01/01/2026
"ম্যাথ পড়াতে নয়, শিখাতে চাই।"
ব্যাংক, বিসিএস বা অন্যান্য চাকুরির পরীক্ষা গুলোতে ম্যাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে । দেখা যায় যে, ম্যাথে ভালো নম্বর তুললে প্রতিযোগিতায় বেশ ভালোভাবে এগিয়ে থাকা যায়। কিন্তু দুঃখের বিষয় আমদের অনেকেই ম্যাথেই সবচেয়ে বেশি খারাপ করি। প্রাকটিস সবাইই করি, সমস্যাটা বোধহয় মেথডে।
আমি বিশ্বাস করি, ম্যাথ এমন কোন বিষয় নয় যে, কিছু সূত্র মূখস্ত করলাম, আর পরীক্ষার হলে মিলিয়ে দিয়ে আসলাম। আমার কাছে মনে হয়, ম্যাথ অনুধাবন করার বিষয়। খুব ভিতর থেকে বোঝার বিষয়। হয়তো মুখস্ত করে কিছু ম্যাথ করে আসা যাবে। কিন্তু অধিকাংশই না বোঝার কারণে করতে পারব না। আর যেগুলো শুধু মুখস্ত করেছিলাম, সে-গুলো-ও ধীরে ধীরে হারিয়ে যাবে। একারণে ম্যাথ ভালোভাবে পারতে চাইলে, বেসিক থেকে বোঝা অত্যন্ত জরুরী।
এসকল চিন্তার যায়গা থেকেই MATHod নিয়ে যাত্রা শুরু করেছিলাম বেশ কয়েক বছর আগে। দেখতে দেখতে বেশ অনেকগুলো ব্যাচও শেষ হয়ে গেল। নিয়মিত ক্লাস করা প্রত্যেকেরই বেশ ইম্প্রুভমেন্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, ম্যাথের ভয় দূর হয়েছে। আগের ১৬ টি ব্যাচের যে কাউকে জিজ্ঞেস করলে ভালো রিভিউ পাবেন, আশা করি।
এরই ধারাবাহিকতায় MATHod এর পরবর্তী ব্যাচ শুরু করতে যাচ্ছি, আগামী মাসে। আপনিও চাইলেই যুক্ত হতে পারেন, এই দলে।
ক্লাস শুরুর সম্ভাব্য সময়ঃ ১৮ জানুয়ারি, ২০২৬
সম্পূর্ণ কোর্স ফিঃ ৭০০০/-
কোর্স ব্যাপ্তিঃ ৪.৫ মাস
ক্লাস সংখ্যাঃ ৭০+
দিনঃ রবি, সোম, বুধ, বৃহস্পতি
সময়ঃ সন্ধ্যা ৬:০০
ক্লাস ব্যাপ্তিঃ ২ ঘন্টা ৪০ মিনিট
প্রাকটিস বইঃ খাইরুল'স বেসিক ম্যাথ +
স্থানঃ গেরুয়া বাজার (ঢাল দিয়ে ওঠার পর হাতের বাম পাশের চারতলা বিল্ডিং এর তৃতীয় তলায়)
সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করলেই ভর্তি কমপ্লিট হবে। প্রথম তিনটি ক্লাস করার পরও যদি মনে হয়, ক্লাস আপনার জন্য উপকারী হচ্ছে না, সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে। ব্যাচ ফিলাপ/ক্লাস শুরুর আগ পর্যন্ত ভর্তি চলবে।
যে কোন প্রয়োজনেঃ 01624207944