Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."

Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."

Share

The Student of Jahangirnagar University whose home district Feni, Bangladesh are crowded here.

Photos from Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."'s post 10/03/2026

Jahangirnagar University Student Association of FENI, - Jusaf." এর ইফতার মাহফিল ২০২৬। আমাদের সাথে উপস্থিত ছিলেন ফেনীর কৃতি সন্তান, শ্রদ্ধেয় জামাল উদ্দিন রুনু স্যার।

Photos from Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."'s post 03/03/2026

আগামী ১বছরের জন্য ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হলো!
আশাকরি সামনের দিনগুলোতে সংগঠন যথোপযুক্ত কাজে অগ্রগামী থাকবে,ইনশাআল্লাহ ।
সকলকে অভিনন্দন❤️

15/12/2025

আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের দিনে আমরা অর্জন করেছিলাম কাঙ্ক্ষিত বিজয়।

এই লড়াইয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চল যেমন ইতিহাস গড়েছে,
তেমনি ফেনী জেলা হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ প্রতিরোধভূমি।

বিরুলিয়া যুদ্ধ,
বেলোনিয়া বাল্জ (Belonia Bulge),
মুহুরী নদী অঞ্চল,
এবং পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া; এইসব স্থানে সংঘটিত যুদ্ধ ও প্রতিরোধ ফেনীকে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের এক সাহসী ফ্রন্টে।

মুক্তিযুদ্ধের আরেকটি শক্তিশালী ফ্রন্ট ছিল বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক প্রতিরোধ।এই জায়গায় ফেনী জন্ম দিয়েছে কিছু অনন্য কণ্ঠস্বরের।

♦️জহির রায়হান—
যিনি কলম ও ক্যামেরার মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিয়েছিলেন,এবং স্বাধীনতার পর শহীদ বুদ্ধিজীবীদের খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হন।

♦️সেলিনা পারভীন—
নারী সাংবাদিক হিসেবে যিনি মুক্তিযুদ্ধের পক্ষে নির্ভীক অবস্থান নিয়েছিলেন,এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে শহীদ হন।

♦️শহীদুল্লাহ কায়সার—
যাঁর লেখনী ছিল শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিবাদ,এবং যিনি মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে শহীদ হন।

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেলাম মহান স্বাধীনতা, তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা। সকলকে মহান বিজয় দিবসের প্রীতি ও শুভেচ্ছা।

30/03/2025

Jahangirnagar University Student Association of FENI, - Jusaf." এর পক্ষ থেকে সকলকে জানাই ইদের শুভেচ্ছা।
ইদ মোবারক ❤️

সভাপতি
জাহিদ হোসেন রবিন

সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল জাকির

Photos from Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."'s post 18/02/2025

আসসালামু আলাইকুম,
গতকাল ১৭/০২/২০২৫ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরিক্ষা সমাপ্ত হয়েছে। প্রতিবারের মত এবারও আমরা জুসাফের পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক পরিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্র তৈরি করি। আল্লাহর অশেষ রহমত ও বড় ভাই-আপুদের সার্বিক সাহায্য ও সহযোগিতার কারণের আমরা আমাদের এই কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পেরেছি। জুসাফ এর পক্ষ থেকে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের অনুজ আবর্তন গুলো সর্বক্ষণ ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রকে প্রাণোচ্ছল রেখে এবং ভর্তি-ইচ্ছুক পরিক্ষার্থীদের সর্বাত্মক সাহায্য প্রধান করেছে।

সভাপতিঃ জাহিদ হাসান রবিন
সাধারণ সম্পাদকঃ মো: আব্দুল্লাহ আল জাকির

08/02/2025

এডমিশনের ষোলআনা: পার্ট ২

➡️ ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেসব বাসে সরাসরি ভার্সিটির গেইটে নামতে পারবেনঃ পোস্টের লিংক কমেন্টে

➡️ বিভিন্ন সেন্টারে যাওয়ার বিস্তারিতঃ

Physics, Chemistry, সমাজবিজ্ঞান অনুষদ (Social Science Building), নতুন কলা ভবন/কলা ও মানবিকী অনুষদ/ New arts building /Faculty of Arts and Humanities, Math and Stat building এগুলো সব মেইন গেট/ ডেইরি গেট থেকে হেঁটে যাওয়া দূরত্বের। একটু হেঁটে সামনে আগালেই পেয়ে যাবেন।

➡️ CSE building, Environmental, Geology, Faculty of Biological Science, Microbiology মেইন গেইট থেকে ২০ টাকা রিকশা ভাড়া। এডমিশন উপলক্ষ্যে বেশি নিতে পারে।

➡️ পুরাতন কলা ভবন/Old arts building /Faculty of Drama and Dramatics, Business Studies faculty, পাবলিক হেলথ বিভাগ এগুলোতে যাওয়ার জন্য প্রান্তিক গেইটে নামবেন। প্রান্তিক থেকে বিশ টাকা রিকশা ভাড়া। চাইলে হেঁটেও যাওয়া যায়।

➡️ Jahangirnagar University School and College ক্যাম্পাসের ভিতরেই অবস্থিত। প্রান্তিক বা বিশমাইল গেইট থেকে হেটে বা রিকশা নিয়ে যাওয়া যাবে।

➡️ মেইন গেট দিয়ে ঢুকলেই জেলা কল্যাণ সমিতির স্টল পাবেন। নিজ নিজ জেলা কল্যান সমিতির স্টলে বসে রেস্ট নিতে পারেন কিংবা অন্যান্য সাহায্যও পেতে পারেন।

➡️ প্রাথমিক চিকিৎসার জন্য থাকবে রেড ক্রিসেন্ট, জাবি শাখার টেন্ট।

➡️ যে কোনো সমস্যায় সাহায্য নিতে পারবেন বিএনসিসি ক্যাডেট এবং রোভার স্কাউটের সদস্যের কাছ থেকে। আপনাদের সাহায্যে তারা সবসময় প্রস্তুত।

➡️ ব্যাগ/ মোবাইল রাখার জন্য পেইড/ফ্রি সার্ভিস দেয় এমন স্টল পাবেন। সেখানেই রাখতে পারেন এসব। ফ্রি সার্ভিস পাবেন জেলা সমিতির টেন্ট, ইচ্ছা, দর্শন ছাত্র সংসদসহ আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলে।

➡️ চটকদার বিজ্ঞাপন দেখে অহেতুক শিট/নোট কিনবেন না। এগুলোর দাম যেমন বেশি, মান ততই বাজে। এসব শিট পড়ে চান্স পাওয়ার সম্ভাবনা আরো কম। কারণ এসব শিটে ইরেলেভেন্ট ইনফরমেশন বেশি থাকে।

➡️ আগের পোস্টে থাকা-খাওয়া সহ জেলা সমিতির বিভিন্ন তথ্য দেয়া আছে। দেখে নিবেন। (লিংক কমেন্টে)

➡️রাফ করার জন্য প্রশ্ন ব্যাবহার করা যাবে। হিজাব পরা যাবে, তবে টিচার মুখ দেখতে চাইলে দেখাতে হবে। নেগেটিভ মার্কিং আছে।

কারো আরো কিছু জানার থাকলে কমেন্টে /ম্যাসেজে জিজ্ঞেস করতে পারেন। আমরা চেষ্টা করবো রিপ্লাই দেয়ার।

জাবি ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য কিছু সতর্কবার্তা-
১. মীর মশাররফ হোসেন হল গেইট (এমএইচ গেইট) থেকে ডেইরি গেট (মেইন গেইট) এর মাঝের জায়গা, ডেইরি গেট থেকে প্রান্তিক গেইটের মাঝের জায়গাটুকু সন্ধ্যার পর সবাই এভয়েড করবেন। ওখানে এই সময়টাতে ছিনতাইকারীরা বেশি তৎপর থাকে। এখানে প্রায়ই ছিনতাই হয়, আর গত ২ বছর আগের এডমিশন টেস্টে ছিনতাইকারীদের কোপ খেয়ে এপ্লিকেন্ট গুরুতর আহত হয়েছিলো। টাকা/পয়সা তো নিবেই, জীবন হুমকিতে পড়বে।

২. রাত ৯টার পর ডেইরি/প্রান্তিকের ওয়ভারব্রীজ পার হওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। একা থাকলে সতর্ক থাকুন।

৩. এমএইচ হল থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত রাস্তাটি সন্ধ্যার পর পরিহার করুন।

সৌজন্যে- JU Insiders

08/02/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ ভর্তি যুদ্ধে, পরীক্ষার্থীদের সহায়তায় জাহাঙ্গীরনগরের বিভিন্ন কেন্দ্রের ম্যাপ।

29/01/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।

⭕০৯ ফেব্রুয়ারি:
D ইউনিট (ছাত্রী)

⭕১০ ফেব্রুয়ারি:
D ইউনিট (ছাত্র) এবং
আইবিএ-জেইউ

⭕১১ ফেব্রুয়ারি:
E ইউনিট (ছাত্র ও ছাত্রী)
A ইউনিট (ছাত্রী)

⭕১২ ফেব্রুয়ারি:
A ইউনিট (ছাত্র)

⭕১৩ ফেব্রুয়ারি:
C ইউনিট (ছাত্র ও ছাত্রী)

⭕১৭ ফেব্রুয়ারি:
'C1' (ছাত্র ও ছাত্রী),
B ইউনিট (ছাত্র ও ছাত্রী)

25/01/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডমিশন -২০২৫

✅A ইউনিটে আবেদন সংখ্যা : ৭৩১৬১ জন
মেল : ২৬৩২৮
ফিমেল : ৪৬৮৩৩
সিট:৪২৬
গড়ে ১৭২ জন

✅B ইউনিটে আবেদন সংখ্যা : ২৩৭৬৯ জন।
সিট ৩২৬
মেল: ১০৮৫৮
ফিমেল: ১২৯১৯
গড়ে ৭৩ জন

✅ C ইউনিটে আবেদন সংখ্যা :৫৩৩৯৩ জন
সিট ৪৩৮
মেল:২৪০৩৮
ফিমেল: ২৯৩৫৫
গড়ে ১২২ জন

✅C1 ইউনিটে আবেদন সংখ্যা: ৫৫০৫ জন
সিট ৬৪
মেল: ২৫৫৭
ফিমেল: ২৯৪৭
গড়ে ৮৬ জন

✅ Dইউনিটে আবেদন সংখ্যা: ৮৬৭৫৫ জন।
সিট ৩১০
মেল: ৩৯০৬৪
ফিমেল: ৪৭৬৯১
গড়ে ২৮০ জন।

✅E ইউনিটে আবেদন সংখ্যা: ১৫১৮১
সিট ২০০
গড়ে ৭৬ জন

✅ আইবিএ আবেদন : ৪৬৮৭ জন।
সিট ৫০
গড়ে ৯৪ জন।

⭕মোট আবেদন : ২৬২৪৫০
মোট সিট :১৮১৪
গড়ে : ১৪৫ জন।

⭕প্রবেশপত্র তোলা যাবে :২ ফেব্রুয়ারি হতে

Photos from Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."'s post 17/01/2025

দীর্ঘসময়ের পরে Jahangirnagar University Student Association of FENI, - Jusaf." এর BBQ & CAMPFIRE -2025

Photos from Jahangirnagar University Student Association of FENI, - Jusaf."'s post 17/01/2025

১৬.০১.২৫ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে Jahangirnagar University Student Association of FENI, - Jusaf." এর ফুলেল শুভেচছা বিনিময়।
তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Jahangirnagar University
Savar
1342