সবচেয়ে সুন্দর বৃষ্টি ছিলো স্কুল লাইফের বৃষ্টি....❤️
Atomic Energy Research Establishment School & College
Study hard, do good, and the good life will follow
18/04/2026
জীবনের সবচেয়ে বড় বিদায়গুলো কখনো জানান দিয়ে আসে না।
আমরা ভাবি, বিদায় মানেই শেষ দিনের কান্না, স্টেশনে হাত নাড়ানো, কিংবা এয়ারপোর্টের কাঁচের ওপাশে দাঁড়িয়ে থাকা।
কিন্তু সত্যিটা আরও নিঃশব্দ, আরও নির্মম—জীবনের সবচেয়ে গভীর বিদায়গুলো ঘটে কোনো শব্দ ছাড়া, আমাদের অজান্তেই।
একদিন মা শেষবারের মতো গল্প শুনিয়ে ঘুম পাড়ান—আমরা জানি না সেটাই শেষ।
একদিন বাবা শেষবারের মতো কোলে তোলেন—আমরা টের পাই না সেটাই শেষ।
এক বিকেলে বন্ধুদের সাথে হেসে খেলে বাড়ি ফিরি—ভাবি আবার তো দেখা হবেই… অথচ সেটাই হয়ে যায় শেষ দেখা।
কোনো বিদায় বলা হয় না, কোনো আলিঙ্গনটা শেষ আলিঙ্গন হিসেবে ধরা পড়ে না।
শুধু সময় চুপচাপ নিজের মতো করে সবকিছু কেড়ে নেয়… আর আমরা অনেক পরে বুঝি—
“ওই দিনটাই ছিল শেষ দিন।”
সবচেয়ে ভারী লাগে তখন, যখন স্মৃতির ভেতর হঠাৎ করে একটা মুখ ভেসে ওঠে…
আর বুকের ভেতর চাপা কষ্টটা বলে—
“ইশ… যদি জানতাম!”
যদি একটু আগে বুঝতে পারতাম,
যে ওটাই আমাদের শেষ দেখা…
তাহলে তাকে আর ছাড়তাম না,
খুব জোর করে জড়িয়ে ধরতাম,
হয়তো বলতাম—“আর একটু থাকো…”
কিন্তু জীবন কাউকে সেই সুযোগটা দেয় না।
তাই যারা এখনো পাশে আছে,
তাদের একটু বেশি করে ভালোবাসুন,
কিছু কথা না বলে রাখবেন না…
কারণ কখন যে কোন মুহূর্তটা শেষ হয়ে যায়—
আমরা কেউই জানি না।
শেষগুলো সবসময় হঠাৎ করেই আসে…
আর রেখে যায় একরাশ নীরবতা,
আর একটা দীর্ঘশ্বাস—যেটা সারাজীবন বয়ে বেড়াতে হয়।
ধরেন আপনে কাউরে এত কষ্ট দিলেন, সে ভাত খাইতে বইসাও কাঁদলো,
এই ভাতের দানা গুলা আপনেরে ক্ষমা করবে ভাবসেন?
আপনে কাউরে এত কষ্ট দিলেন,সে জায়নামায ভিজায় ফেললো কেঁদে।
এই জায়নামায আপনেরে ক্ষমা করবে ভাবসেন?
আপনে কাউরে এত কষ্ট দিলেন,যে তার ভেতরটা দুমড়ায় মুচড়ায় গেলো!
সে আপনেরে ক্ষমা করলেও,তার রুহ আপনারে ক্ষমা করবে ভাবসেন?
কড়ায় গন্ডায় সব হিসাব এই পৃথিবীতেই মিলবে।
Every drop of tear is a debt,it has to be paid off.
আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে,
যাদেরকে ভুলে যাওয়ার জন্য হাজারটা চেষ্টা করলেও,
কোনোভাবেই ভোলা যায় না…
তারা আমাদের হৃদয়ের ভেতরে এমনভাবে জায়গা করে নেয়,
যেন শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে যায় তাদের উপস্থিতি।
হয়তো তারা এখন আর আমাদের জীবনের অংশ নয়,
হয়তো আর কোনোদিন দেখা হবে না, কথা হবে না…
তবুও অদৃশ্য এক বন্ধনে তারা থেকে যায়,
প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা নীরব মুহূর্তে।
ভুলে যেতে চাই, কিন্তু পারি না—
কারণ কিছু মানুষ স্মৃতি নয়,
তারা আমাদের অনুভূতিরই একটা অংশ হয়ে যায়। 💔M
28/01/2026
আগামীকাল ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেহেতু আমাদের প্রতিষ্ঠানে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রিইউনিয়ন আয়োজন করা সম্ভব হয়নি, তাই এই বিশেষ দিনটিকেই আমরা এক প্রকার রিইউনিয়নের দিন হিসেবে গ্রহণ করতে চাই।
এই উপলক্ষে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বছরের এই একটি দিন পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়া, স্মৃতিচারণ, হাসি–আড্ডা—সব মিলিয়ে নতুন করে এক ধরনের মায়া, মহব্বত ও বন্ধনের অনুভূতি তৈরি হোক—এটাই আমাদের প্রত্যাশা।
আপনাদের উপস্থিতিতেই এই দিনটি হয়ে উঠবে আরও অর্থবহ ও স্মরণীয়।
22/11/2025
This was not a calendar 🥹
Salute madam 🫡
M says
একদিন তোমার চাকরি হবে অনেক ভালো চাকরি করবে সেদিন তোমার সব থাকবে কিন্তু আমি থাকবো না।
Suddenly I feel it
Moderator post
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Ganakbari, Savar, Dhaka, EPZ
Savar