24/08/2026
চাকরির পরীক্ষায় ইংরেজি লেখার মান বৃদ্ধিতে কী কী বিষয় খেয়াল রাখতে হবে:
✅প্রথমেই বলে রাখি, আমি যেগুলো বলছি এগুলো নিশ্চয়ই কোন আইন না। এক এক জন এক এক ভাবে চিন্তা করবে এটাই স্বাভাবিক। তারপরও আমার বিভিন্ন চাকরির পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ করে আমি মোটামুটি নিশ্চিত যে ইংরেজি লিখিত অংশে আমি সবসময়ই ভালো মার্ক পেয়েছি। তাই যারা খাতা দেখে হয়তো তাদের চিন্তাভাবনা আমার সাথে মিলে দেখেই ভালো মার্ক পাই। সেই দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো শেয়ার করা।
🍀১। প্রতিটা লেখার নির্দিষ্ট ফরম্যাট আর টোন আছে। আপনি যদি রচনা লিখেন তার জন্য এটা একরকম হবে, রিপোর্ট এর জন্য আরেক রকম, argumentative বা ফোকাস রাইটিং এর জন্য আরেক রকম। যে ধরণের লেখা লিখছেন সেটার জন্য উপযুক্ত ফরম্যাট এবং টোন ফলো করা উচিৎ।
🍀২। একটা লেখার মোটাদাগে ০৩ টা অংশ থাকে - introduction, body, conclusion।
✅✅Introduction: যেকোন লেখার প্রথম বাক্যটা খুবই গুরুত্বপুর্ণ। এটা দিয়েই আপনার লেখার মান বিচার করবে পরীক্ষক। এটা একটু সময় নিয়ে ভাববেন। অনেকেই খুব সিম্পল বাক্য লিখে, বা টপিকের সংজ্ঞা লিখে - এতে আলাদা কোন ইম্প্রেশন তৈরি করতে পারবেন না। বেস্ট কেস এ এভারেজ মার্ক পাবেন। যেমন ৪৪ বিসিএস এ রচনা এসেছিল Russia Ukraine war নিয়ে। এটা নিয়ে প্রথম বাক্য মনে করি এটা লিখলেন - Russia Ukraine war is very important for current international politics। একে তো শুরুর বাক্য হিসাবে এই লাইনের টোন ঠিক নাই আর দ্বিতীয়ত এটা একদম সিম্পল একটা বাক্য। এই লাইনটা আপনাকে extraordinary করতে হবে, তবেই extraordinary mark পাবেন। আমি লিখেছিলাম এভাবে -
"Either we end the war, or the war will end us" - this famous quote from H.G. Wells cannot be more relevant today, as both Russia and Ukraine are relentlessly wrecking havoc on each other as this essay is being written.
✅✅ Body part: এখানে একটু আধটু ফাঁকিবাজি করতে পারবেন। এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তবে প্রতিটা প্যারাগ্রাফ এর শুরু, শেষ আর মিড বাক্যের স্ট্রাকচার আলাদা হবে অবশ্যই।
✅✅ Conclusion: introduction এর মত এটাও খুব ইম্পরটেন্ট। এই পার্ট এ পুরো লেখাটা আবার summarize করতে পারেন। এটা করা খারাপ কিছু না, আবার কোন wow factor ও অ্যাড করে না। আমি নিজের কোন মতামত বা কোন পাওয়ারফুল লাইন দিয়ে শেষ করি। প্রযোজ্য ক্ষেত্রে relevant কোন উক্তিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আগের লাইনগুলোর সাথে কানেক্ট করতে হবে যেমনটা আমি ইন্ট্রোডাকশন এ করেছি। আমি আমার রচনায় লিখেছিলাম - Only time will tell which side wins this war. Whoever prevails, the true defeat is certainly humanity's.
✅৩। লেখার মধ্যে কোনরকম রিপিটেশন রাখা যাবেনা। অর্থাৎ কোন নির্দিষ্ট শব্দ রিপিট করা যাবেনা। সহজ উদাহরণ দেই, যেমন: Russian army is very powerful. They have missiles that are very powerful। এখানে very powerful অংশ রিপিট হওয়াতে লেখার মান খারাপ হয়ে গেছে। সেম ধরণের বাক্য হলে ঘুরিয়ে লিখবেন বা synonyms use করবেন। যেমন: Russia's military might is formidable. Their missiles are devastating.
✅৪। Extremely simple sentence লেখা থেকে বিরত থাকবেন। এতে আপনার ইম্প্রেশন তলানিতে গিয়ে ঠেকবে। একই টপিক থেকে উদাহরণ দিচ্ছি, যদি লিখেন Ukraine is weak. Russia is a strong country. We should stop the war - এ জাতীয় বাক্য লিখে পৃষ্ঠা ভরলে ভালো মার্ক আশা করবেন না।
✅৫। চেষ্টা করবেন বেশি বেশি কমপ্লেক্স বাক্য লিখতে। Actve, passive বারবার সুইচ করে লিখবেন। মানে বাক্যের ধরণ, ভোকাবুলারি, tense, voice সব কিছুতেই থাকবে বৈচিত্র্য। এতে বুঝা যাবে এসবে আপনি fluent এবং খুব স্বার্থকতার সাথে বারবার সুইচ করতে পারেন।
✅৬। যে বিষয়ে লিখবেন সে বিষয়ের কিছু টেকনিক্যাল শব্দ লিখতে পারলে খুবই ভালো। যেমন এক্ষেত্রে war of attrition, warmongering attitude of Putin, security dilemma, logistic supply, humanitarian crisis, invasion, annexation of Crimea এই ধরণের টেকনিক্যাল শব্দ চয়েজ আপনার লেখার সৌন্দর্য বহুগুণে বাড়াবে।
✅৭। Linkers এর উপযুক্ত ব্যবহার বাড়াতে হবে।
✅৮। গ্রামাটিক্যাল ভুল কিছু মাফ পেলেও বানান ভুলে মাফ পাবেন না, বিশেষ করে যদি সহজ শব্দের বানান হয়। আমার দেখা অনেকেই video কে vedio লিখে। বানানে এ জাতীয় ভুল করলে রচনা ৫০ পৃষ্ঠা লিখলেও তেমন একটা লাভ হবেনা।
আজকের লেখাটা মূলত advanced overview ছিল। প্রতিটা পয়েন্টের আরো গভীরে আলোচনা সম্ভব। এছাড়া তুলনামূলক বেসিক লেভেল এ যারা আছেন তাদের জন্য হয়তো এটা উপযুক্ত না। বেসিক লেভেল থেকে কিভাবে লেখা যায় সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন।
কার্টেসি :মৃদুল বৈদ্য অনিক
বিসিএস tax cadre (সুপারিশ প্রাপ্ত)