07/04/2026
আজ আমার চাকরির বয়স ৭ বছর ৯ মাস।
ছোট্ট একটা সরকারি চাকরি বেতন পাই ১৭ গ্রেডের,যারা সরকারি চাকরি করেন তারা বুঝবেন ১৭ গ্রেডের বেতন কত।
এই অল্প বেতনে চাকরি করা অবস্থায় চাকরির যখন ৫ বছর শেষ হয় তখন আমি বিয়ে করি।আপনারা মনে করতে পারেন তাহলে তো ভালোই হুদাই কেন পোস্ট করছি আমি।
কথাটা তেমন নয়, বিয়ে করার পর থেকেই সবার অভিযোগ আমি নাকি আগের মতো নাই,অনেক চেঞ্জ হয়ে গেছি। বিয়ের আগে সব মিলিয়ে ১৩ হাজার টাকা থেকে শুরু করে ১৮ হাজার টাকা বেতন পাই।তখন নিজের হাত খরচ ছাড়া পুরো টাকা টাই বাসায় দিয়ে দিতাম।ভাই,বোন,বন্ধু-বান্ধব যারাই যখন যা টাকা চাইতো যা পারতাম হেল্প করতাম,এখন আর আগের মতো পারিনা। বিয়ে করার সময় আমার হাতে ১০০০ হাজার টাকাও ছিলনা। কারন নিজের হাত খরচ ছাড়া পুরো টাকাই বাসায় দিতাম। বিয়ে করার সময় বড় অঙ্কের একটা লোন নেই,সেই লোন বছর খানিক টানার পর পরিশোধ করি, কিন্তু পরিশোধ করলে কি একবার যে লোন নেয় তারে আর লোনে ছাড়ে না। বাড়ির কাজ দূরে বাসায় তখন আবার একটা বড় লোন নেই সেই লোন এখনো টানতাছি।এখন আমার বেতন সব মিলিয়ে ২৩০০০ হাজার কিন্তু আমার লোন দিতে হয় ২১ হাজার এখন থাকে ২ হাজার, এই টাকায় নিজে চলবো নাকি ফ্যামিলি চালাবো আপনারাই বলুন। অন্য কাউকে হেল্প করা তো দূরে থাক নিজেই চলতে পারি না। এখন হয়তো এই কারণেই সবাই বলছে বিয়ের পর অনেক চেঞ্জ হয়ে গেছি।
লেখাটা আমার নিজের বাস্তব জীবন থেকে।আর অনেক লিখতে মন চাচ্ছে তবে আজ আর নয়।
08/03/2026
06/03/2026
05/03/2026
05/03/2026