Proyash Savar Area

Proyash Savar Area A Largest Student Friendly Therapeutic Inclusive School (Special Child Care)

****বেসিক কোর্স****বেসিক কোর্স**** বেসিক কোর্স******মূল তথ্যের হাইলাইট:রেজিস্ট্রেশন ফি: ২০০০/- টাকা।প্রশিক্ষণের তারিখ: ১...
09/06/2026

****বেসিক কোর্স****বেসিক কোর্স**** বেসিক কোর্স******
মূল তথ্যের হাইলাইট:
রেজিস্ট্রেশন ফি: ২০০০/- টাকা।

প্রশিক্ষণের তারিখ: ১৯-৩০ জুলাই (সকাল ৯টা হতে দুপুর ১টা)।
স্থান: প্রয়াস সাভার অডিটোরিয়াম।

আবেদনের শেষ তারিখঃ 02 জুলাই ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্র: এনআইডি/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও পাসপোর্ট সাইজ ছবি।

যোগাযোগের নম্বর: ০১৭৬৯-০৫৫৬৮২, ০১৯৫৪-৫৭৭৯০০ অথবা ০১৭৬৯-০৯৫৪১০।

১৩ মে ২০২৬; “১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস” উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ...
24/05/2026

১৩ মে ২০২৬; “১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস” উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণ ও সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রয়াস, সাভার এরিয়া’ জাতীয় পুরস্কারে ভূষিত হয়।

15/05/2026
নিয়োগ বিজ্ঞপ্তি:সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রয়াস সাভার এরিয়া-তে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে:১. সা...
20/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি:

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রয়াস সাভার এরিয়া-তে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে:
১. সাইকোলজিস্ট (০১ জন)
২. অকুপেশনাল থেরাপিস্ট (০১ জন)
৩. খন্ডকালীন ফিজিওথেরাপিস্ট (ফিমেল) (০১ জন)
৪. ড্রাইভার (০১ জন)

যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের যথাযথ নিয়মানুসারে ক্রমিক ১ ও ২ নং পদের প্রার্থীগণ ৩০ এপ্রিল ২০২৬ তারিখ এবং ক্রমিক ৩ ও ৪ নং পদের প্রার্থীগণ ২৩ এপ্রিল ২০২৬ তারিখে মধ্যে, কুরিয়ারে অথবা সরাসরি "অধ্যক্ষ, প্রয়াস সাভার এরিয়া, সাভার সেনানিবাস" বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনে যোগাযোগ: ০১৬৮৪৯০০০৭০( প্রয়াস সাভার, ভিপি)

প্রয়াস সাভার পরিবারের বার্ষিক বনভোজন ২০২৬ সফলভাবে সম্পন্ন হলো! গত ৪ঠা এপ্রিল প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই দিনটি ছিল আন...
13/04/2026

প্রয়াস সাভার পরিবারের বার্ষিক বনভোজন ২০২৬ সফলভাবে সম্পন্ন হলো! গত ৪ঠা এপ্রিল প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই দিনটি ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর। প্রতিদিনের ব্যস্ততা ভুলে শিক্ষক, থেরাপিস্ট, শিক্ষার্থী ও অভিভাবক—সবাই মিলে মেতে উঠেছিল এক প্রাণবন্ত উৎসবে।

এবারের পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল *মিনি চিড়িয়াখানা পরিদর্শন*। বনের পশুপাখি আর প্রকৃতির খুব কাছ থেকে দেখা আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন শিক্ষণীয় ছিল, তেমনি ছিল রোমাঞ্চকর। ছোটদের সেই আনন্দমাখা মুখগুলোই ছিল আমাদের এই আয়োজনের সার্থকতা। সারাদিন হরেক রকম খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন আর দুপুরের জমজমাট ভোজের মাধ্যমে আমাদের প্রয়াশ পরিবার এক অবিস্মরণীয় সময় অতিবাহিত করেছে।

যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফল হয়েছে এবং যাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই মিলনমেলা আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সামনের দিনগুলোতে নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগাবে।

ADHD বয়স অনুযায়ী লক্ষণ 💁‍♀️(ADHD = Attention Deficit Hyperactivity Disorder)।এটা কোনো “দুষ্টুমি” নয়, বরং শিশুদের ব্রেইন ...
09/04/2026

ADHD বয়স অনুযায়ী লক্ষণ 💁‍♀️

(ADHD = Attention Deficit Hyperactivity Disorder)।এটা কোনো “দুষ্টুমি” নয়, বরং শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জ। যত দ্রুত বুঝে সহায়তা করা যায়, তত ভালো ফল পাওয়া যায়।

বয়স কে ২ ক্যাটাগড়িতে ভাগ করে বোঝানোর চেষ্টা করবো💁‍♀।

(০–৫ বছর): ছোট বাচ্চাদের ADHD লক্ষণ

১. খুব বেশি চঞ্চলতা (Hyperactivity)

এ বয়সে চঞ্চলতা স্বাভাবিক, কিন্তু ADHD হলে,
বসে থাকতে পারে না। মানে একটু বেশি চঞ্চল। ২–৩ মিনিটও এক জায়গায় মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়।
অতিরিক্ত দৌড়ঝাঁপ করে, সবকিছুতেই ওঠা–নামা। আপনার ডাকাডাকিরও তোয়াক্কা করে না।

উদাহরণ:
৪ বছরের মারিয়াম ঘরে ৫ মিনিটও বসে থাকতে পারে না। খেলনা খেলতে দেয়, বই দেয়—সবকিছুর মাঝেই উঠে পড়ে, এদিক–ওদিক ছুটোছুটি করে। কোনো খেলনা নিয়েও বেশি ক্ষন বসে না।

২. নির্দেশ মানতে সমস্যা

মা বললেন—“এটা রেখে আসো”, “এটা কোরো না”—
কিন্তু বাচ্চা যেন শুনছেই না।এটা অবাধ্যতা নয়; ব্রেইন ইনস্ট্রাকশন প্রসেস করতে সময় নেয়। অনেক বাচ্চা হা বলো, না বলো এসব আদেশো বোঝেনা।

৩. চোখে চোখ রেখে কথা না বলা

মনোযোগ ধরে রাখতে না পারার কারণে চোখে চোখ রেখে কম সময় তাকায়।এটা অটিজম না,অটিজমের সাথে এটা মিক্স করা ঠিক নয়। আর অনেক নারী আছেন অন্যের সন্তানকে অনলাইনে দেখেই অটিজম বিশেষজ্ঞ হয়ে যান,হুটহাট কমেন্ট করে বসেন। এসব করবেন না। বাচ্চাকে অবজার্ভ করার জন্য তার মা-বাবা আছেন, তারপর ডাক্তার আছেন। কাউকে অপ্রস্তুত কমেন্ট করে কষ্ট দেবেন না।

৪. ঘন ঘন রাগ বা Frustration

যেকোনো ছোট জিনিসে রেগে যাওয়া বা meltdown হওয়া। অল্পতেই জোড়ে চিৎকার করা, নিজের নিয়ন্ত্রণ একদমি না রাখতে পারা।কারণ: ইম্পাল্স কন্ট্রোল কম।

৫. এক কাজ বেশি সময় ধরে করতে না পারা

রং করা,একটা খেলনা নিয়ে খেলা,খাওয়া
এসবেই মনোযোগ ধরে রাখতে পারে না। অনেক বাচ্চরাই এমন তবে, এখানে খুব অল্প সময় বোঝানো হয়েছে।

৬. ঘুমে সমস্যা

সহজে ঘুম আসতে চায় না, ঘন ঘন জেগে ওঠে। রাতেও প্রচুর জেগে যায়, আর ঘুম নিয়মিত নয়।

এগুলো ছোট বাবুদের লক্ষন, মিলিয়ে নেবেন, অধিকাংশ মিললে, নিশ্চিত হবেন, একটা দুটো মিললেই চিন্তিত হয়ে পড়বেন না। এটা চিন্তা করার মতো আহামরি কিছুনা।


(৫–১২ বছর): স্কুল–এজ বাচ্চাদের ADHD লক্ষণ

১. পড়ালেখায় মনোযোগ ধরে রাখতে সমস্যা

পড়তে বসে ২–৩ মিনিট পরেই মনোযোগ সরে যায়।
বই খুলে বসে কিন্তু মাথা অন্যদিকে।

উদাহরণ:
৭ বছরের মিথিলা পড়তে বসে ৫ মিনিট পরই পেন্সিল নিয়ে ঘোরাঘুরি করে, টেবিল চাপড়ে, অন্যদিকে তাকাতে থাকে।

২. জিনিসপত্র হারানো
পেন্সিল,রাবার,ব্যাগ,হোমওয়ার্ক খাতা।বারবার হারিয়ে ফেলে। Shiny object (চকচকে জিনিস)দেখলে ব্রেইন সেদিকে চলে যায়।

৩. কথা বলার মাঝে লাফিয়ে পড়া

অন্য কেউ কথা বলছে, সে মাঝখানে ঢুকে পড়ে। কথার মাঝে, কথা বলা খুব কমন সমস্যা এদের।
কারণ: ইম্পাল্স কন্ট্রোল কম।

৪. অত্যন্ত বেশি কথা বলা

কথা থামাতে পারে না, একই প্রশ্ন বারবার করে। আর অতিরিক্ত কথা বলে।

৫. নির্দেশ শুনলেও শেষ করতে পারে না

মা বললেন—“ঘর গুছাও, তারপর কাপড় রাখো আলমারিতে”সে প্রথম কাজটাই শেষ করতে ভুলে যায়।

৬. স্কুলে বসে থাকতে কষ্ট হওয়া

চেয়ারে দুলতে থাকা, উঠে যাওয়া, হাত–পা নড়াচড়া করা। যেটাকে আমরা মুদ্রা দোষ বলি আসলে এটা ADHD, পা দোলানো, হাত কচলানো, অনেকে আরো অস্থির হয়।

৭. ভুলে যাওয়া (Forgetfulness)

হোমওয়ার্ক লিখে নিতে ভুলে যায়,টাস্ক শেষ করতে ভুলে যায়,কী কাজ করছে ভুলে যায়

৮. রাগ নিয়ন্ত্রণে সমস্যা

হালকা কথাতেই দ্রুত রেগে যাওয়া, জিনিস ছুঁড়ে ফেলা (সবার ক্ষেত্রে নয়)।

৯. বন্ধু বানাতে সমস্যা

ইম্পাল্সিভ বিহেভিয়ার, নিয়ম না মানা, কথা বেশি বলা
এসবের কারণে অনেক সময় বন্ধুত্ব ধরে রাখা কঠিন হয়।

বেসিক কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি!অনেকের অনুরোধে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা আক্রান্ত শিশুদের ব্যবস্থাপনা বিষয়ক দুই...
04/04/2026

বেসিক কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি!

অনেকের অনুরোধে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা আক্রান্ত শিশুদের ব্যবস্থাপনা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের আবেদনের মেয়াদ ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন!

মূল তথ্যের হাইলাইট:

রেজিস্ট্রেশন ফি: ২০০০/- টাকা।

প্রশিক্ষণের তারিখ: ১৯-৩০ এপ্রিল (সকাল ৯টা হতে দুপুর ১টা)।

স্থান: প্রয়াস সাভার অডিটোরিয়াম।

প্রয়োজনীয় কাগজপত্র: এনআইডি/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও পাসপোর্ট সাইজ ছবি।

যোগাযোগের নম্বর: ০১৭১২-৮০৬০৯০, ০১৯২৬-৬৫৩৫৬৪ অথবা ০১৭৬৯-০৯৫৪১০।

যথাযোগ্য মর্যাদায় প্রয়াস সাভার এরিয়ায় 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপিত! 🇧🇩গত ২৬ মার্চ ২০২৬, সাভারের প্রয়াস স...
29/03/2026

যথাযোগ্য মর্যাদায় প্রয়াস সাভার এরিয়ায় 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপিত! 🇧🇩

গত ২৬ মার্চ ২০২৬, সাভারের প্রয়াস সাভার এরিয়া প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও দেশপ্রেমের আবহে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, থেরাপিস্ট, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে দিনটি ছিল অত্যন্ত স্মরণীয়।

✨ দিনের মূল আকর্ষণসমূহ:
📍 সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন।
📍 সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বিশেষ সমাবেশ।
📍 শিক্ষার্থীদে জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।
📍 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের বাণী পাঠ এবং বিশেষ আলোচনা।
📍 ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প: সেবামূলক এই উদ্যোগে অনেকে শিক্ষার্থীই উপকৃত হয়েছেন।
📍 বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দেশমাতৃকার কল্যাণে বিশেষ মোনাজাত।

আমাদের শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রয়াস সাভার এরিয়া সর্বদা বদ্ধপরিকর। অনুষ্ঠানটি সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।

#মহানস্বাধীনতাদিবস #প্রয়াসসাভার

প্রশিক্ষণ সম্পর্কিত আরও তথ্যের জন্য যোগাযোগ করুন প্রোগ্রাম কোঅরডিনেটর ফিজিওথেরাপিস্ট শাহিন ইসলাম +880 1712-806090
11/03/2026

প্রশিক্ষণ সম্পর্কিত আরও তথ্যের জন্য যোগাযোগ করুন
প্রোগ্রাম কোঅরডিনেটর
ফিজিওথেরাপিস্ট
শাহিন ইসলাম
+880 1712-806090

'প্রয়াস সাভার এরিয়া'র মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন! 🇧🇩✨বিনিম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় আমরা ...
22/02/2026

'প্রয়াস সাভার এরিয়া'র মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন! 🇧🇩✨

বিনিম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় আমরা স্মরণ করেছি ১৯৫২ সালের ভাষা শহীদদের। ২১শে ফেব্রুয়ারির এই বিশেষ দিনে আমাদের আয়োজনে ছিল:
শ্রদ্ধাঞ্জলি: সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ।
প্রতিযোগিতা: শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাংকন ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতা।
সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষার্থীদের কবিতা, ছড়া ও দেশাত্মবোধক গানের মনোজ্ঞ পরিবেশনা।
ফ্রি হেলথ ক্যাম্প: দিনব্যাপী সফলভাবে পরিচালিত হয়েছে 'নাক, কান ও গলা' (ENT) বিষয়ক বিশেষ চিকিৎসা সেবা।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়।

ধন্যবাদ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের—যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটি সফল হয়েছে।

প্রয়াস সাভার এরিয়া সব সময় সৃজনশীলতা এবং সেবামূলক কাজে আপনাদের পাশে আছে। ❤️

Address

Savar Cantonment
Savar
1344

Opening Hours

Monday 07:30 - 05:00
Tuesday 07:30 - 05:00
Wednesday 07:30 - 05:00
Thursday 07:30 - 05:00
Sunday 07:30 - 05:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proyash Savar Area posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category