04/04/2026
🔰টপিক: শাওয়ালের ৬ রোজা না রাখলে কি গুনাহ হবে? সত্যটা জানুন!
👳♂️আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
🎙️দ্বীনি ভাই ও বোনেরা,
রমজান তো শেষ,তাহলে কি আমাদের ইবাদত শেষ?
অনেকে ভাবছেন—শাওয়ালের ৬টি রোজা না রাখলে কি গুনাহ হবে।আজ আমরা জানবো—কুরআন ও হাদিসের আলোকে এর সঠিক উত্তর।
📖 মূল অংশঃ-
শাওয়ালের ৬টি রোজা ফরজ নয়, বরং এটি একটি মহান সুন্নত (নফল ইবাদত)
📜 রাসূলুল্লাহ (সঃ) বলেছেন:"যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়ালের ৬টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো" — সহিহ মুসলিম (হাদিস: 1164)
👉 এখানে লক্ষ্য করুন—
রাসূল (সঃ) উৎসাহ দিয়েছেন, কিন্তু ফরজ বা ওয়াজিব করেননি।
📌 তাই—
❌ না রাখলে কোনো গুনাহ হবে না
✅ কিন্তু রাখলে বিশাল সওয়াব পাওয়া যাবে
🧠 সহজভাবে বুঝুন
রমজান = ৩০ দিন
শাওয়াল = ৬ দিন
➡️ মোট = ৩৬ দিন
➡️ আল্লাহর কাছে ১ দিন = ১০ দিনের সওয়াব
📊 ৩৬ × ১০ = ৩৬০ দিন
অর্থাৎ, পুরো বছরের রোজার সওয়াব!
সহজ ভাষায়ঃ
👉 শাওয়ালের ৬ রোজা না রাখলে গুনাহ নেই
👉 কিন্তু রাখলে আপনি পাবেন অসাধারণ পুরস্কার
তাই সুযোগ থাকলে—এই আমলটি হাতছাড়া করবেন না।
❓আপনার কাছে একটি প্রশ্ন
🤔 আপনি কি প্রতিবছরই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখেন নাকি মিস করেন কমেন্ট মতামত জানান?
📢 এই পোস্টটি শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমে কেউ এই আমল শুরু করবে!
🤲 আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার তাওফিক দান করুন আমীন।
🔖 #শাওয়ালের_রোজা #৬রোজা #ইসলামিক_ভিডিও #হাদিস #রমজানের_পর াদত