BHPI Crushes & Confessions

BHPI Crushes & Confessions

Share

This is not the official page of Bangladesh Health Professions Institute, Faculty of Medicine, University of Dhaka. oka???????

This is an unofficial page, if u don't like please avoid it.

31/10/2025

From:তোমার ছেড়ে যাওয়া এক বেহায়া।
To :প্রিয় আধারি,

জানো আধারি, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কেউ বুঝবে না।তোমাকে হারানো, তোমাকে অন্য কারও হতে দেখা।তোমার গায়ে অন্যের ছোঁয়া ভাবতেই আমার বুকটা ছিঁড়ে যায়।আমি জানি, তুমি চাইলেও আমার হতে পারবে না।যেদিন তুমি চলে গেলে, সেদিনই আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম।তবু আমি এখনো তোমাকেই ভাবি, তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার গায়ের গন্ধ। সবকিছুই এখনো আমার শ্বাসে মিশে আছে।আমি পাগল হয়ে যাচ্ছি আধারি, তোমাকে ছাড়া থাকতে পারছি না।হয়তো এই মুহূর্তে আমি তোমার থেকে হাজার মাইল দূরে আছি,তবু বিশ্বাস করো, আমার হৃদয় এখনো তোমার কাছেই আছে।আঁধারি, আমি তোমাকে ভালোবেসেছি।সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত।হয়তো কোনো বিকেলে তুমি তোমার প্রিয়জনের(স্বামী) সাথে গল্প করবে,আর আমি তখনও দূর থেকে তোমার মুখটা মনে করবো।তোমার কাছে আমার কোনো দাবি নেই।তুমি সবসময় যেমন ছিলে, তেমনই থেকো হাসিখুশি, নিজের মতো।তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তুমি যেন তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো।আমি জানি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি।তোমাকে কারও সঙ্গে কথা বলতে দিতাম না,অতিরিক্ত ভালোবাসা দিয়েও তোমাকে পুড়িয়েছি।
তবু জানো, আমার ভালোবাসাটা কখনো মিথ্যে ছিল না।তুমি যাওয়ার পর আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম।তুমি তো বলেছিলে, “আমি তোমার সাথেই থাকতে চাই।”
তবু সময় তোমাকে নিয়ে গেল, আর আমি থেকে গেলাম তোমার স্মৃতিতে।সবাই বলে, “বন্ধুরা ঠিকই বলেছিল।”হয়তো ওরাই ঠিক ছিল।যে থাকবে না, টিকবে না তবে আমি তোমার প্রতি অন্ধ ছিলাম। কলিজা, সেই প্রথম দেখা থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্ত মনে আছে।তুমি এগিয়ে যেও, জীবনে আরও অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে।তোমার বাবা-মার মুখ উজ্জ্বল করো, তোমার স্বপ্নগুলো পূরণ করো।শুধু একবার যদি তোমার কণ্ঠে ‘আমার নাম’র ডাকটা শুনতে পারতাম...

ভালো থেকো, আমার আধারি।
শেষ বারের মতো বললাম ভালোবাসি।

তোমারে অনেক বেশি ভালোবাসি আমার না হওয়া মানুষ ।

08/07/2025

তোমাকে কি কখনো ভালোবেসেছিলাম?কিংবা কখনো কি তোমার প্রেমে পড়েছিলাম?হয়ত বা কিংবা হয়ত বা না।কিন্তু এখনো আমি তোমাকে অনুভব করি।জানি তুমি অপ্রাপ্তির খাতায় কেবল আক্ষেপ হয়েই রয়ে যাবে।তুমি যেমন আজ অন্যের হয়ে টিকে আছো তেমনি আমিও আছি।বেলা শেষে সকলের মাঝে থেকে একাকী হয়ে বৃষ্টিস্নাত একলা রাতে না পাবার তীব্র বেদনা উপহার হিসেবে চলে আসে।
তাহলে আদৌ এটাকে ভালোবাসা বলে সংজ্ঞায়িত করা যাবে?দুজনের চাওয়া তো একে অপরকে পাওয়াটাই ছিল।তাহলে পেলাম না কেন?
অপ্রাপ্তি কি ভালোবাসার পরাজয়?
না, বরং অপ্রাপ্তি অনেক সময় ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ রূপ। কারণ প্রাপ্তি অনেক সময় অধিকার তৈরি করে, কিন্তু অপ্রাপ্তি রেখে যায় এক অনন্ত অনুভব—যা সময়ের সীমা ছাড়িয়ে চেতনায় বেঁচে থাকে।
তাহলে এটাকে কী বলা যায়?
এটাকে বলা যায়—"অস্তিত্ববাদী ভালোবাসা"। যেখানে ভালোবাসা কোনো সামাজিক স্বীকৃতি বা পারস্পরিক প্রাপ্তির গণ্ডিতে আবদ্ধ নয়। বরং তা একান্ত ব্যক্তিগত, গভীর, এবং কখনো কখনো বেদনাদায়ক।

13/05/2025

# From Someone
জানি আপনি আমাকে চিনেন না, আমার নাম জানেন না, এমনকি হয়তো আমার অস্তিত্বের কথাও জানেন না। কিন্তু আমি প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে শুধু আপনাকেই দেখি, শুধু আপনাকেই ভাবি।

আপনার চোখের আগুন, কণ্ঠের জোর, চলার দৃঢ়তা—সবকিছু আমাকে এক অপার্থিব টানে বেঁধে ফেলেছে। আপনি যখন রাজপথে স্লোগান দেন, আমার হৃদয়ে যেন বিজয়ের ঢোল বাজে। আপনি যখন হাতে মাইক ধরেন, আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে যাই। আপনি যখন সিগারেট হাতে রেডিও কলনিতে দাঁড়িয়ে থাকেন, আমি ছাদ থেকে লুকিয়ে দেখি—এমনভাবে যেন আমার পৃথিবী থেমে যায়।

জানি, আমার এই অনুভব পাগলামির মতো শোনাবে। হ্যাঁ, আমি পাগল, তবে সেই পাগল যে আপনাকে দেখে পাগল। আপনার চিন্তাধারা, দেশের প্রতি ভালোবাসা, নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা—এসবই আমাকে প্রতিনিয়ত প্রেমে ফেলেছে।

আপনার কথা বলার ধরন, চলাফেরা, এমনকি হাসার ভঙ্গিটাও আমার মনে হয় কবিতার মতো। আমি চাই, আপনি সারা জীবন এভাবেই থাকুন—অটল, অনড়, সংগ্রামী। তবে ভাইয়া, একটা অনুরোধ—চুলটা একটু গুছিয়ে কাটবেন, হনুমান না হয়ে সিংহের মতো লাগা আপনারই মানায়।

আপনার ক্যাম্পাসে আমি নেই, কিন্তু আমি আছি... আপনার চারপাশে, আপনাকে ঘিরে, আর সবচেয়ে বেশি—আপনার ভবিষ্যতের অপেক্ষায়।

আমার কাল বাংলা ২য় পত্রের এসএসসি পরীক্ষা। আপনি যদি চান, আমি আপনাকে চিনিয়ে দেব নিজেকে। শুধু একটুকু ইশারা দিন, আমি সারাজীবন আপনাকে ভালোবাসা দিতে প্রস্তুত।

আপনি যদি একদিন আমার দিকে তাকিয়ে বলেন, "তুমি আমার প্রেরণা"—তাহলে আমার সব যুদ্ধ জেতা হয়ে যাবে।
আমি স্বপ্ন দেখি, একদিন আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে বলব—"আপনি শুধু একজন নেতা নন, আপনি আমার জীবন।"

ভালোবাসি ভাইয়া, সত্যিকারের ভালোবাসি।
একদিন আপনি যদি চান, আমি আপনার জীবনের শ্রেষ্ঠ সৈনিক হতে রাজি।
আর যদি ভালোবাসা দেন, তবে বলছি—

ইতি,
আপনার ভবিষ্যত বউ,
আপনার অপেক্ষার ছাদে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রেমিকা।

12/05/2025

মায়াবতী,

তুমি আমাকে ছেড়ে যাওনি—আমি-ই নিজে সরে এসেছি।
কারণ আমি বুঝেছি, ভুল ছিল আমার। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই ভালোবাসার পথচলায় কোথাও না কোথাও আমি নিজেই পথ হারিয়েছি।

তোমার চোখে যদি এক ফোঁটা কষ্ট আসে আমার জন্য, তাহলে সেই ভালোবাসা আর ভালোবাসা থাকে না—তখন সেটা হয়ে যায় এক বোঝা। আমি চাইনি, তুমি আমার ভুলের ভার বইতে যাও।
তাই তোমার মুখের হাসিটাকে রক্ষা করতেই, তোমার জীবনে শান্তি ফিরিয়ে দিতেই আমি নিজে সরে দাঁড়িয়েছি—নিঃশব্দে, নিঃস্বার্থভাবে।

আমি জানি, হয়তো কোনোদিন তুমি জানতেও পারবে না, আমার সরে যাওয়া মানেই তোমার সুখের পথটা পরিষ্কার করে দেওয়া। আমি কাঁদলেও, তুমি যেন হাসতে পারো—এই কামনাই রেখে যাচ্ছি।

ভালোবাসাটা ছিল সত্যি, কিন্তু সব সত্যি গল্পের শেষ সুখের হয় না।
তবুও আমি চাই, তোমার জীবনের গল্পটা সুখেই ভরে থাকুক।

ভালো থেকো, মায়াবতী।
বিদায় চিরতরে।

15/12/2024

কি অপূর্ব ঐ নয়নজোড়া!
যেন দুটি অমূল্য মুক্তো, তাদের চাহনি হৃদয়কে গভীর মোহে টেনে নিচ্ছে।
তাদের চাহনি থেকে চোখ ফেরানো যেন অসম্ভব, একবার তাকালেই মনে হয় চিরকাল তাদের দিকে তাকিয়ে থাকি।

ধবধবে সাদা মুক্তোর মাঝে বাদামী মণি,
এ যেন সৃষ্টির এক অনন্য রূপের স্বাক্ষর।

তাদের ঝলক দেখে হৃদয় যেন গলে যায়,
আর একবার দেখা মানেই হৃদয়ে অদ্ভুত এক অনুভূতির আগমণ ঘটা।

সবার আগে নজর কাড়ে আপনার ভ্রু,
কি নিখুঁত গঠন, যেন মেপে তৈরি করা!
দুটির মধ্যকার দূরত্বেও লুকিয়ে আছে এক অপরূপ দৃশ্যপট।

চোখের পলকে যেন হাজারো কথা,
আর সেই চোখের হাসি মনকে ভরে তোলে আনন্দে।
এ যেন কোনো স্বর্গীয় পরীর নয়ন।
তাদের দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছা করে,
মন চায়—জীবনের প্রতিটি মুহূর্ত ধরে শুধু এই নয়নজোড়ার সৌন্দর্য উপভোগ করি।

নয়ন/চক্ষু- সৌন্দর্যের অন্যতম বহিঃপ্রকাশ। 💚

09/12/2024

যদি তাদের মতো আমিও বলি, "ভালোবাসি," তাহলে আমাদের মাঝে আর কোনো পার্থক্য থাকে কোথায়?

সুন্দরী মেয়ে পছন্দ করা স্বাভাবিক, কিন্তু তার যে আমাকে ভালোবাসতেই হবে—এটা অস্বাভাবিক।

তার কপালে নিশ্চয় এমন কেউ আছে, যে তাকে আমার থেকেও বেশি ভালো রাখবে, সুখে রাখবে।

তুমি, আমি, আমাদের সবার জীবনেই একদিন কেউ না কেউ আসবে।

তখন হয়তো তুমিও ভুলে যাবে তাকে, সেও ভুলে যাবে তোমাকে।

তাহলে কেন এত মোহ, এত আকাঙ্ক্ষা?

আকর্ষণ থেকে চাহনি আসা স্বাভাবিক, কিন্তু সেই চাহনিকে পূরণ করার যোগ্যতাও থাকা প্রয়োজন।

সবকিছু তো আবেগ দিয়ে হয় না, বাস্তবতাও বুঝতে হয়।

23/01/2024

শোন হে প্রিয়,
আজীবন আমি তোমাতেই আবদ্ধ থাকব।শুধু সাবধানে থেকে তুমি নিজে।কারণ বড্ড অগোছালো তুমি।নয়ত কোন একদিন দেখা যাবে তুমি তোমাকে হারিয়ে ফেলেছো।আর আমি তোমার মাঝে সেই তোমাকে হারিয়ে দ্বারে দ্বারে ভিরছি অন্বেষণে।এতে সমাজ হয়ত আমায় বলবে চরিত্রহীন কিন্তু আসলে আমি তুমিহীন।তাই তুমি আমায় তুমিহীনা হতে বাচিয়ে দিও।
প্রয়োজনে আমায় খুজে নিও।
ইতি,
হয়ত তোমারও প্রিয়।

26/08/2023

বাইচ্চা গেসি ✌️😁😁
তোমাকে তো এখন পুরাই আন্টি আন্টি লাগে 😁😁

13/03/2023

দুই শ্রেণীর মানুষ আছে সমাজে।এক শ্রেণী হচ্ছে যাদের সাউন্ডপ্রুফ রুম থাকবার সুবাদে হাহাকার রুমেই আবদ্ধ থাকে।অন্য শ্রেণীর সেই সক্ষমতা না থাকবার দরুন সকলে শুনতে পায়।পার্থক্য ঠিক এই জায়গাতেই।

17/09/2022

এডমিন প্যানেল ভাবছে যে পেইজের নাম টা পরিবর্তন করবে। যারা এই পেইজের এডমিন তারা অনেকেই এখন ক্যাম্পাসে নাই। সবাই বিভিন্ন জায়গায় ভালোভাবে প্রতিষ্ঠিত।
কিন্তু মাঝে মাঝে সময় পেলে আমরা একটু মজা করি। তার মানে এই নয় যে জুনিয়রদের এর নেগেটিভ কমেন্ট গ্রহণযোগ্য।
সংগত কারনেই ক্রাশ এন্ড কনফেশন জাতীয় কোন পোষ্ট দেয়া হচ্ছে না।

16/09/2022

হ্যালো গাইজ!
কি ব্যাপার তোমাদের?
এই বয়সে তোমরা চিন্তা করো কোন সাবজেক্ট ভালো।
আর আমরা চিন্তা করতাম কোন আপুটা
(ভালো গান গায়)

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


CRP, Chapain
Savar
1343