেমন লাগবে সেটা বদলে যায়। আমাদের দুই পেপারেও symptom-গুলো অনেকটাই একই ছিল, কিন্তু যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে কিছু symptom, যেমন psychomotor disturbance আর suicidal ideation, অনেক বেশি স্পষ্টভাবে ধরা পড়েছে।

একই ডেটা, একই analytic lens, কিন্তু population বদলালে mental health -এর গল্পও বদলে যায়। এই দুইটি কাজ আমাদের আবার মনে করিয়ে দিল, নতুন insight পাওয়ার জন্য সবসময় নতুন data লাগে না; অনেক সময় দরকার হয় নতুন perspective!

সব সহলেখককে আন্তরিক ধন্যবাদ। পেপার দুইটি ফ্রি পড়া যাবেঃ
১. https://rdcu.be/fct7G
২. https://doi.org/10.1155/da/9965609

01/04/2026

The PRL 2026 Update

আমাদের The PRL 2026 ব্যাচের ক্লাসের Google Drive লিংক ইতিমধ্যে শেয়ার করা হয়েছে। সবাই ইমেইল চেক করে নিন।

📂 Record Class ফোল্ডার থেকে Lec 1 – Scientometrics দেখে ফেলুন। দেখার সময় যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে, সেগুলো নোট করে রাখবেন। 📅 আমাদের পরবর্তী ক্লাস (৩ এপ্রিল)-এ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

📌 যারা এখনও Google Classroom-এ যুক্ত হতে পারেননি, তারা ইমেইলে দেওয়া লিংক ব্যবহার করে দ্রুত যুক্ত হয়ে নিন।

30/03/2026

Research Fellowship: Impact

Research Fellowship প্রোগ্রামের impact নিয়ে আমরা খুব বেশি লিখি না। কিন্তু আজ একটা গল্প শেয়ার করতেই হচ্ছে।

আমাদের Research Fellowship প্রোগ্রামের একটি project থেকে নতুন আরেকটি paper প্রকাশিত হয়েছে Psychiatric Quarterly জার্নালে। এই project-এ কাজ করেছে Pronab Das এবং Mohammad Arif ভাই। দীর্ঘমেয়াদি শারীরিক রোগে ভুগছেন, এমন ব্যক্তিদের mental health care needs নিয়ে তাদের এই কাজটি শুধু একটি publication না; বরং একটি বড় research journey-এর অংশ। এই একটি project থেকেই ইতোমধ্যে ৫টি publication বের হয়েছে, আর ৩/৪টি পেপার under review আছে।

Mohammad Arif ভাই আমাদের সাথে ইতোমধ্যে প্রায় ৬টি publication করেছেন। অন্যদিকে Pronab Das ভাইয়ের publication-এর সংখ্যাও প্রায় ১০টির মতো। তিনি এখন James Cook University-এর MPhil student; তার journey -তে আমাদের fellowship ও reference letter দিয়ে যতটুকু সম্ভব support করতে পেরে আমরাও আনন্দিত।

সবচেয়ে inspiring বিষয় হলো, উনারা দুজনই শুরু করেছিলেন আমাদের The PRL কোর্স থেকে। তাদের research interest, dedication, আর শেখার আগ্রহ দেখেই তাদেরকে Research Fellow হিসেবে নেওয়া হয়েছিল। আর মাত্র এক বছরের মধ্যেই তারা যে পরিমাণ meaningful research output দেখিয়েছেন, সেটা সত্যিই ভাবার মতো।

এটাই আসলে আমাদের কাজের সবচেয়ে বড় আনন্দ: কেউ শূন্য থেকে শুরু করে, ধীরে ধীরে research-এ confident হয়ে ওঠে, publication করে, higher study-তে যায়, আর নিজের একটা academic journey তৈরি করে। এই কারণেই নতুনদের জন্যও আমাদের দরজা খোলা।

আমাদের নতুন The PRL batch-এর Orientation Class আজ, ৩০ মার্চ রাত ৯:৩০টায় অনুষ্ঠিত হবে। এই session-এ আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হবো, আর কোর্সের class schedule, day, time, এবং পুরো structure নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

এই sessionটি interested সবাইর জন্য open। Join করতে চাইলে comment-এ আপনার email address দিন, class শুরুর আগে Zoom link পাঠিয়ে দেওয়া হবে।

Paper link: https://rdcu.be/faDpC

28/03/2026

The PRL 2026 Orientation Class | 30 March, 9:30 PM

যারা আমাদের The PRL 2026 ব্যাচের জন্য already registration করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

আগামী ৩০ মার্চ রাত ৯:৩০টায় আমাদের Orientation Class অনুষ্ঠিত হবে। এই সেশনে আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হবো, আর কোর্সের ক্লাসগুলো কীভাবে হবে, সপ্তাহের কোন দিন হবে, কতটায় হবে; এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এই sessionটি সবার জন্য open থাকবে, তাই আগ্রহীরা চাইলে join করতে পারবেন। যারা join করতে চান, তারা comment-এ তাদের email address লিখে দিন। ক্লাসের আগে Zoom link পাঠিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে যারা registration করেছেন, আপনাদের Google Classroom -এ invite করা হয়েছে। সবাই সেখানে যুক্ত হয়ে যাবেন, কারণ কোর্সের সব update সেখানেই দেওয়া হবে। কেউ যদি invitation link না পেয়ে থাকেন, তাহলে comment করুন।

এই ব্যাচের registration ২ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে registration করলে সবাই 10,000 BDT discount পাবেন। Registration link: https://forms.gle/fdTho3dHHPvfv1Ct7

24/03/2026

Research শিখতে চান? নিজের প্রথম paper publish করার স্বপ্ন আছে?

The PRL 2026-এ enroll করলে একটি real research project-এ কাজ করার সুযোগ থাকবে, যেখান থেকে কমপক্ষে ২/৩টি publication করা হবে। আর সেই project-এ কাজের মাধ্যমে participants-রা co-authorship পাওয়ার সুযোগও পাবেন।

CHINTA Research Bangladesh-এর The PRL (Paper-based Research Learning) গত ৮ বছর ধরে এমনভাবে পরিচালিত হচ্ছে, যেখানে research শুধু theory দিয়ে নয়, বরং paper-based hands-on learning-এর মাধ্যমে শেখানো হয়। আমাদের লক্ষ্য হলো একজন learner-কে zero knowledge থেকে independent researcher হিসেবে গড়ে তোলা, যেন তিনি project planning থেকে শুরু করে SPSS দিয়ে data analysis, Mendeley দিয়ে reference management করা, হাতে-কলমে manuscript লিখা, এবং শেষে journal publication পর্যন্ত পুরো process confidently শিখতে পারেন।

Course Mentor
কোর্সে মেন্টর হিসেবে থাকছেন Mohammed Mamun, Director, CHINTA Research Bangladesh। তিনি ২৫০ publications করেছেন এবং ১৩,০০০-এর বেশি citations অর্জন করেছেন। গত ৫ বছর ধরে তিনি Stanford University-এর World’s Top 2% Scientists তালিকায় অন্তর্ভুক্ত আছেন। বর্তমানে তিনি University of Nottingham-এ MRes in Medicine & Health প্রোগ্রামে অধ্যয়নরত।

📅 Class starts: 06 April 2026
⏰ Time: 9 PM – 11 PM
💻 Platform: Zoom, Online

🎁 ডিস্কাউন্টঃ 10,000 BDT [1 April-এর মধ্যে registration করলে]
📝 Registration deadline: 2 April 2026

🔗 Registration link: https://forms.gle/fdTho3dHHPvfv1Ct7
🌐 Details: thechinta.org/opportunities
📩 Email: [email protected]
📱 WhatsApp: 01602-133301

16/03/2026

🎓 আপনার কি কোনো রিসার্চ Publication নেই?
অথবা Research শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?

এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।
এখানে আমি ব্যাখ্যা করেছি কীভাবে The PRL Course এর মাধ্যমে শূন্য জ্ঞান থেকে শুরু করে research paper publish করা পর্যন্ত পুরো প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়।

📑 শুধু শেখা নয় — একটি real research project করা হবে, যেখান থেকে কয়েকটি research paper প্রকাশ করা হবে, এবং কোর্সের অংশগ্রহণকারীরা সেখানে co-author হিসেবে থাকার সুযোগ পাবেন।

এই কোর্সে আপনি শিখবেন—
✔ Research paper কীভাবে বুঝতে হয়
✔ Proposal ও study planning
✔ Data analysis (SPSS)
✔ Manuscript writing
✔ Journal publication process

📅 Registration Deadline: 25 March
🎓 Class Start: 30 March

👉 Enroll here: https://forms.gle/fdTho3dHHPvfv1Ct7

23/02/2026

📢 Free Paper Submission Class

আমাদের আগের The PRL Spring ব্যাচ থেকে প্রথম পেপার সাবমিশন হতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা একটি ফ্রি লাইভ ক্লাস আয়োজন করছি 2৫ তারিখ রাত ১০টায়, যেখানে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে জার্নালে পেপার সাবমিট করা হয়।
এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। যারা যুক্ত হতে চান, পোস্টে আপনার ইমেইল অ্যাড্রেস কমেন্ট করুন।


📢 The PRL: Spring 2026
আমাদের কাছে রিসার্চ শিখতে চাইলে, The PRL -র নতুন ব্যাচ হতে পারে আপনার জন্য মোক্ষাম সুযোগ।
🔗 রেজিস্ট্রেশন: https://thechinta.org/opportunities/69834e7088d055c272e71707
⏳ Deadline: 25 February
💙 কোর্স ফিতে বিশেষ ওয়েভার দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং যারা ২৫ ফেব্রুয়ারির মধ্যে করবেন, সকলেই এই ওয়েভার পাবেন।

আমরা শুধু থিওরি শেখাই না — হাতে-কলমে রিসার্চ করাই।
✔️ রিসার্চ কোয়েশ্চেন তৈরি, লিটারেচার রিভিউ, স্টাডি ডিজাইন ও স্যাম্পল সাইজ নির্ধারণ
✔️ লাইন-বাই-লাইন পেপার পড়া ও রিসার্চ গ্যাপ চিহ্নিত করা
✔️ SPSS দিয়ে ডেটা এন্ট্রি, ক্লিনিং, অ্যানালাইসিস ও রেজাল্ট ইন্টারপ্রিটেশন
✔️ Mendeley দিয়ে রেফারেন্স ম্যানেজমেন্ট
✔️ সম্পূর্ণ ম্যানুসক্রিপ্ট লেখা (Introduction থেকে Discussion)
✔️ উপযুক্ত জার্নাল নির্বাচন ও লাইভ সাবমিশন প্রসেস
✔️ রিভিউয়ার কমেন্টের উত্তর দেওয়া এবং পাবলিশ করা

📌 কোর্সের অংশ হিসেবে একটি লাইভ প্রজেক্টে কাজ করা হবে, যেখান থেকে একাধিক পাবলিকেশন করা হবে। অংশগ্রহণকারীরা সেই পেপারগুলোর অথর হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন এবং পুরো পাবলিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাবেন।

আমাদের লক্ষ্য— কোর্স শেষে আপনি যেন একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে নিজেই কাজ করতে পারেন।

15/02/2026

📢 Research Fellowship

রিসার্চ ফেলোশিপের আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি — আর মাত্র ৫ দিন বাকি! ⏳

CHINTA Research Bangladesh থেকে ২০২৬ সালের জন্য আমরা কয়েকটি ইম্প্যাক্টফুল ও কনটেক্সট-স্পেসিফিক গবেষণা প্রোজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা সীমিত সংখ্যক Research Fellow নির্বাচন করবো, যারা আমাদের তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

এই ফেলোশিপটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রোগ্রাম। নির্বাচিত ফেলোদের নির্দিষ্ট প্রোজেক্টে ফান্ডিং সাপোর্ট দেওয়া হবে এবং গবেষণা শেষে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করা হবে। যদিও ফান্ডের পরিমাণ সীমিত, তবে ডেটা কালেকশন ও প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশনের প্রয়োজনীয় ব্যয় কাভার করার জন্য যথেষ্ট থাকবে।

🎯 ফেলোশিপে যা থাকছেঃ
✨ কমপক্ষে ১ বছরের মেন্টরশিপ ও রিসার্চ সাপোর্ট
🌐 অফিসিয়াল ওয়েবসাইটে প্রোফাইল
📧 ইনস্টিটিউশনাল ইমেইল আইডি
🎓 হায়ার এডুকেশন ও রিসার্চ ক্যারিয়ার গাইডেন্স
📊 বাস্তব গবেষণা প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা

আপনি যদি গবেষণায় সিরিয়াস হন এবং একটি স্ট্রাকচার্ড, গাইডেড প্ল্যাটফর্মে কাজ করতে চান, এটাই হতে পারে আপনার জন্য সঠিক সময়।

⏰ দেরি না করে আবেদন সম্পন্ন করুন ২০ ফেব্রুয়ারির আগেই।
🔗 রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে:
https://thechinta.org/opportunities

CHINTA Research Bangladesh 04/02/2026

Research with CHINTA

CHINTA Research Bangladesh গত ২০১৭ সাল থেকে গবেষণা শেখানো ও করানোর মাধ্যমে তরুণ গবেষকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমাদের টিম থেকে ২৫০টিরও বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে।

আমাদের মূল দর্শন খুবই পরিষ্কার—
👉 তরুণদের হাতে-কলমে গবেষণা শেখানো,
👉 তাদের ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে গড়ে তোলা,
👉 এবং তাদের গবেষণা ক্যারিয়ারে প্রয়োজনীয় একাডেমিক ও প্রফেশনাল সাপোর্ট দেওয়া।

📢 ২০২৬ সালের জন্য The PRL Course এবং Research Fellowship –এর রেজিস্ট্রেশন এখন চালু রয়েছে, যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশন করার আগে অনুরোধ থাকবে, কোন প্রোগ্রামের জন্য কী যোগ্যতা প্রয়োজন, সেটা ভালোভাবে পড়ে দেখুন।
🔗 প্রতিটি প্রোগ্রামের বিস্তারিত ও রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে: https://thechinta.org/opportunities

ℹ️ The PRL Course এবং Research Fellowship প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমরা ১৫ ফেব্রুয়ারি একটি ইনফরমেশন সেশন আয়োজন করবো, যেখানে অংশগ্রহণকারীদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। যারা এই সেশনের যুক্ত হতে চান, তারা ইমেইল এড্রেস কমেন্ট করতে পারেন। পাশাপাশি, আমাদের ফেসবুক Research with CHINTA [2026] ইভেন্ট Going দিতে পারেন।

📲 নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন:
🔹 FB Group: https://facebook.com/groups/1939896079448576
🔹 Messenger Group: https://m.me/cm/AbbtnJAsF963bKZU

CHINTA Research Bangladesh

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Savar