27/05/2026
Eid-ul-Adha Mubarak.
May your Eid be filled with peace, joy, and blessings.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JMS Readers' Forum, College & University, Jahangirnagar University, .
দেশ-বিদেশের সাহিত্য, ফিল্ম ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনার মুক্ত আসর হল সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের জেএমএস রিডার্স' ফোরাম। ২০১৬ সালে নিয়মিত কার্যক্রম শুরু করার মাধ্যমে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের একত্রে জ্ঞান চর্চার একটি পরিসর তৈরি করেছে ফোরামটি।
27/05/2026
Eid-ul-Adha Mubarak.
May your Eid be filled with peace, joy, and blessings.
28/04/2026
জেএমএস রিডার্স’ ফোরাম-এর “Moving with Movies” কার্যক্রমের আওতায় আজ ১৬তম প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ আয়োজনে প্রদর্শিত হয় Project Hail Mary। আশা করি উপস্থিত সবাই চলচ্চিত্রটি উপভোগ করেছেন এবং ভিন্নধর্মী এই অভিজ্ঞতা থেকে নতুনভাবে ভাবার সুযোগ পেয়েছেন।
আয়োজনটি সফল করতে যারা আমাদের সঙ্গে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
ভবিষ্যতের প্রদর্শনীগুলোতেও আপনাদের অংশগ্রহণ কাম্য।
— জেএমএস রিডার্স’ ফোরাম
21/04/2026
যদি হঠাৎ একদিন আপনি জেগে ওঠেন…
চারপাশে অজানা এক মহাশূন্য,
মনে নেই আপনি কে, কেন এখানে—
কিন্তু বুঝতে পারেন, মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে আপনার ওপর।
এই অসাধারণ কল্পবিজ্ঞানভিত্তিক যাত্রার অভিজ্ঞতা নিয়েই জেএমএস রিডার্স’ ফোরাম আয়োজন করতে যাচ্ছে, “Moving with Movies — Screening 16”
এবারের প্রদর্শনীতে থাকছে: Project Hail Mary
বিজ্ঞান, একাকীত্ব, বেঁচে থাকার লড়াই এবং এক অপ্রত্যাশিত সম্পর্ক—
সব মিলিয়ে এটি একটি ভিন্নধর্মী চলচ্চিত্র অভিজ্ঞতা।
🔹 জনপ্রতি টিকিট মূল্য: মাত্র ১০ টাকা
🔹 মোট আসন সংখ্যা: ৪৮টি
📅 প্রদর্শনের তারিখ: ২৮ এপ্রিল ২০২৬
🕖 সময়: সন্ধ্যা ০৭:০০ টা
📍 স্থান: বিভাগের ৪১৭ নং কক্ষ
🎬 প্রদর্শিত হবে: Project Hail Mary (ইংরেজি ভাষায়)
📌 টিকিট সংগ্রহ:
বিভাগের সেমিনার গ্রন্থাগার থেকে
“আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে।
⚠️ দ্রষ্টব্য:
আসন সীমিত হওয়ায় টিকিট ছাড়া কাউকে প্রদর্শনকালে আসন প্রদান করা সম্ভব হবে না। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আমরা আশাবাদী।
— জেএমএস রিডার্স’ ফোরাম
19/04/2026
জেএমএস রিডার্স’ ফোরাম-এর আজকের ৬৫তম পাঠচক্রটি বিভাগ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের পাঠচক্রের আলোচ্য গ্রন্থ ছিল টিম মার্শাল রচিত “Prisoners of Geography”, যেখানে ভৌগোলিক বাস্তবতা কীভাবে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রগুলোর কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করে—তা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যরা বইটির মূল ধারণা, বিভিন্ন অঞ্চলের ভূরাজনৈতিক বিশ্লেষণ, সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং লেখকের দৃষ্টিভঙ্গি নিয়ে মতামত বিনিময় করেন।
14/04/2026
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
নতুন বছর হোক আনন্দ, ভালোবাসা আর নতুন আশায় ভরা। জেএমএস রিডার্স' ফোরাম-এর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ❤️
26/03/2026
একটা সময় স্বাধীনতা ছিল শুধু স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কত মানুষ লড়েছে, ত্যাগ করেছে, ইতিহাস লিখেছে নিজের রক্তে।
আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করি, তা কোনো সহজ অর্জন নয়। এটি সাহস, সংগ্রাম আর অসংখ্য ত্যাগের ফল।
২৬শে মার্চ তাই শুধু উদযাপনের দিন নয়, এটি স্মরণ করার দিন। শ্রদ্ধা সেই সব বীরদের প্রতি, যাদের জন্য আজকের এই বাংলাদেশ।
20/03/2026
May this blessed Eid bring peace, happiness, and prosperity to you and your loved ones.
On this joyous occasion, let us celebrate the spirit of unity, compassion, and togetherness.
May your days be filled with joy, your hearts with gratitude, and your lives with endless blessings.
Eid Mubarak! 🌙
— JMS Readers’ Forum
20/02/2026
রক্তে কেনা বাংলা, বিশ্বজুড়ে যার গর্ব।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
18/02/2026
May this Ramadan purify our hearts and strengthen our iman.
03/02/2026
এই পবিত্র রজনীতে আমাদের দোয়া কবুল হোক, জীবন হোক গুনাহমুক্ত ও বরকতময়। শবে বরাত সবার জন্য বয়ে আনুক আল্লাহর অসীম অনুগ্রহ।