06/07/2025
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে মতলুবর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় দর্শন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হন।
02/02/2025
"জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশন" কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সাধারণ সভা গত ০১লা ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, বিকাল ৩.০০ টায় ২/১২ পল্লবী, মিরপুর, ঢাকায় সংগঠনের সভাপতি আশীষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
১) আগামী ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
উক্ত পুনর্মিলনীতে জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি গঠন করা হবে।
২) পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়:
আহ্বায়ক : আজমল আজাদ (২১তম ব্যাচ)
সদস্য-সচিব: মতলুবর রহমান রাসেল (২৯তম ব্যাচ)
আহ্বায়ক ও সদস্য-সচিব জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের সাথে আলোচনা করে আহ্বায়ক কমিটির বাকী সদস্য এবং উপকমিটিসমূহ গঠন করবে।
ধন্যবাদান্তে
বার্তা প্রেরক:
মোহাম্মদ রাশিদ উল মুনীর
দপ্তর সম্পাদক
দর্শন এ্যালামনাই এসোসিয়েশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
15/02/2020
জাবি দার্শনিকদের মিলনমেলা-২০২০
গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.০০ টায় ঢাকা কলেজ শিক্ষক মিলনায়তনে জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভায় কলা ও মানবিক ভবনের সামনে অনুষ্ঠান না করে মুক্তমঞ্চ ও ক্যাফেটারিয়া বুকিং পাওয়া সাপেক্ষে মিলনমেলার নতুন তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আগামী ০৩ এপ্রিল ২০২০, শুক্রবার জাবি মুক্তমঞ্চ ও ক্যাফেটারিয়া খালি পাওয়া গেছে। তাই দার্শনিকদের মিলনমেলা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখের পরিবর্তে ০৩ এপ্রিল ২০২০, শুক্রবার অনুষ্ঠিত হবে।
জাবি দর্শন বিভাগের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করি।
ধন্যবাদান্তে
নিখিল চন্দ্র দত্ত আশীষ কুমার মজুমদার
সভাপতি সাধারণ সম্পাদক
০১৭১১৫৪২৮০৬ ০১৭২৭৪১২৭২৭
দর্শন এ্যালামনাই এসোসিয়েশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
25/01/2020
জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার জাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে।
- আশীষ কুমার মজুমদার
সাধারণ সম্পাদক
25/01/2020
পিকনিল ২০২০।
২৪ জানুয়ারি ২০২০।
22/01/2019
জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের জরুরী সাধারণ সভা ২৫ জানুয়ারী ২০১৯, শুক্রবার, বিকেল ৩টায় দর্শন বিভাগে। যথাসময়ে আপনাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে--
নিখিল চন্দ্র দত্ত
সভাপতি
আশীষ মজুমদার
সাধারণ সম্পাদক
জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশন।
25/12/2018
সবাইকে বড় দিনের শুভেচ্ছা।
Merry Christmas.
13/09/2018
জাবি দর্শন এ্যালামনাই এসোসিয়েশনের ওয়েবসাইট: jupaa.org
ওয়েবসাইটে গিয়ে এ্যালামনাই এসোসিয়েশনের সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি।
Jahangirnagar University Philosophy Alumni Association
Welcome to the Jahangirnagar University Philosophy Alumni Association (JUPAA) Community of the Department of Philosophy, Jahangirnagar University. Let our relationship with each other to continue after the graduation also. The Alumni Association is a best place for you to stay connected and eng...