03/10/2025
সাভার উপজেলা আনসার ও ভিডিপি অফিস কর্তৃক আয়োজিত " উপজেলা অস্ত্রসহ আনসার মৌলিক প্রশিক্ষণ -২০২৫ " আগামী ০৫/০১০/২০২৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার " ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পল্লী বিদ্যুৎ,আশুলিয়া সাভার শুরু হতে যাচ্ছে।
# প্রশিক্ষণের মেয়াদঃ ১৪ (চৌদ্দ ) দিন।
# প্রশিক্ষণের স্থানঃ ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পল্লী বিদ্যুৎ, আশুলিয়া , সাভার, ঢাকা।
# # প্রশিক্ষণের জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন # #
১/ জাতীয় পরিচয়পত্র ( NID) অবশ্যই থাকতে হবে (সাভারে বসবাসরত যে কোন জেলার লোক প্রশিক্ষন গ্রহন করতে পারবেন)।
২/ বয়স ১৮ - ৩০ বছরের মধ্যে হতে হবে।
৩/ নূন্যতম ৮ম (অষ্টম) শ্রেণি পাস হতে হবে।
# # প্রশিক্ষণ শেষে যে সকল সুযোগ - সুবিধা গ্রহন করতে পারবেন # #
১/ প্রশিক্ষণ শেষে সম্মানী ভাতা প্রদান করা হবে।
২/ অস্ত্র সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান ও অনুশীলনের ব্যবস্থা।
৩/ বাহিনী কর্তৃক প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হবে।
৪/ নির্বাচন,পূজা ও অন্যান্য রাষ্ট্রীয় কাজে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
৫/ বাহিনী থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহনের ব্যবস্থা রয়েছে।
৬/ স্বেচ্ছাসেবী আনসার সদস্য হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
# # প্রচারেঃ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সাভার,ঢাকা।যোগাযোগ -ধামসোনা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আব্দুস সালাম 01947794239
©