DIU Insiders

DIU Insiders Daffodil international university

শিক্ষার্থীদের বিদেশমুখিতা কমাতে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে দেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়ার লক্ষ্যে ২০০২ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্তমানে প্রায় ২৫ হাজার দেশি-বিদেশি শিক্ষার্থী মুখরিত এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৬৮ জন শিক্ষার্থী নিয়ে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সু

নাম ছড়িয়ে পড়েছে উল্লেখযোগ্য হারে। এ পর্যন্ত বিশ্বের ৪৫০টির অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

রাজধানী ঢাকার আশুলিয়ায় প্রায় ৬০ একর জায়গার ওপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাগরিক কোলাহলমুক্ত, পাখির কলকাকলীতে মুখরিত সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমিতে গড়ে উঠেছে শিক্ষাবান্ধব এই ক্যাম্পাস। সর্বাধুনিক শিক্ষা উপকরণ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আবাসন সুবিধা, উন্নত ল্যাবরেটরি, ইনোভেশন ল্যাব, সহশিক্ষা কার্যক্রম, বিশাল খেলার মাঠ, যাতায়াত-সুবিধা, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট, টেনিস কোর্ট, গলফ কোর্স, ওয়াই-ফাইসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ক্যাম্পাসকে ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শীর্ষস্থানে অবস্থান করছে
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২২-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান তৃতীয়। এ ছাড়া টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২২-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ২০২১-এ বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করছে।

25/07/2026

ব্রেকিং নিউজ 🚨

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন!
আজ অব্দি জেন-জি’রা আ'ন্দোলন করে ব্যর্থ হয়নি! যেখানে জেন-জি রাস্তায় নেমেছে, সেখানেই পরিবর্তন এসেছে।

25/07/2026

গাছের গোড়া উপড়ে পড়ে যাওয়ার ভয়ে ডাল ছাটাইয়ে বাধ্য হলো ভারত সরকার,

ব্যার্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী..

25/07/2026

ভারতের ছাত্র ছাত্রীদের ও আন্দোলন এ যারা সংযুক্ত হয়েছিলো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়।

তারা যদি শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন থামিয়ে দেয় তাহলে ভবিষ্যতে তাদেরকে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে।

বিজেপি আইটি সেল এর কাছে এই আন্দোলন পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়ায় যারা যারা কাজ করেছে সবার ডেটা আছে।

পাশাপাশি সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ও সকল তথ্য রয়েছে।

সরকার একবার বেঁচে গেলে তারপর নানাভাবে অপদস্ত করবে সেইসব ছাত্র ছাত্রী সাংবাদিক অভিনেতা অভিনেত্রী সহ Activist দের।

তাই এই সময়টা পুরো ভারতের যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

দেখা যাক তারা কি পারবে "এক দফায়" সুইচ করতে!

Abdullah Al Jaber

25/07/2026

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী!

> 📢 জরুরি বিজ্ঞপ্তি: কর্মসূচি স্থগিত সংক্রান্ত> শিক্ষকদের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে এবং তাঁদের সাথে আলোচনা ই...
24/07/2026

> 📢 জরুরি বিজ্ঞপ্তি: কর্মসূচি স্থগিত সংক্রান্ত

> শিক্ষকদের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে এবং তাঁদের সাথে আলোচনা ইতিবাচক দিকে এগোওয়ায় আমাদের পূর্বঘোষিত 'গায়েবানা জানাজা' কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।
> বর্তমানে প্রশাসন ও শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচী দ্রুত জানিয়ে দেওয়া হবে।
> #জরুরি_বিজ্ঞপ্তি #আপডেট #ক্যাম্পাস_সংবাদ

আমরা যে ৪ দফা দাবি ঘোষণা দিয়েছি, তা না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইন শা আল্লাহ।আর বিশ্ববিদ্যালয় ও শ...
23/07/2026

আমরা যে ৪ দফা দাবি ঘোষণা দিয়েছি, তা না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইন শা আল্লাহ।
আর বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবাই দলে দিলে আমাদের আন্দোলন এর সাথে যোগ দিবেন আশাকরি।

23/07/2026
23/07/2026

আগামীকালকের কর্মসূচি ঘোষণা করছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ড্যাফোডিল আজকেই নাটক করে বলবে, কিংবা রাজু স্যার পোস্ট দেবেন: শিক্ষার্থীদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্যাম্প...
23/07/2026

ড্যাফোডিল আজকেই নাটক করে বলবে, কিংবা রাজু স্যার পোস্ট দেবেন: শিক্ষার্থীদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্যাম্পাসের মধ্যে এটি করা হবে না। শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসের প্রতি ভালোবাসা আর আমাদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

কয়েক দিন পর ক্যাম্পাসের সাথেই ড্যাফোডিলের কোনো জায়গায় লেখা থাকবে, "ক্রয়সূত্রে এই জমির মালিক AIBT কর্তৃপক্ষ।" নতুন করে বিল্ডিং তুলে বলবে, এটা AIBT ক্যাম্পাস।
যেমন: শুরুতে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালকে আমিনুল ইসলাম রিডিং জোন দিয়ে দিছিলো।প্রতিবাদের পর বনমায়ার পাশে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের বিল্ডিং তুলে।

ইমরান হোসাইন ইমন
এ্যালামনাই, সিএসই
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি.

কনটেন্ট শুধু ট্রেন্ডের জন্য, নাকি শিক্ষার্থীদের কণ্ঠস্বরের জন্যও? 🤔বিশ্বকাপের সময় ক্যাম্পাসজুড়ে কনটেন্ট নির্মাতাদের ব্...
23/07/2026

কনটেন্ট শুধু ট্রেন্ডের জন্য, নাকি শিক্ষার্থীদের কণ্ঠস্বরের জন্যও? 🤔

বিশ্বকাপের সময় ক্যাম্পাসজুড়ে কনটেন্ট নির্মাতাদের ব্যস্ততা চোখে পড়েছিল। ⚽🎥

কিন্তু আজ যখন AIBT-কে ঘিরে বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগে শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে, মত প্রকাশ করছে এবং প্রতিবাদ করছে— তখন সেই পরিচিত কনটেন্ট নির্মাতাদের অনেককেই আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না।

প্রশ্নটা কাউকে আক্রমণ করার নয়, বরং দায়বদ্ধতার।

ক্যাম্পাসের বিনোদন, ট্রেন্ড ও ভাইরাল মুহূর্তের পাশাপাশি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দাবি, মতামত এবং চলমান ঘটনাগুলোও কি কনটেন্টের অংশ হওয়া উচিত নয়?

নাকি আলোচনার বিষয় শুধু তখনই হয়, যখন সেটি ভিউ আর ভাইরাল নিশ্চিত করে?

আপনার মতামত কী? কমেন্টে জানান। 👇

Address

Daffodil International University, Daffodil Smart City, Ashulia, Dhaka, Bangladesh. Dhaka, Bangladesh, BD
Savar
1216

Alerts

Be the first to know and let us send you an email when DIU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share